
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের ৩৫ লাখ গ্রাহককে আরও সহজ ও সমন্বিত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে নতুন টেলিমেডিসিন সেবা ‘ডক্টর কনসালটেশন’ চালু করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল হেলথকেয়ার ও ই-কমার্স প্ল্যাটফর্ম আরোগ্য। নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকরা সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা যেকোনো সময় সার্টিফাইড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি, খুব শিগগিরই এই সেবায় যুক্ত হবেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আরোগ্যের বিদ্যমান মেডিসিন ডেলিভারি ও হোম ল্যাব টেস্ট সেবার সঙ্গে ডক্টর কনসালটেশন যুক্ত হওয়ায় এখন একই অ্যাপে পাওয়া যাবে স্বাস্থ্যসেবার পূর্ণাঙ্গ সমাধান। বাসায়, অফিসে কিংবা যেকোনো স্থান থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রয়োজনীয় ল্যাব টেস্ট বুক করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ অর্ডার করে ঘরে বসেই পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ, চিকিৎসকের পরামর্শ থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সংগ্রহ—সবকিছুই এখন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে করা সম্ভব।
এ বিষয়ে আরোগ্যের কো-ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) রোজিনা মাজুমদার বলেন, “এটি শুধু আমাদের নতুন একটি সেবা নয়, বরং আরোগ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পূর্ণতা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা মানুষের কাছে ওষুধ পৌঁছে দিচ্ছি, ডায়াগনস্টিক টেস্টের সুবিধাও ঘরে পৌঁছে দিয়েছি। কিন্তু একটি বিষয় তখনো বাকি ছিল—চিকিৎসকের পরামর্শ। কারণ, কোন ওষুধটি প্রয়োজন কিংবা কোন পরীক্ষাটি করানো উচিত, তা জানার জন্য সবার আগে একজন চিকিৎসকের পরামর্শ দরকার। আমাদের নতুন এই সেবার মাধ্যমে সেই জায়গাটিই পূরণ করতে চাই।”
ছয় বছর আগে দেশের মানুষের কাছে আসল ও নির্ভরযোগ্য ওষুধ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আরোগ্যের যাত্রা শুরু হয়। ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি উপলব্ধি করে, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু ওষুধ পৌঁছে দেওয়াই যথেষ্ট নয়।
একটি সাধারণ ডায়াগনস্টিক পরীক্ষা করাতেও অনেক সময় মানুষকে দিনের অর্ধেক সময় ব্যয় করতে হয়। দীর্ঘ লাইনে অপেক্ষা, যাতায়াত এবং কর্মব্যস্ততার কারণে অনেকের পক্ষেই প্রয়োজনীয় পরীক্ষা করানোর জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। এই ভোগান্তি কমাতে আরোগ্য চালু করে হোম ল্যাব টেস্ট সেবা। এর মাধ্যমে বর্তমানে হাজারো গ্রাহক ঘরে বসেই রক্তের নমুনা দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং পরীক্ষার রিপোর্ট সরাসরি নিজের মোবাইল ফোনে পাচ্ছেন।
নতুন ডক্টর কনসালটেশন সেবা যুক্ত হওয়ার ফলে এবার স্বাস্থ্যসেবার পুরো প্রক্রিয়াকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আরোগ্য। চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ হাতে পাওয়া—স্বাস্থ্যসেবার এই পুরো যাত্রা এখন একটি অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করা যাবে।
বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী, যাদের কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা, ভালো চিকিৎসক কিংবা হাসপাতাল নেই, তাদের জন্য এই সেবা নতুন সম্ভাবনা তৈরি করবে। ঢাকার একজন গ্রাহকের মতোই দেশের যেকোনো প্রান্তের মানুষ এখন অ্যাপ খুলে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
আরোগ্যের কো-ফাউন্ডার ও চিফ স্ট্র্যাটেজি অফিসার (CSO) ইয়াওয়ার মেহবুব বলেন, “স্বাস্থ্যসেবা পাওয়া কখনোই জটিল হওয়া উচিত নয়। আর ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, যারা বড় হাসপাতাল বা চিকিৎসকের কাছাকাছি থাকেন। প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবা সবার হাতের নাগালেই থাকা উচিত। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলা।”
স্বাস্থ্যসেবার পাশাপাশি আরোগ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। এখানে বিউটি, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বেবি অ্যান্ড মম এবং পেট কেয়ারসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যায়। ফলে দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে পরিবারের স্বাস্থ্যসেবা, এমনকি পোষা প্রাণীর প্রয়োজনীয় পণ্যও এখন পাওয়া যাচ্ছে একই অ্যাপে। সব মিলিয়ে পুরো পরিবারের জন্য একটি পূর্ণাঙ্গ ই-কমার্স ও হেলথকেয়ার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছে আরোগ্য।
ডক্টর কনসালটেশন (নতুন সেবা): যাচাইকৃত চিকিৎসকদের কাছ থেকে অনলাইনে চিকিৎসা পরামর্শ নেওয়ার সুবিধা। শুরু থেকেই ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন এমবিবিএস চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাচ্ছে। শিগগিরই যুক্ত হবেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
হোম ল্যাব টেস্ট: ঘরে বসেই ডায়াগনস্টিক পরীক্ষার নমুনা দেওয়ার সুযোগ এবং সরাসরি মোবাইল ফোনে পরীক্ষার রিপোর্ট পাওয়ার সুবিধা।
মেডিসিন: সারা দেশে আসল ও যাচাইকৃত ওষুধ পৌঁছে দেওয়ার সেবা।
হেলথকেয়ারের বাইরেও: বিউটি, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বেবি অ্যান্ড মম এবং পেট কেয়ারসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য।
যেভাবে পাবেন: আরোগ্য অ্যাপে এখনই পাওয়া যাচ্ছে সেবাগুলো। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ডাউনলোড করা যাবে।
অ্যাপ ডাউনলোড লিংক: https://www.arogga.com/download-our-app
আরোগ্য বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ডিজিটাল হেলথকেয়ার ও ই-কমার্স প্ল্যাটফর্ম। ছয় বছর আগে সবার কাছে আসল ও নির্ভরযোগ্য ওষুধ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে সারা দেশে ৩৫ লাখ (৩.৫ মিলিয়ন) গ্রাহককে সেবা দিচ্ছে আরোগ্য।
মেডিসিন ডেলিভারি, হোম ল্যাব টেস্ট ও অনলাইন ডক্টর কনসালটেশনের পাশাপাশি বিউটি, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বেবি অ্যান্ড মম এবং পেট কেয়ারসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাচ্ছে এই প্ল্যাটফর্মে।
আরও জানতে ভিজিট করুন: www.arogga.com