
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় আগামী ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন করা যাবে ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। এর আগে গত রোববার থেকে এ ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়।
যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। এছাড়া চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চয়ন করতে না পারা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে
ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও যারা কলেজে ভর্তি হতে পারেনি, তারাও এ ধাপে আবেদন করতে পারবে। আবেদনের সময় কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত কলেজ নিশ্চয়নের সুযোগ থাকবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
টি/