
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাইলফলক। আগামী ২২ আগস্ট, শনিবার রাজধানী ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল ‘এথিক’-এর বহুল আলোচিত প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’-এর শততম প্রদর্শনী। প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত রচিত এই নাটকটির বিশেষ এই মঞ্চায়নের নাম দেওয়া হয়েছে ‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’।
নাট্যদল ‘এথিক’-এর প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। নাটকটির নতুন রূপের নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মিন্টু সরদার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী, যাদের মধ্যে রয়েছেন— হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু,