
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের অবকাঠামো খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে এটিএন বাংলা ই-মার্ট এবং দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার পার্ক সুং চুং-এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির প্রধান লক্ষ্য হলো ভবিষ্যতে বাংলাদেশের বৃহৎ পরিসরের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করা। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন ও উন্নয়নমূলক কাজে দুই পক্ষ যৌথভাবে বিনিয়োগ ও কাজ করবে।
সহযোগিতার ক্ষেত্রসমূহ উক্ত চুক্তির আওতায় বাংলাদেশ ও কোরিয়ার এই দুই প্রতিষ্ঠান পারস্পরিক অভিজ্ঞাতা ও কারিগরি দক্ষতা বিনিময় করবে। এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষের আর্থিক সক্ষমতাকে একত্রিত করে একটি শক্তিশালী ও টেকসই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন করা হবে, যা বড় বড় প্রকল্প
বিনিয়োগ পরিকল্পনা চুক্তি অনুযায়ী, মিস্টার পার্ক সুং চুং পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বড় অংকের বিনিয়োগ করবেন। আনুষ্ঠানিক এগ্রিমেন্টের মাধ্যমে এই বিনিয়োগ কার্যক্রম ও প্রকল্পসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এই চুক্তির ফলে দেশের অবকাঠামো উন্নয়নে এক নতুন গতির সঞ্চার হবে এবং কোরিয়ান উন্নত প্রযুক্তির ছোঁয়ায় প্রকল্পগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/টিএ