
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ নিয়ে এসেছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি বা ইয়েস প্রোগ্রাম। স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি তারা একটি আমেরিকান পরিবারের সঙ্গে থাকার সুযোগ পাবেন। এর ফলে মার্কিন সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও জীবনযাত্রা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।
এই প্রোগ্রামে শুধু একাডেমিক পড়াশোনার মধ্যেই সুযোগ সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীরা নেতৃত্বের দক্ষতা বাড়াতে উদ্ভাবন, ব্যবসা ও শাসনব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন আধুনিক কার্যক্রমেও অংশ নেওয়ার
মার্কিন দূতাবাস জানিয়েছে, বিশ্বজুড়ে তরুণ নেতৃত্বের একটি শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করাই ইয়েস প্রোগ্রামের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুরো নির্বাচনপ্রক্রিয়া মেধার ভিত্তিতে কয়েকটি ধাপে সম্পন্ন হবে। আন্তর্জাতিক শিক্ষা ও সম্পদ নেটওয়ার্ক বা আইইআরএনের সহায়তায় বাংলাদেশে আবেদনপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে ইয়েস প্রোগ্রামের আওতায় বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৩০ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে এই শিক্ষাবৃত্তির সুযোগ পেয়েছেন।
/টি