
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বমানের উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এর স্বীকৃতি হিসেবে সনদও পেয়েছেন তিনি।
বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমের শীর্ষ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের জন্য আয়োজিত এই বিশেষ প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কৌশলগত নেতৃত্ব প্রদান, জটিল নীতি নির্ধারণ এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে কোর্সটি পরিচালিত হয়। এতে অংশ নেন বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী।
হার্ভার্ডের এই প্রোগ্রাম সম্পন্ন করা নিয়ে এক প্রতিক্রিয়ায় তৌহিদুর রহমান তুহি বলেন, "বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখার এই অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ।
তুহি বলেন, "হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক স্তরের এই নেতৃত্বের প্রশিক্ষণ শেখার অভিজ্ঞতাকে বহুমাত্রিক করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি সম্পর্কিত পেশাগত সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"
দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত তৌহিদুর রহমান তুহি তাঁর কাজের মাধ্যমে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। এর আগেও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলন-ওয়ার্কশপে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি।