
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘদিন ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। ২০১৩ সালে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করে ইতিহাস গড়েছিলেন তিনি। তবে এক যুগের বেশি সময় পর গেইলের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। যদিও টি-টোয়েন্টির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে পারেননি তিনি, তবে ১৮১ রান করে এই সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে দিল্লির হয়ে খেলতে নেমে মাত্র ৬৮ বলে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন প্রিয়াংশ। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৯টি ছক্কা। অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ১৪৬ রান। এই ইনিংসের মধ্য দিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কার রেকর্ডেও ফিন অ্যালেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে এটিই এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
এর আগে গত মাসে ১৮৮ রানের ইনিংস খেলে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছিলেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। বর্তমানে তিনিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। তার রেকর্ড থেকে মাত্র ৭ রান দূরে থেমেছেন প্রিয়াংশ। ভারতীয়দের মধ্যে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল কিরণ নাগভির দখলে। ২০২১ সালে ৭৬ বলে অপরাজিত ১৬২ রান করেছিলেন তিনি।
ইন্দোরের ড্যালি কলেজ মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দিল্লি। শুরু থেকেই তাণ্ডব চালান বাঁহাতি ওপেনার প্রিয়াংশ। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারেই ৯৪ রান সংগ্রহ করে দিল্লি। এরপর মাত্র ৩৬ বলে নিজের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন প্রিয়াংশ। সেখান থেকে আরও ২৪ বলে পৌঁছে যান দেড়শ রানে। এম সিদ্ধার্থকে টানা দুই বলে চার ও ছক্কা মেরে গেইলের ১৭৫ রানের রেকর্ড ছাড়িয়ে যান তিনি।
প্রিয়াংশের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। সৈয়দ মুশতাক আলী ট্রফির ইতিহাসে যৌথভাবে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ব্যক্তিগত রেকর্ড ভাঙার পাশাপাশি এক ইনিংসে ১৯ ছক্কা হাঁকিয়ে নতুন করে আলোচনায় এসেছেন প্রিয়াংশ। গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়ার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজের নাম প্রতিষ্ঠিত করলেন এই তরুণ ওপেনার।
টি/