
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনেক ব্যবহারকারীর মধ্যেই একটি সাধারণ অভ্যাস হলো ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা। তবে এ নিয়ে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—চার্জিং অবস্থায় ফোন ব্যবহার করলে কি ব্যাটারির ক্ষতি হয়? বর্তমানে অধিকাংশ স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি প্রযুক্তি উন্নত হলেও বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ থেকেই যাচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করায় সরাসরি বড় ধরনের ক্ষতির আশঙ্কা খুবই কম। অর্থাৎ, এটি সম্পূর্ণ নিষিদ্ধ বা বিপজ্জনক নয়। তবে ব্যবহারের সময় একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে—ফোন যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। অতিরিক্ত তাপই ব্যাটারির জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে।
চার্জিংয়ের
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান হলো তাপ। ফোনের বয়স বা ব্যবহার পদ্ধতির চেয়েও অতিরিক্ত তাপ ব্যাটারির স্বাস্থ্য দ্রুত নষ্ট করে। এতে ব্যাটারির সক্ষমতা কমে যায় এবং এর আয়ুও হ্রাস পায়। তাই চার্জিংয়ের সময় ভারী কাজ করলে তাপমাত্রা দ্রুত বেড়ে গিয়ে ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
চার্জে থাকা অবস্থায় হালকা কাজ যেমন মেসেজ চেক করা, গান শোনা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা নিরাপদ। তবে উচ্চ গ্রাফিক্সের গেম খেলা, ৪কে ভিডিও দেখা বা রেকর্ড করা থেকে বিরত থাকাই ভালো। সবশেষে বলা যায়, চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সচেতন ব্যবহারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: জিও নিউজ
/টি