
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।
প্রকাশিত ফল অনুযায়ী, সারা দেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৫৬ হাজার ১৫৮টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৫৫ হাজার ২৫৯টি স্ক্রিপ্টে নম্বর পরিবর্তন করা হয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে বেশি ১ হাজার ১৮০
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ১২০ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ১ লাখ ৩ হাজার ৫০৩টি স্ক্রিপ্ট পুনর্নিরীক্ষণের পর ২৫৫ জন ফেল থেকে পাস করেছে এবং ২৯৩ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩০৭ জন আবেদন করে ৩৪ হাজার ৩০৫টি স্ক্রিপ্ট পুনর্নিরীক্ষণ করান। এতে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।
পুনর্নিরীক্ষণের ফলাফলে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ বোর্ডে। সেখানে ৫ হাজার ৩২১ জনের গ্রেড এবং ৬ হাজার ৫০৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে। অন্যদিকে ঢাকা বোর্ডে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড ও ২১ হাজার ৬৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে পুনর্নিরীক্ষণের পর হাজারো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, যার ফলে কেউ ফেল থেকে পাস করেছে, আবার অনেকে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।
/টি