
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে প্ল্যাটফর্মটি থেকে বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মেটা। নিয়মিত নিত্যনতুন ফিচার যুক্ত করে চমক দিলেও, এবার একটি বিদ্যমান সেবা বন্ধ করার মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপ তার অ্যাপের কাঠামোতে বড় ধরনের কাটছাঁট করল।
মূলত ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারের আশানুরূপ জনপ্রিয়তা না থাকা এবং ব্যবহারের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াকেই এই সিদ্ধান্তের নেপথ্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ডিজিটাল স্টিকার ও অ্যানিমেশনের মাধ্যমে চ্যাটিংকে আরও প্রাণবন্ত করার যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ফিচারটি চালু হয়েছিল, সাধারণ ব্যবহারকারীদের কাছে তা শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতা পায়নি। ফলে অপ্রয়োজনীয়
ফিচারটি চালুর শুরুতে হোয়াটসঅ্যাপ ব্যাপক প্রচারণা চালিয়েছিল যাতে ব্যবহারকারীরা নিজেদের আদলে ভার্চুয়াল চরিত্র বা থ্রি-ডি স্টিকার তৈরি করতে পারেন। এই ফিচারের মাধ্যমে নিজের গায়ের রং, চুলের ধরন ও পোশাক নির্বাচন করে একটি ব্যক্তিগত ডিজিটাল প্রোফাইল তৈরির সুযোগ ছিল। লক্ষ্য ছিল ইমোজির পরিবর্তে ব্যবহারকারীরা যাতে নিজেদের ভার্চুয়াল প্রতিকৃতি দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারেন, কিন্তু বাজার বিশ্লেষণ বলছে—মানুষ এখনও প্রকৃত ছবি বা সাধারণ ইমোজি ব্যবহারেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ফিচারটি হুট করে সবার জন্য বন্ধ না করে বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে, অ্যাপের সেটিংস এবং কিবোর্ড সেকশন থেকে অ্যাভাটার অপশনটি উধাও হয়ে যাচ্ছে। এখন থেকে নতুন করে কোনো অ্যাভাটার তৈরি বা পুরনো কোনো প্রোফাইল সম্পাদনা করার সুযোগ আর থাকছে না। অনেক ব্যবহারকারী ইতোমধ্যে অ্যাপের ভেতরে এই সংক্রান্ত নোটিফিকেশনও পেতে শুরু করেছেন।
তবে নিয়মিত ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, যাদের আগে থেকে তৈরি করা অ্যাভাটার স্টিকার ব্যবহারের রেকর্ড রয়েছে, সেগুলো এখনই পুরোপুরি মুছে যাচ্ছে না। ব্যবহারকারীরা তাদের ‘রিসেন্ট’ বা ‘ফেভারিটস’ সেকশনে থাকা পুরনো স্টিকারগুলো আগের মতোই চ্যাটিংয়ে পাঠাতে পারবেন। তবে নতুন কোনো এক্সপ্রেশন বা ভিন্ন আঙ্গিকের স্টিকার তৈরি করার কোনো প্রযুক্তিগত সহায়তা আর দেবে না হোয়াটসঅ্যাপ। মূলত অ্যাপের গতি বাড়াতে এবং ইন্টারফেস আরও সহজতর করতেই এই কৌশল নিয়েছে মেটা।
/টিএ