
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অভিনয় দক্ষতা, সাবলীল উপস্থাপনা ও পর্দায় বৈচিত্র্যময় উপস্থিতির মাধ্যমে দর্শকের কাছে পরিচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইলের কারণেও প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার কালো পোশাকে ভিন্ন এক সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাঁর পরনে দেখা গেছে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুট ও ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি খোঁপায় বাঁধা চুল তাঁর পুরো সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’ তাঁর এই বক্তব্যকে ঘিরে নতুন সাজে নিজের ভিন্ন একটি দিক তুলে ধরার ইঙ্গিত দেখছেন অনেকে। প্রকাশের পর থেকেই ছবিগুলো নিয়ে অনুসারীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ তাঁর সাহসী ফ্যাশন ও ছবির প্রশংসা করেছেন, আবার কেউ জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া।
এক অনুসারী মন্তব্য করেছেন, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’ আরেক ভক্ত লিখেছেন, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’ ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিক্রিয়া ও মন্তব্য আসে। ইনস্টাগ্রামেও ছবিগুলোতে সাড়া দিয়েছেন অনুরাগীরা।
এদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তাঁর হাতে রয়েছে এম এইচ খোকনের পরিচালনায় ‘লজ্জা’ সিনেমার কাজ। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। পর্দার অভিনয় থেকে শুরু করে ফ্যাশন—দুই ক্ষেত্রেই নিজের ভিন্ন ভিন্ন উপস্থিতি তুলে ধরে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
টি/