
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাসে মেতেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তার ফুটবল-ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করে দীর্ঘদিনের এই আবেগের কথা তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টে পূর্ণিমা জানান, শৈশব থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। তবে সময়ের সঙ্গে লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্য ও ব্যক্তিত্ব তার ভালোবাসাকে আরও গভীর করেছে। অভিনেত্রীর ভাষায়, ছোটবেলা থেকে আর্জেন্টিনার খেলা দেখলেও মেসির কারণে দলটির প্রতি তার টান অনেক বেশি বেড়েছে।
বর্তমানে অভিনয় ও উপস্থাপনায় খুব একটা সক্রিয় নন পূর্ণিমা। মাঝে কিছুদিন উপস্থাপনায় দেখা গেলেও এখন তিনি পর্দার আড়ালে রয়েছেন। বড় পর্দায়ও তাকে
পোস্টে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, কোথাও রেস্তোরাঁয় বসে টেলিভিশনের পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করছেন পূর্ণিমা, আবার কোথাও কেক ও ফুল নিয়ে আর্জেন্টিনার জয়ের আনন্দ উদযাপন করছেন। আর্জেন্টিনার সাম্প্রতিক জয়ের পর প্রকাশিত এ পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তারকার পরিচয়ের আড়ালে থাকা এক সাধারণ ফুটবলপ্রেমীর আবেগই যেন নতুন করে সামনে এনেছেন পূর্ণিমা, যার হৃদয়ের কেন্দ্রে আজও রয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
/টি