
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামীকাল রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন। অনলাইন কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বিজ্ঞপ্তিতে সই করেছেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের অনলাইন আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। শনিবার (৭ নভেম্বর) রাত ৮টায় আবেদনের নির্ধারিত সময় শেষ হওয়ার কথা ছিল। তবে অনলাইন ব্যবস্থায় কারিগরি জটিলতার কারণে আবেদন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় শিক্ষার্থীদের জন্য নতুন করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। তারা একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি। নতুন সিদ্ধান্তের ফলে যেসব শিক্ষার্থী কারিগরি সমস্যার কারণে আবেদন করতে পারেননি, তারা রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
টি/