
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শুধুমাত্র দলীয় বহিষ্কারের ভিত্তিতে কোনো এমপির পদ শূন্য হয় না। বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোনো রাজনৈতিক দল তাদের একজন সংসদ সদস্যকে বহিষ্কার করলেই আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না। এ ধরনের বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয় এবং নির্বাচন কমিশন এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।
তিনি আরও জানান, এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার বা
সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ তদন্তে ঘটনাটিকে ‘নৈতিক স্খলন’ হিসেবে উল্লেখ করে ২১ জুলাই জরুরি সভায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ২২ জুলাই দলটির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
/টি