
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢালিউড কুইন অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও বছরজুড়েই নানা কারণে আলোচনায় থাকেন। বড় পর্দায় উপস্থিতি কমে গেলেও বিভিন্ন ইভেন্ট, শোরুম উদ্বোধন ও ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায়ই দেখা যায়। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মনোযোগ ধরে রাখছেন এই জনপ্রিয় নায়িকা।
কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পার করা এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস সরাসরি বলেন, বিয়ে তার জীবনের কোনো টার্নিং পয়েন্ট নয়। বরং এটিকে তিনি নিজের
নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, পর্যাপ্ত ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভবিষ্যতে আবারও সংসার শুরু করার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কিছু না বললেও রহস্য বজায় রেখেছেন।
এছাড়া বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন অপু বিশ্বাস। তিনি জানান, এসব নেতিবাচক বিষয় তাকে বিচলিত করে না। বরং বেশিরভাগ সময় তিনি এগুলো এড়িয়ে চলেন এবং কখনো কখনো উপভোগও করেন, যা তার মানসিক দৃঢ়তারই প্রমাণ।