logo
youtube logotwitter logofacebook logo

সৌদি আরব

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী - image

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী

14 অক্টোবর 2015, বিকাল 6:00

রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিকেলে, কামরুলকে নিয়ে দেশে ফিরবেন সৌদি আরবে যাওয়া ৩ পুলিশ কর্মকর্তা। বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অফিসের সামনে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হবে। ১১ অক্টোবর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন সৌদি আরব যান। গত ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে যান প্রধান আসামি কামরুল ইসলাম। পরে প্রবাসীরা তাকে আটক করে রিয়াদ পুলিশের কাছে সোপর্দ করেন।

অক্টোবর ১৪, ২০১৫
সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ - image

সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাস মোকাবেলায় বাংলাদশেসহ ৩৪টি দেশের সমন্বয়ে মুসলিম সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা আরটি নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই ঘোষণা দেন। এই জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো। তবে সৌদি শত্রু হিসেবে পরিচিত ইরান, সিরিয়া এবং ইরাক এই জোটে থাকছে না। বিন সালমান জানান, শুধু আইএস নয়, যেকোনো সন্ত্রাসী সংগঠণের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে কাজ করবে এই সংগঠন। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হবে বলেও জানান তিনি। এসব অভিযান সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সমন্বয় করা হবে।

ডিসেম্বর ১৪, ২০১৫
বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি - image

বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি

29 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: হজের সময় বিক্ষোভ করার অধিকারসহ কিছু বিশেষ সুবিধা চাওয়ার দাবি নাকচ করায়, ইরান তাদের নাগরিকদের হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম হজ বয়কট করছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল যুবায়ের বলেছেন, এ বছর হজ বিষয়ে চুক্তিতে সই করার সময় ইরানিরা কিছু বাড়তি সুবিধা চেয়েছিল। যার মধ্যে বিক্ষোভ করার অনুমতি চেয়েছিল তারা। কিন্তু বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে তাদের দাবি ফিরিয়ে দেয়া হয়। এ কারণেই ইরান এবার তাদের নাগরিকদের হজে পাঠাচ্ছে না বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এক বক্তৃতায়, সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করার জন্য ইরানকে দায়ী করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গত বছর হজে, ক্রেন দুর্ঘটনায় শতাধিক ইরানি হাজি নিহত ও শিয়া নেতা নিমর আল নিমরের ফাঁসি কার্যকরের ঘটনায়, দু দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।

মে ২৯, ২০১৬
‘শেখ হাসিনার প্রতি বিশ্ব নেতাদের আস্থা রয়েছে’ - image

‘শেখ হাসিনার প্রতি বিশ্ব নেতাদের আস্থা রয়েছে’

31 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর তাঁর প্রতি বিশ্ব নেতাদের আস্থারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানে দ্বিপাক্ষিক বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগ্রহ দেখিয়েছেন ‘ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান’ নিয়ে। জি সেভেন-এর মতো ধনী দেশগুলোর সম্মেলনে সম্মানীত হওয়ার পর প্রধানমন্ত্রী শুক্রবার যাচ্ছেন সৌদি আরবে। এদিকে আগামী ৩ জুন শুক্রবার রাষ্ট্রীয় সফরে সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৫ দিনের সেই সফরে সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও, দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ব্যবসায়ীরা সৌজন্য সাক্ষাত করবেন শেখ হাসিনার সঙ্গে। সৌদি সফরে বাংলাদেশের শ্রমবাজার বাড়ানোসহ দুদেশের সম্পর্কোন্নয়ন হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী।

মে ৩১, ২০১৬
বিনিয়োগে সৌদি ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর - image

বিনিয়োগে সৌদি ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর

04 জুন 2016, বিকাল 6:00

সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার অংশীদার হওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী রোববার সকালে জেদ্দা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান। এর আগে শনিবার সন্ধ্যায় রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসি মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানী। ওআইসি মহাসচিব এনজিও, নারীর ক্ষমতায়ন এবং সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের চিত্র বিশ্বের অন্যান্য মুসলিম দেশের কাছে তুলে ধরতে বাংলাদেশের সহযোগিতা চান। একই দিন সন্ধ্যায় ইসলামী উন্নয়ন ব্যাংক, আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. আহমেদ তিকতিক রয়েল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় প্রধানমন্ত্রী আইডিবির সুদের হার কমিয়ে প্রতিযোগিতামূলক করার অনুরোধ জানান। রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে জেদ্দার আল আন্দালুস আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে মদীনা থেকে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা পৌঁছনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জুন ০৪, ২০১৬
বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। - image

বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ।

27 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

করোনা মহামারির কারণে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। আকামার মেয়াদ বাড়ানো ও ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সৌদি আরবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। রিয়াদ, মদিনা এবং জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনস এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কার্যালয়ের সামনে দিনভর জড়ো হন সৌদি প্রবাসীরা। অথচ এখনও অনেকে টিকিট সংগ্রহে নির্ধারিত টোকেন হাতে পাননি। সৌদি এয়ারলাইনস কর্র্তৃপ বলছে, আগামী ৪ অক্টোবর থেকে আবারো টোকেন দেয়া শুরু হবে।

সেপ্টেম্বর ২৭, ২০২০
ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। - image

ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা।

29 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। মেয়াদ নেই - এমন অনেকেই টোকেন পেয়েছেন। এ কারণে বঞ্চিত হচ্ছেন ভিসার মেয়াদ থাকা প্রবাসীরা। রাজধানীতে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে টিকিট দেয়ার জন্য আজ ডাকা হয় টোকেনধারী তিনশ’ জনকে। তবে এর বাইরেও কয়েকশ’ প্রবাসী জড়ো হন সেখানে। এদিকে প্রবাসীদের ক্ষেত্রে স্থানীয় মালিকরা আকামার মেয়াদ না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন। এ ক্ষেত্রে প্রবাসীদের নতুন চাকরি খোঁজার পরামর্শ দেন তিনি। সৌদি আরবে এখন থেকে সপ্তাহে ২০টি করে ফাইট পরিচালিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ১০টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ১০টি সৌদি এয়ারলাইনসের। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে সৌদি আরব, ইরাক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

সেপ্টেম্বর ২৯, ২০২০
আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। - image

আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হয়। তবে ওমরাহ পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা আজ থেকে এতে অংশ নিতে পারবেন। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে।

অক্টোবর ০৩, ২০২০
সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ বাংলাদেশি হজযাত্রী - image

সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ বাংলাদেশি হজযাত্রী

04 জুলাই 2022, বিকাল 6:00

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন। গতকাল সোমবার (৪ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজের বুলেটিনে বলা হয়, মোট ১৬০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাসের ১২টি ফ্লাইট রয়েছে। বুলেটিনে আরো জানানো হয়, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত সাতজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জ কামারখন্দের মো. রফিকুল ইসলাম এবং সর্বশেষ রংপুরের মো. খয়বর হোসেন। এর মধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় দুজন হজ যাত্রী মারা গেছেন। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫। পরবর্তীতে কোটা বাড়িয়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত দুই হাজার ৪২৫ হজযাত্রীকে সুযোগ দেওয়া হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। এদিকে, আনুষ্ঠানিকভাবে রুট টু মক্কা কার্যক্রম শেষ হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যাওয়া হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাতেই করার প্রক্রিয়াকে বলা হয় ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ'।

জুলাই ০৪, ২০২২
খাশোগি হত্যা : কী আলোচনা হয়েছিল যুবরাজ সালমান ও বাইডেনের মধ্যে - image

খাশোগি হত্যা : কী আলোচনা হয়েছিল যুবরাজ সালমান ও বাইডেনের মধ্যে

16 জুলাই 2022, বিকাল 6:00

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের মূল্যবোধের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে বলেছেন। বাইডেন এবং যুবরাজের মধ্যে কথোপকথন সম্পর্কে জেদ্দায় এক সংবাদ সম্মেলনে আরব নিউজের প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফলসাল বিন ফারহান এ কথা বলেন। সৌদি সাংবাদিক ও লেখক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে জঘন্য বলে বর্ণনা করেছেন বাইডেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ক্রাউন প্রিন্স খাশোগির বিষয়ে বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় স্পষ্টভাবে বলেছিলেন যে ‘এ অপরাধটি দুর্ভাগ্যজনক এবং ঘৃণ্য হলেও রাজ্যটি খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং দায়িত্বশীল দেশ হিসেবে এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করেছে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রাউন প্রিন্স বাইডেনকে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশেই এমন ভুলগুলো হয়।’ যুবরাজ ফারহানের মতে, ক্রাউন প্রিন্স উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও ভুল করেছে এবং ‘দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে ভুলগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সৌদি আরব একটি দায়িত্বশীল দেশের মতো আচরণ করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ক্রাউন প্রিন্স ইরাকের আবু গারিব কারাগারে আমেরিকার বাড়াবাড়ি এবং মানবাধিকার লঙ্ঘনের কথাও উল্লেখ্য করেন। এছাড়া আফগানিস্তানে ২০২১ সালের ড্রোন হামলার কথাও উল্লেখ করেন, যার ফলে একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে এই ঘটনার জন্য নিজেদের দায়বদ্ধ রাখে এবং সৌদি আরবও ঠিক একই কাজ করেছে। ক্রাউন প্রিন্স এবং বাইডেনের মধ্যে ঠিক কী ঘটেছিল তার বিশদ বিবরণ দিয়ে প্রিন্স ফারহান বলেন, এ সময় দেশ দুটির মূল্যবোধ সম্পর্কেও আলোচনা হয়েছিল। বাইডেনের দিকে ইঙ্গিত করে যুবরাজ সালমান বলেছিলেন যে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ‘আমাদের ইসলামিক বিশ্বাস এবং আরব ঐতিহ্যের ওপর ভিত্তি করে রাজ্যের মূলনীতি ও মূল্যবোধ।’ প্রিন্স ফারহান বলেন, ক্রাউন প্রিন্স মার্কিন নেতাকে বলেছিলেন যে ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংলাপের মাধ্যমে মূল্যবোধ ছড়িয়ে দেয়া উচিত। আপনার মূল্যবোধ অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা কার্যকর হবে না। এটি আপনাকে নেতিবাচক প্রতিক্রিয়া দেবে। আপনার মূল্যবোধ ছড়িয়ে দেয়ার সঠিক উপায় হলো, বিশ্বকে দেখানো যে আপনি প্রথম সেগুলো মেনে চলেন। ‘এবং তারপরে যদি আপনার মূল্যবোধগুলো বৈধ এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয় তবে সেগুলো গ্রহণ করা হবে। আপনি জোর করে আপনার মূল্যবোধ চাপিয়ে দিতে পারবেন না এবং আপনাকে সেটা বুঝতে হবে।’ ‘ক্রাউন প্রিন্স বাইডেনকে বেশ স্পষ্ট করে বলেছেন যে, শেষ পর্যন্ত আমাদের নিজস্ব মূল্যবোধ রয়েছে। এই মূল্যবোধগুলো মার্কিন মূল্যবোধের সাথে শতভাগ মিলবে না কারণ আমরা আমাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব মূল্যবোধ, নিজস্ব বিশ্বাসের জন্য খুব, খুব বেশি গর্বিত। প্রতিটি দেশ তার নিজস্ব ব্যবস্থা, নিজস্ব মূল্যবোধ রক্ষা করতে চায়।’ যুবরাজ ফারহান ক্রাউন প্রিন্সকে উদ্ধৃত করে বলেছেন যে ‘আমরা আমাদের দেশ এবং আমাদের মূল্যবোধের জন্য অত্যন্ত গর্বিত। এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্র কেবলমাত্র তার মতো দেশগুলোর সাথে মোকাবিলা করতে চায় তবে দেশগুলোর তালিকা খুব ছোট হতে চলেছে।’ পররাষ্ট্রমন্ত্রীর মতে, বাইডেনকে বলা হয়েছে যে ‘আমাদের একসাথে কাজ করার একমাত্র উপায় হলো যদি আমরা একে অপরকে সম্মান করি এবং একে অপরের মূল্যবোধ এবং সার্বভৌমত্বকে সম্মান করে।’ সূত্র : আরব নিউজ

জুলাই ১৬, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo