
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রান্না শেষ হওয়ার পর খাবার গরম থাকতেই ফ্রিজে রাখা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে। কেউ মনে করেন, এতে ফ্রিজ নষ্ট হতে পারে, আবার কেউ খাবার নষ্ট হওয়ার আশঙ্কায় দীর্ঘ সময় বাইরে রেখে দেন। তবে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গরম খাবার ফ্রিজে রাখা একেবারে নিষিদ্ধ নয়; বরং রান্না করা খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রেখে দেওয়াই বেশি ঝুঁকিপূর্ণ।
গরম খাবারের বড় পাত্র সরাসরি ফ্রিজে রাখলে ভেতরের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যেতে পারে। এতে ফ্রিজকে খাবার ঠান্ডা করতে বেশি কাজ করতে হয় এবং আশপাশের অন্যান্য খাবারের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে এক-দুবার গরম খাবার রাখলেই ফ্রিজের কম্প্রেসর নষ্ট হয়ে যাবে—এমন ধারণার ভিত্তি নেই। বড়
খাবার দীর্ঘ সময় বাইরে রাখার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। ইউএসডিএর তথ্য অনুযায়ী, প্রায় ৪.৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে, যাকে ‘ফুড ডেঞ্জার জোন’ বলা হয়। সাধারণ ঘরের তাপমাত্রায় রান্না করা বা পচনশীল খাবার দুই ঘণ্টার বেশি রাখা উচিত নয়। তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এক ঘণ্টার মধ্যেই খাবার ফ্রিজে রাখার পরামর্শ দেওয়া হয়।
তাই বড় হাঁড়ি ভর্তি ডাল, তরকারি, খিচুড়ি বা স্যুপ পুরোপুরি ঠান্ডা হওয়ার অপেক্ষায় বাইরে রেখে দেওয়া ঠিক নয়। রান্না শেষ হলে খাবার কয়েকটি ছোট, অগভীর পাত্রে ভাগ করে অতিরিক্ত বাষ্প বের হতে দিয়ে দ্রুত ফ্রিজে রাখা ভালো। এতে খাবার দ্রুত নিরাপদ তাপমাত্রায় পৌঁছায় এবং ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি কমে। ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে রাখাও গুরুত্বপূর্ণ।
সাধারণভাবে রান্না করা অবশিষ্ট খাবার ফ্রিজে ৩ থেকে ৪ দিন রাখা যায়। এর বেশি সময় সংরক্ষণ করতে চাইলে ফ্রিজারে রাখা ভালো। খাবারের গন্ধ, রং বা স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিবর্তন দেখা দিলে তা না খাওয়াই নিরাপদ। সবশেষে বলা যায়, গরম খাবার ফ্রিজে রাখা যাবে না—এই ধারণা পুরোপুরি সঠিক নয়। তবে ফুটন্ত খাবারের বিশাল পাত্র সরাসরি ফ্রিজে না রেখে ছোট পাত্রে ভাগ করে দ্রুত সংরক্ষণ করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
সূত্র: টিভি ৯
টি/