
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার প্রস্তাব করেছে দেশের শিক্ষা বোর্ডগুলো। প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছে।
এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ এবং ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর ক্লাস শুরুর পরিকল্পনা ছিল। তবে নতুন প্রস্তাবে সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত সময়সূচি উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এর মধ্যেই মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।
এবারও
শিক্ষাবোর্ডগুলোর প্রস্তাব অনুযায়ী, ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন করে আবেদন করার সুযোগ পাবে। এরপর যাচাই-বাছাই শেষে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। যারা কোনো প্রতিষ্ঠান পাবে না, প্রত্যাশিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না বা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবে না, তাদেরও ২৩ সেপ্টেম্বরের পর পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কারিগরি বোর্ড ও ঢাকার নটর ডেম কলেজসহ হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া দেশের প্রায় সব কলেজ ও মাদরাসায় এ পদ্ধতিতে ভর্তি হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে।
/টি