logo
youtube logotwitter logofacebook logo

স্বাস্থ্য

স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’ - image

স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ শো’

02 নভেম্বর 2015, বিকাল 6:00

স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত তথ্যনির্ভর টেলিভিশন অনুষ্ঠান “গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো” এর ৭৩তম পর্বটি সম্প্রচারিত হবে আজ (৩ নভেম্বর) বিকাল ৪.২৫ মিনিটে এটিএন বাংলায়। বিশেষ রোগের লক্ষন, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সচেতনতা মূলক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয় অনুষ্ঠানটিতে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়াও চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রতি পর্বেই থাকে প্রামাণ্য প্রতিবেদন। অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা’। এবারের পর্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ও চিকিৎসা বিশেষজ্ঞগন উপস্থিত থাকবেন। এবারের পর্বে উপস্থিত থেকে যারা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ও এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা, সমালোচনা করেেেছন, তারা হচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: কামরুল হাসান খান, সাবেক সাংসদ ও সাবেক বিএমএ মহাসচিব ডা: মুস্তফা জালাল মহিউদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা: জুলফিকার লেনিন। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন ডা: সাহেদ ইমরান।

নভেম্বর ০২, ২০১৫
পুষ্টিকর রান্নায় এসআই টুটুল - image

পুষ্টিকর রান্নায় এসআই টুটুল

07 নভেম্বর 2015, বিকাল 6:00

প্রচার- ০৮ নভেম্বর, বিকাল ৫টা ২০মিনিট উপস্থাপনা- মুনমুন হক, পরিচালনা- রাসেল মাহমুদ। বাঙ্গালী মাত্রই ভোজন রসিক। এটি বাঙ্গালীয়ানারই একটি অংশ। বাংলাদেশের রসনা বিলাসী মানুষ সব সময়ই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দ্বারা মুগ্ধ হয়েছে। নতুন প্রজন্মের কম বেশি সবার মাঝেই নিত্য নতুন রান্নার পরিকল্পনা ব্যাপকভাবে সমাদৃত, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে বাঙ্গালীর খাদ্যাভাস এবং খাদ্য তালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। স্বাস্থ্য সম্মত খাবারের ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে রান্না বিষয়ক ভিন্ন ধরার অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল। খাদ্য ও পুষ্টিবিদ মুনমুন হক এর উপস্থাপনা এবং রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ (০৮ নভেম্বর) বিকাল ৫টা ২০মিনিটে এটিএন বাংলার পর্দায়। ভিন্ন ধারার এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি। প্রতিটি অনুষ্ঠানে একজন করে সেলিব্রেটি রান্নায় অংশ নিয়ে থাকেন। দর্শকদের জন্য তিনিও তার পছন্দের একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবেন। আজকের পর্বের অতিথি-শিল্পী এসআই টুটুল।

নভেম্বর ০৭, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর - image

সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাত ১২টা ৫৫ মিনিটে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। রায় কার্যকরের আগে নিয়ম অনুযায়ী সাকা ও মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। মৌলভী এসে ইসলামী রীতি অনুযায়ী আসামিদের তওবা পড়ান। এরপর ফাঁসির মঞ্চে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতের এই সেক্রেটারি জেনারেলকে। এরআগে, শনিবার রাত সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের স্বজনরা দেখা করে কারাগার থেকে বেরিয়ে আসেন। তার আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করে আসেন তার স্বজনরা। মুজাহিদের স্বজনরা বেরিয়ে আসার পর চারটি অ্যাম্বুলেন্স ঢুকে কারাগারের ভেতরে। দিনভর নানা আলোচনা চললেও রাত সাড়ে ৮টায় দেখা করতে স্বজনদের কারা কর্তৃপক্ষের আহ্বান এবং কারাগারের বাইরে নিরাপত্তা জোরদার জোর ইঙ্গিত দিচ্ছিল যে, রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে। শনিবার রাত ৯টার দিকে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ায় রাতেই ফাসি কার্যকর করার বিষয়টি চলে আসে। রাত ১২টার মধ্যই কারাগারে শেষ দেখা করেছেন সাকা ও মুজাহিদের স্বজনরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। অপরদিকে মুজাহিদের লাশ ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। রায় কার্যকর  করতে পূর্বেই কারাগারে ছয়জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছিল। এরা হলেন, শাহজাহান, রাজু, আবুল, মাসুদ, ইকবাল ও মুক্তার। এছাড়া ফাসি কার্যকরের সময় কারাগারে ছিলেন দুই ম্যাজিস্ট্রেট, আইজি প্রিজন,  জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জন। শনিবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর প্রাণভিক্ষার আবেদনের নথি বঙ্গভবনে পৌঁছায়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে, বিকেলে সালাউদ্দীন কাদের চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার জন্য তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর আবেদন গ্রহণ না করে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের করার পরামর্শ দেয় বঙ্গভবন কর্তৃপক্ষ। বিকেলে সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী ইংরেজিতে লেখা দুই পৃষ্ঠার একটি আবেদনপত্র নিয়ে বঙ্গভবনে যান। আবেদনে সালাউদ্দিন কাদেরের বিচার প্রক্রিয়াকে মিসট্রায়াল হিসেবে বিবেচনা করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়। পরে সালাউদ্দীন কাদেরের ছেলে সাংবাদিকদের জানান, তার বাবার প্রাণভিক্ষার আবেদন সম্পর্কে নিশ্চিত নন তারা। এসময় নিজের বাবাকে নির্দোষ বলেও দাবি করেন তিনি। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে। এরপর ২০১৫ সালের ১১ এপ্রিল ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের অপর সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানকে।

নভেম্বর ২১, ২০১৫
এটিএন বাংলার রবিবারের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার রবিবারের অনুষ্ঠানসূচী

28 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ১০টা ৩৫মিঃ প্রাণ ম্যাংগো ড্রিংকস মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দেশদ্রোহী’ পরিচালনাঃ কাজী হায়াৎ। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ‘খেলার জগৎ’ পরিচালনাঃ মোশতাক হোসেন। ০৪টা এটিএন বাংলা সংবাদ। ০৩টা ৪৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘নীলগিরি’ পরিচালনাঃ নাহিদ রহমান। ০৪টা এটিএন বাংলা সংবাদ। ০৪টা ৩৫মিঃ আইন বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ল এন্ড অর্ডার’, পরিচালনাঃ নাহিদ রহমান ও লবি রহমান। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২০মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্না’ (৩২), উপস্থাপনাঃ মুনমুন হক, পরিচালনাঃ কুইন রহমান। ০৬টা ১৫মিঃ স্বাস্থ্য তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’ (২২ মিনিট) উপস্থাপনাঃ ডা. সহেলী আহমেদ সুইটি, প্রযোজনাঃ কুইন রহমান। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-৯৮) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। (২২ মিনিট) অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’ (পর্ব-২৩) রচনাঃ আব্দুল¬াহ আল মামুন, পরিচালনাঃ সাজাদ হাসান বাবলু। অভিনয়েঃ রামেন্দু মজুমদার, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, আমিন আজাদ, রুমানা, সাব্বির, আলভী, প্রমুখ। ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৩৭২) রচনাঃ রুহুল আমিন পথিক, পরিচালনাঃ জি এম সৈকত। অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (১৮৯) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ২৮মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৩০৭), রচনা ও পরিচালনাঃ মোহন খান। (২২ মিনিট) অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (৩১০) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

নভেম্বর ২৮, ২০১৫
রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’ - image

রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’

05 ডিসেম্বর 2015, বিকাল 6:00

প্রচার- ৬ ডিসেম্বর, রবিবার সন্ধ্যা ৫টা ২০মিনিট উপস্থাপনা- মুনমুন হক, অতিথি- অভিনেতা মাজনুন মিজান বাঙ্গালী মাত্রই ভোজন রসিক। এটি বাঙ্গালীয়ানারই একটি অংশ। বাংলাদেশের রসনা বিলাসী মানুষ সব সময়ই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দ্বারা মুগ্ধ হয়েছে। নতুন প্রজন্মের কম বেশি সবার মাঝেই নিত্য নতুন রান্নার পরিকল্পনা ব্যাপকভাবে সমাদৃত, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে বাঙ্গালীর খাদ্যাভাস এবং খাদ্য তালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। স্বাস্থ্য সম্মত খাবারের ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে রান্না বিষয়ক ভিন্ন ধরার অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল। খাদ্য ও পুষ্টিবিদ মুনমুন হক এর উপস্থাপনা এবং রাসেল মাহমুদ ও নন্দিনী ইসলামের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২৯ নভেম্বর, সন্ধ্যা ৫টা ২০মিনিটে এটিএন বাংলার পর্দায়। ভিন্ন ধারার এই অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি। ‘মোজাম্মেল স্পেলাল রাইস পুষ্টিকর রান্না’, চিনিগুড়া ও মিনিকেট চাল, অনুষ্ঠানে রেগুলার শেফ হিসেবে থাকছেন ফ্লেমবি রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ পলাশ গোমেজ। প্রতিটি অনুষ্ঠানে তিনি রান্না করে দেখাবেন দেশি-বিদেশি মজাদার একটি রেরিপি। এছাড়াও অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেতা মাজনুন মিজান। দর্শকদের জন্য তিনিও তার পছন্দের একটি মজাদার রেসিপি রান্না করে দেখাবেন।

ডিসেম্বর ০৫, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/রবিবার/০৬ ডিসেম্বর’ ১৫ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/রবিবার/০৬ ডিসেম্বর’ ১৫

05 ডিসেম্বর 2015, বিকাল 6:00

০৯টা ৪৫মিঃ    তথ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ    প্রাণ ম্যাংগো ড্রিংকস মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘টাকার অহংকার’ পরিচালনাঃ হাফিজ উদ্দিন। ১১টা ০০মিঃ     এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ    খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ‘খেলার জগৎ’ পরিচালনাঃ মোশতাক হোসেন। ০৪টা         এটিএন বাংলা সংবাদ। ০৩টা ৪৫মিঃ        ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘আমিন জুয়েলার্স ট্রেন্ড’ পরিচালনাঃ কুইন রহমান। ০৪টা         এটিএন বাংলা সংবাদ। ০৪টা ৩৫মিঃ    আইন বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ল এন্ড অর্ডার’, পরিচালনাঃ নাহিদ রহমান ও লবি রহমান। ০৫টা        গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২০মিঃ    রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্না’ (অতিথিঃ মাজনুন মিজান) উপস্থাপনাঃ মুনমুন হক,  পরিচালনাঃ কুইন রহমান। ০৬টা ১৫মিঃ    স্বাস্থ্য তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’ (পর্ব-০২) উপস্থাপনাঃ ডা. সহেলী আহমেদ সুইটি, প্রযোজনাঃ কুইন রহমান। ০৭টা        এটিএন বাংলা সংবাদ ০৮টা        ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-১০১) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ    ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’ (পর্ব-২৫) রচনাঃ আব্দুল¬াহ আল মামুন, পরিচালনাঃ সাজাদ হাসান বাবলু। অভিনয়েঃ রামেন্দু মজুমদার, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, আমিন আজাদ, রুমানা, সাব্বির, আলভী, প্রমুখ। ০৯টা ২০মিঃ    ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৩৭৪) রচনাঃ রুহুল আমিন পথিক, পরিচালনাঃ জি এম সৈকত। অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ    ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (১৯৩) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ২৮মিঃ    ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৩০৯), রচনা ও পরিচালনাঃ মোহন খান। অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ। ১২টা        এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ    টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ    প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (৩১৫) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ০৫, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী মঙ্গলবার - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী মঙ্গলবার

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ০৯টা ০৫ মিঃ ছায়াছবির গান নিয়ে অন্ষ্ঠুান ‘ফেয়ার এন্ড লাভলী সিনে সং’ পরিচালনাঃ নন্দিনী ইসলাম। ১০টা এটিএন বাংলা সংবাদ। ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রক্তাক্ত বাংলা’ পরিচালনাঃ মমতাজ আলী। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’ (১৩), রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’, পরিচালনা- নাহিদ রহমান। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২৫মিঃ স্বাস্থ্য তথ্য বিষয়ক অনুষ্ঠান ‘গ্রীণলাইফ মেডিক্যাল কলেজ হেলথ শো’, পরিচালনা- শাহেদ ইমরান। ০৫টা গ্রামগঞ্জের খবর। ০৫টা ২৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘ডেলিসিয়া ছোটদের পৃথিবী’ (পর্ব-১২৬) পরিচালনাঃ লিটন অধিকারী রিন্টু। ০৬টা ১৫মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘নেকটার ম্যাঙ্গো সবার জন্য’ উপস্থাপনা- রেজাউদ্দিন স্টালিন, পরিচালনা- আবদুস সাত্তার। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-১০৬) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ সেলিব্রেটি শো ‘নোভা স্টার মোমেন্টস’ (পর্ব-১০) উপস্থাপনা- নাবিলা, পরিচালনা- রুমানা আফরোজ। ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৩৯) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (১৯৯) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ২৮মিঃ ধারাবাহিক নাটক ‘দূরত্ব’ (পর্ব-১২০) রচনাঃ ফজলুল করিম, পরিচালনাঃ এহসানুল হক সেলিম। অভিনয়েঃ সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, আল মামুন, হাসান মাসুদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, মীম, নওশীন, মিমো, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, প্রমুখ। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩২২) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ১৪, ২০১৫
গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো - image

গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এবারের বিষয়- “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার” এটিএন বাংলায় আজ (১৫ ডিসেম্বর) বিকাল ৪টা ২৫মিনিটে প্রচার হবে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত তথ্যনির্ভর টেলিভিশন অনুষ্ঠান “গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো”। বিশেষ রোগের লক্ষণ, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে সচেতনতা মূলক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি অনুষ্ঠানে থাকে চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রামান্য প্রতিবেদন। অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার”। এবারের পর্বে সংশ্লিষ্ট বিষয়ে দুই জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকে যারা “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার” বিষয়ে আলোচন ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন। অনুষ্ঠানের আজকের অতিথি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ট্রেজারার ও ডিন, ডেন্টাল ফ্যাকাল্টি অধ্যাপক ডাক্তার মো. আলী আসগর মোড়ল এবং শহীদ সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজের প্রস্থোডন্টিকস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শিব্বির আহমদ ওসমানী। ডা. শাহেদ ইমরানের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডা: এস এম নিয়াজ মাওলা। উপস্থাপনা ও পরিচালনা- ডা. শাহেদ ইমরান প্রযোজনা- ডা: এস এম নিয়াজ মাওলা

ডিসেম্বর ১৪, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo