
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টার মধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোতে এ প্রবণতা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জে এ ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর,
এ ছাড়া বরিশাল বিভাগের বরিশাল ও ভোলা, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম, সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং রংপুর বিভাগের রংপুর ও নীলফামারী জেলায়ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বিকেল ৫টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তীব্র বজ্রপাতের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।