
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারছেন।
প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাদের দেওয়া মোট আবেদনের সংখ্যা ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, ১৪ হাজার ৪১৫ জন কোনো কলেজে মনোনয়ন পাননি। মনোনয়ন না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার
এদিকে, ১১টি কলেজে কোনো শিক্ষার্থী পছন্দ দেননি। আবার আবেদন থাকা সত্ত্বেও ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছেন।
প্রথম ধাপের ফল প্রকাশের পর মনোনীত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। এ জন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন xiclassadmission.gov.bd ওয়েবসাইটে।
ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।
/টি