
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মোহামেদ সালাহ ও লিভারপুলের দীর্ঘ নয় বছরের রূপকথা এক অনাকাঙ্ক্ষিত বিষাদে শেষ হলো। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন এই মিশরীয় ফরোয়ার্ড। লিভারপুলের জার্সিতে আগেই বিদায় ঘোষণা করা সালাহর জন্য প্যালেসের বিপক্ষে ম্যাচটিই কার্যত শেষ ম্যাচ হয়ে রইল। ক্যারিয়ারের সায়াহ্নে এসে এভাবে মাঠ ছাড়তে হবে, তা হয়তো লিভারপুল ভক্তরা কল্পনাও করেনি।
মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান নিশ্চিত করেছেন যে, ৩৩ বছর বয়সী এই তারকার সুস্থ হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। লিভারপুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসান জানান, সালাহর হ্যামস্ট্রিং চোট বেশ গুরুতর। ফলে প্রিমিয়ার লিগের শেষ
প্যালেসের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে যখন ব্যথাতুর সালাহ মাঠ ছাড়ছিলেন, গ্যালারির দর্শকদের অভিবাদনের জবাবে হাততালি দিয়ে নিজের আবেগ প্রকাশ করেন তিনি। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট অত্যন্ত বিষণ্ণ মনে জানান, সালাহর মতো খেলোয়াড় যখন নিজে থেকে মাঠ ছাড়ার সংকেত দেয়, তখনই বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর। চলতি মৌসুমে ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করা এই কিংবদন্তির অভাব লিভারপুল গভীরভাবে অনুভব করবে।
মাঠে দেখা না গেলেও আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিগের শেষ ম্যাচে অ্যানফিল্ডে উপস্থিত থাকবেন সালাহ। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে তিনি একটি বিশেষ বিদায়ী ভাষণ দেবেন বলে জানা গেছে। লিভারপুলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ট্রফি ও ব্যক্তিগত সাফল্য পাওয়া এই তারকার বিদায়ে মার্সিসাইড জুড়ে এখন কেবলই হাহাকার। চ্যাম্পিয়নদের জার্সিতে তার শেষটা জয়ে হলেও তা ইনজুরির কালিমায় ঢাকা পড়ে রইল।
তবে লিভারপুল ভক্তদের জন্য দুঃসংবাদ হলেও মিশরের জন্য আশার আলো দেখাচ্ছেন ইব্রাহিম হাসান। তার মতে, ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপের আগেই সালাহ পুরোপুরি ফিট হয়ে উঠবেন। ২০১৮ বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি ভুলে এবার বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের লড়াইয়ে শতভাগ ফিট থেকে নেতৃত্ব দিতে মরিয়া হয়ে আছেন এই মিশরীয় সম্রাট।
/টিএ