
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ ফুটবল বিশ্বকাপে ম্যাচ পাতানো বা বাজিসংশ্লিষ্ট কোনো কারসাজির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রেফারিং নিয়ে বিতর্ক, কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই শেষ হওয়া এই আসরের ১০৪টি ম্যাচ পর্যবেক্ষণ শেষে এমন তথ্য দিয়েছে ফিফার ইন্টেগ্রিটি টাস্ক ফোর্স।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি পর্যবেক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক বেটিং বাজারের গতিবিধিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন বিশেষজ্ঞরা। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কোনো ম্যাচে সন্দেহজনক বেটিং কার্যক্রম বা ফল কারসাজির সম্ভাব্য ইঙ্গিত পাওয়া যায়নি। তবে টাস্ক ফোর্সের অনুসন্ধান রেফারিং সিদ্ধান্তের সঠিকতা বা ভুল নির্ধারণের জন্য নয় বলেও স্পষ্ট করেছে সংস্থাটি।
বিশ্বকাপ চলাকালে
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামে গত ১৯ জুলাই। ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন। ভবিষ্যতের ফিফা প্রতিযোগিতা, বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং ২০২৭ নারী বিশ্বকাপেও একই ধরনের ইন্টেগ্রিটি পর্যবেক্ষণ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফিফা।
/টি