
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন টেলিভিশন সিরিজ ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী হেইডেন প্যানেত্তিয়েরি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তার প্রতিনিধি সিএনএনকে নিশ্চিত করেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
হেইডেনের বাবা স্কিপ প্যানেত্তিয়েরি এক বিবৃতিতে মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, হেইডেন ছিলেন ‘অসাধারণ এক আলোর মতো মানুষ এবং শক্তিশালী ব্যক্তিত্ব’। যারা তাকে চিনতেন কিংবা পর্দায় দেখেছেন, তাদের জীবনে তিনি ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
‘হিরোস’ সিরিজে বিশেষ ক্ষমতাসম্পন্ন চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান হেইডেন। এরপর ‘ন্যাশভিল’ সিরিজে তরুণ কান্ট্রি সংগীতশিল্পী জুলিয়েট বার্নস
১৯৯৮ সালের অ্যানিমেশন সিনেমা ‘আ বাগস লাইফ’-এ প্রিন্সেস ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে অল্প বয়সেই গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পাওয়া শিল্পীদের তালিকায় জায়গা করে নেন হেইডেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম নিয়েও তিনি প্রকাশ্যে কথা বলেছেন। মাদকাসক্তি থেকে বেরিয়ে আসা, সন্তান জন্ম-পরবর্তী বিষণ্নতা ও পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে চলতি বছর প্রকাশিত হয় তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’। ২০২২ সালে তিনি জানিয়েছিলেন, জন্ডিস নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় চিকিৎসকেরা তার লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
সাবেক ইউক্রেনীয় পেশাদার বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোর সঙ্গে হেইডেনের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার ও পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগেও সক্রিয় ছিলেন তিনি। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনের মানুষের পাশে দাঁড়িয়েও ভূমিকা রাখেন হেইডেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন অভিনেতা ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। ‘স্ক্রিম ৬’-এর সহশিল্পী মেলিসা বারেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, প্রিয় হেইডেন।’
/টি