
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়ায় এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও, তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে টাইগাররা। বিশেষ করে শেষদিকের পাল্টা আক্রমণে কিউই বোলাররা অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হন।
১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। পাওয়ার প্লে-তে ৪৪ রান তুললেও সাইফ হাসান (১৭) ও থিতু হওয়া তানজিদ হাসান তামিম (২০) দ্রুত বিদায় নেন। বড় আশা জাগানো লিটন দাসও ২১ রান করে ইশ সোধির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় বাংলাদেশ। অভিজ্ঞ
তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ উইকেট জুটিতে তারা মাত্র ২৩ বলে ৪৮ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পারভেজ ইমন ১৪ বলে ২৮ রানের একটি ক্যামিও ইনিংস খেলে আউট হলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন হৃদয়। তার সাবলীল ব্যাটিং বাংলাদেশের জয়ের পথ প্রশস্ত করতে থাকে।
ম্যাচের আসল রোমাঞ্চ শুরু হয় শেষ দিকে। মাত্র ২৬ বলে ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন তাওহীদ হৃদয়। তাকে যোগ্য সঙ্গ দিতে আসেন শামীম হোসেন। ইনিংসের ১৬তম ওভারে কিউই পেসার নাথান স্মিথকে শামীমের মারা সিগনেচার 'নো লুক' ছক্কাটি ছিল পুরো ম্যাচের অন্যতম সেরা দৃশ্য। এই জুটির আক্রমণাত্মক মেজাজে নিউজিল্যান্ডের ফিল্ডিং এলোমেলো হয়ে যায়।
জয়ের জন্য শেষ ৪ ওভারে যখন ৩০ রান দরকার, তখন ১৭তম ওভারে ম্যাথু ফিশারের ওপর তান্ডব চালান শামীম। ওই এক ওভারেই তিন চার ও এক ছক্কাসহ ২৫ রান তুলে নিয়ে ম্যাচটি একতরফা করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত হৃদয় ৫১ এবং শামীম মাত্র ১৩ বলে ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন তাওহীদ হৃদয়।
/টিএ