
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভিশনটির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন।
এর আগে বিকেলে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় একদল লোক কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং কয়েকজন কর্মীকে আহত করে বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের কর্মীরা। পরিস্থিতির মধ্যে ভবনের ছাদে আশ্রয় নিয়ে ফেসবুক লাইভে এসে উদ্ধারের আকুতি জানান বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিক।
বিকেল সাড়ে ৩টার দিকে টেলিভিশনটির অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচারিত লাইভে ওই সাংবাদিক জানান, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয় এবং লিফট বন্ধ করে রাখে। এতে সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়েন। এ সময় তাদের দুটি মোবাইলফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। আহত এক সহকর্মীকে হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছিল না বলেও জানান তারা।
লাইভে বৈশাখী টেলিভিশনের এক কর্মী জানান, টিপু আলম মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করছিল এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিল। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার কথাও জানান তিনি। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করা হয়নি।
পরে বনানী থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ বিষয়ে ওসি মো. সালাহউদ্দিন বলেন, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
টি/