
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পৃথিবীর কক্ষপথে নিজেদের সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তার পর্দা অবশেষে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো পেন্টাগন প্রকাশ্যে স্বীকার করেছে মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা।
মেরিল্যান্ডে আয়োজিত বার্ষিক এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে এই বিস্ফোরক তথ্য জানান মার্কিন বিমান বাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক। তিনি জানান, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন যৌথ বাহিনীকে শত্রুপক্ষের আঘাত থেকে রক্ষা করতে কক্ষপথে এসব প্রযুক্তির উপস্থিতি এখন অপরিহার্য।
পেন্টাগনের মতে, মোতায়েন করা এসব স্পেস-কন্ট্রোল অস্ত্র আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—দুইভাবেই কাজ করতে সক্ষম। মূলত ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই মহাকাশভিত্তিক এই সক্ষমতা বাড়িয়েছে ওয়াশিংটন।
১৯৬৭ সালের আন্তর্জাতিক আউটার স্পেস ট্রিটি মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করলেও, স্যাটেলাইট
এখন ওয়াশিংটনের এই প্রকাশ্য স্বীকারোক্তি নিশ্চিত করল যে, ভবিষ্যৎ যুদ্ধের নতুন ময়দান হিসেবে মহাকাশকে ঘিরে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা এক নতুন ও ঝুঁকিপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে।