
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে বদলি নেমে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। শিরোপা জয়ের পাশাপাশি একাধিক রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস লিখেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
ফাইনালের জয়ের মাধ্যমে স্পেনের অপরাজিত যাত্রা পৌঁছেছে টানা ৩৮ ম্যাচে, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের নতুন বিশ্বরেকর্ড। এছাড়া পুরো বিশ্বকাপে আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে সর্বনিম্ন গোল খেয়ে বিশ্বকাপ জয়ের নজিরও গড়েছে তারা। গোলরক্ষক উনাই সিমন সাতটি ক্লিন শিট রেখে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ড নিজের নামে লিখিয়েছেন। একই সঙ্গে
শিরোপা হারালেও ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালের শুরুর একাদশে খেলেছেন তিনি, যা বিশ্ব ফুটবলে প্রথম। এছাড়া তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া প্রথম অধিনায়ক এবং সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবেও নতুন রেকর্ড গড়েছেন মেসি। ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে হতাশা প্রকাশের পাশাপাশি দলকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
স্পেনের তরুণরাও ফাইনালে ইতিহাসের অংশ হয়েছেন। লামিনে ইয়ামাল ও পাউ কুবারসিকে একসঙ্গে শুরুর একাদশে নামিয়ে বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো দুই কিশোর খেলানোর নজির গড়ে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনা ৯০ মিনিটে একটি শটও নিতে পারেনি, যা ১৯৬৬ সালের পর সংরক্ষিত পরিসংখ্যানে বিশ্বকাপ ফাইনালের প্রথম ঘটনা। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ১১টি সেভ করে ফাইনালে সর্বোচ্চ সেভের নতুন রেকর্ড গড়েছেন।

এদিকে এই বিশ্বকাপের মাধ্যমে আরও কয়েকটি অনন্য রেকর্ড যুক্ত হয়েছে ফুটবলের ইতিহাসে। বদলি নেমে জয়সূচক গোল করে ফেরান তোরেস বিশ্বকাপ ফাইনালে এমন কীর্তি গড়া দ্বিতীয় ফুটবলার হয়েছেন। পাশাপাশি নারী ও পুরুষ—উভয় বিভাগের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করেছে স্পেন। ৪৮ দল ও ১০৪ ম্যাচের এই প্রথম বিশ্বকাপে মোট ৩০৮টি গোল হয়েছে এবং গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৮ লাখের বেশি দর্শক, যা বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড।
/টি