
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
উত্তরা ব্যাংক পিএলসি গোপিনাথপুর শাখা, ব্রাম্মণবাড়িয়ার কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলামকে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষী সন্ত্রাসী খুনিদের অতিসত্বর গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ জেবিএবি কেন্দ্রীয় কমিটি। জেবিএবি কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব মোঃ ইকবাল হোসেন ও সদস্য সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এক শোকবার্তায় উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের এ দাবি জানান।
নিহত আরিফুল ইসলাম উত্তরা ব্যাংক লিমিটেডের কসবা উপজেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার বাসিন্দা। তিনি কসবার গোপীনাথপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
উল্লেখ্য, গত সোমবার আরিফুল ব্যাংকিং কার্যক্রম শেষে সন্ধ্যা সাতটার দিকে বাড়ির উদ্দেশে রওনা
মহান আল্লাহ মরহুম ব্যাংক কর্মকর্তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। এ ঘটনায় ব্যাংকার সমাজের মধ্যে শোক ও ভীতির সঞ্চার হয়েছে। একজন দায়িত্বরত কর্মকর্তার উপর ন্যক্করজনক এমন হামলা মেনে নেওয়া যায় না।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের গ্রপ্তারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান এবং উত্তরা ব্যাংক কর্তৃপক্ষকে নিহত কর্মকর্তার পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহযোগীতা প্রদান ও সহানুভূতিশীল দৃষ্টি রাখার অনুরোধ জানান । একই সাথে ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
/টি