
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এটিএন বাংলার হেড অব ইঞ্জিনিয়ার ও ডিজিটাল-অনলাইন বিভাগের প্রধান রাশেদ সিদ্দীকির বাবা, বীর মুক্তিযোদ্ধা এম এ সিদ্দিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৭ মে) সকালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পেশাগত জীবনে এম এ সিদ্দিক একজন স্বনামধন্য ব্যাংকার হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর রাজধানীর তাজমহল রোডস্থ মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
/টিএ