
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দিন দিন বাড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি ফেসবুক। প্রতিদিনই নতুন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন এই মাধ্যমে। তবে ব্যবহারকারী বাড়ার সঙ্গে সঙ্গে ভুয়া অ্যাকাউন্ট, প্রতারণা ও পরিচয় জালিয়াতির ঝুঁকিও বেড়েছে। এসব সমস্যা মোকাবিলায় ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি ভেরিফিকেশন ফিচার চালু করেছে মেটা। এর মাধ্যমে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই করে বিশেষ ভেরিফায়েড ব্যাজ পাবেন।
মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির ফলে ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও বার্তা তৈরি করা এখন আগের তুলনায় অনেক সহজ। নতুন এই ভেরিফায়েড ব্যাজ থাকলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন সংশ্লিষ্ট প্রোফাইলটি প্রকৃত ব্যক্তির, ফলে
ফেসবুকের এই ভেরিফিকেশন সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুকের স্বয়ংক্রিয় সিস্টেম। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে।
তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত নয়—এমন ব্যক্তিগত অ্যাকাউন্টই ভেরিফিকেশনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।
ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রথম পর্যায়ে ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং, ফেসবুক গ্রুপস এবং ব্যবহারকারীর প্রোফাইলে এই ব্যাজ দেখা যাবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।
প্রতিষ্ঠানটির ভাষ্য, একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে একই ভেরিফায়েড ব্যাজ ফেসবুকের বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এর জন্য ব্যবহারকারীকে কোনো অতিরিক্ত অর্থ বা সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।
প্রাথমিকভাবে এই সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য চালু করা হচ্ছে। তবে ফেসবুক পেজ এবং প্রো মোড অ্যাকাউন্টে আপাতত এই ভেরিফিকেশন সুবিধা পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে। পরবর্তীতে এটি বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হবে।
/টি