
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে আরও রোমাঞ্চকর এবং তারকা সমৃদ্ধ করতে খেলোয়াড়দের হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে যুগান্তকারী পরিবর্তনের পরিকল্পনা করছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি একটি বিশেষ ‘অ্যামনেস্টি’ বা ক্ষমা নীতি চালুর কথা ভাবছে, যার মাধ্যমে টুর্নামেন্টের নির্দিষ্ট কিছু পর্যায় শেষে খেলোয়াড়দের অর্জিত হলুদ কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মূলত বড় ম্যাচগুলোতে দলের সেরা তারকাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই ফিফা এই সংস্কারের পথে হাঁটছে।
বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্টে দুই দফায় হলুদ কার্ডের হিসাব শূন্য করে দেওয়া হবে। প্রথম ধাপে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের আগের কার্ডগুলো মুছে ফেলা হবে এবং দ্বিতীয় ধাপে কোয়ার্টার ফাইনাল শেষে
বর্তমান ফিফা আইন অনুযায়ী, একজন খেলোয়াড় প্রথম পাঁচ ম্যাচের মধ্যে দুটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন। এতে করে অনেক সময় নকআউট বা সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে দলগুলো তাদের মূল শক্তি হারায়। ২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় এবং নকআউট পর্বে রাউন্ড অব ৩২ যুক্ত হওয়ায় খেলোয়াড়দের ম্যাচের সংখ্যাও বাড়বে। বর্ধিত এই ম্যাচ সংখ্যায় কার্ডের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় ফিফা কার্ডের সীমা বাড়ানোর পরিবর্তে নির্দিষ্ট বিরতিতে কার্ড বাতিলের পদ্ধতিকে বেশি কার্যকর মনে করছে।
ফিফা মনে করছে, ফুটবল ভক্তরা সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় মঞ্চে নিজেদের প্রিয় তারকাদের লড়াই দেখতে চায়। কার্ডের কঠোর নিয়মের কারণে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় যদি বাদ পড়ে যান, তবে তা টুর্নামেন্টের জৌলুস কমিয়ে দেয়। এই পরিস্থিতি এড়াতেই মঙ্গলবারে ভ্যাঙ্কুভারে আয়োজিত ফিফা কাউন্সিলের বৈঠকে এই ‘অ্যামনেস্টি’ নীতি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। যদি এই প্রস্তাবটি সেখানে অনুমোদিত হয়, তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপ থেকেই এটি কার্যকর হবে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক বিশ্বকাপে দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞার বাড়তি চাপ কমানোই ফিফার মূল লক্ষ্য। প্রাথমিক আলোচনায় কার্ডের সীমা দুই থেকে তিনে উন্নীত করার কথা ভাবা হলেও, নির্দিষ্ট ধাপ শেষে কার্ড বাতিল করাটাই খেলোয়াড় ও কোচদের জন্য বেশি সুবিধাজনক হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্বজুড়ে কোটি ফুটবল প্রেমী এখন অপেক্ষায় আছেন ফিফার এই চূড়ান্ত অনুমোদনের জন্য, যা ফুটবলের মাঠে কৌশলগত পরিবর্তন নিয়ে আসবে।
/টিএ