
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গবেষণার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।
শিক্ষাব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট খাতগুলোর অগ্রগতিতে সরকার কাজ করে যাচ্ছে।
টি/