logo
youtube logotwitter logofacebook logo

শিক্ষামন্ত্রী

উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী - image

উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী

30 জানুয়ারি 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পাসের হার বাড়াতে উত্তরপত্রে বেশি নম্বর দিতে শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশংকা নেই উল্লেখ করে তিনি বলেন, এর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। গত বছরের চেয়ে ছাত্রছাত্রী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৫৯৪। ছাত্রীর সংখ্যা বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন। প্রতিবন্ধীদের জন্য ২০ মিনিট এবং অটিস্টিক পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার কথাও শিক্ষামন্ত্রী জানান।

জানুয়ারি ৩০, ২০১৬
তিনি দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী - image

তিনি দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী

02 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল হামাদ আল সাবাহ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কুয়েতি প্রধানমন্ত্রীর এই সফরে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি সহযোগিতা সম্প্রসারণসহ কয়েকটি বিষয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফরের সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ জাবের আল-মুবারক। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। কুয়েতি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী, অর্থ ও তেলমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

মে ০২, ২০১৬
মাধ্যমিকে পাশের হার ৮৮.২৯ শতাংশ - image

মাধ্যমিকে পাশের হার ৮৮.২৯ শতাংশ

10 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেলা দুইটায় একযোগে ফল প্রকাশ করা হবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল এবং আজকের প্রজন্মই পারবে তার ধারাবাহিকতা ধরে রাখতে। বুধবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফলাফল বুঝে নেয়াার পর তিনি এ মন্তব্য করেন। এবার মোট পাশের হার ৮৮.২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৯ হাজার সাতশ একষট্টি। এবার মেয়েদের পাশের হার ছেলেদের থেকে দশমিক ১৯ শতাংশ বেশি। সারাদেশে শতভাগ পাশ করেছে ৪৭৩৪ টি স্কুল। কাউকে আর ফলাফলের জন্য ছোঁটাছুটি করতে হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র দেশই এখন ডিজিটাল। তার মতে ছেলে মেয়েদের সুযোগ দিলেই তারা ভালো করবে। একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। উল্রেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। এবার মোট ১৬ লাখ ৪৫ হাজার ২০১ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যা গতবারের চেয়ে ১ লক্ষ ৭১ হাজার ৬০৭ জন বেশি। গত বছর এ পরীক্ষায় ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

মে ১০, ২০১৬
স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল - image

স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল

18 মে 2016, বিকাল 6:00

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্কুল পরিচালনা কমিটি বাতিল এবং বরখাস্ত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহালের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সরকারী তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিলেন। মন্ত্রী জানান, কমিটির প্রাথমিক প্রতিবেদনে শ্যামল কান্তির বিরুদ্ধে আনা ধর্মীয় অবমাননার অভিযোগ প্রমাণিত হয়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে ঐ স্কুলে নতুন কমিটি কাজ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

মে ১৮, ২০১৬
কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ - image

কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ

15 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় থাকা ১৩ লাখের বেশি শিক্ষার্থীর একাদশে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরা কলেজে ভর্তি হয়ে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয় থেকে অনলাইনে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর ফল দেখে এই মেধাতালিকা প্রকাশ করেন। সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশে ভর্তিতে এবার ২১ লাখ ১৪ হাজার ২৬৫টি আসন রয়েছে বলে জানান মন্ত্রী। সাত লাখ আসন এবার ফাঁকা থাকবে জানিয়ে নাহিদ বলেন, সবাই তার পছন্দের কলেজ নাও পেতে পারেন। তবে আসনের জন্য কেউ ভর্তি হতে পারবেন না- এমন হবে না। এবার কারিগরি বোর্ডে ৩৬টি, মাদ্রাসা বোর্ডে ১০টি এবং ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডে একটি করে কলেজসহ মোট ৪৮টি কলেজে ভর্তির জন্য কোনো আবেদন পড়েনি বলে জানান নাহিদ।

জুন ১৫, ২০১৬
যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাবি - image

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নাদিম জাহাবি

05 জুলাই 2022, বিকাল 6:00

যুক্তরাজ্যের নতুন চ্যান্সেলর অব এক্সচেকার বা অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন নাদিম জাহাবি। গত মঙ্গলবার তাঁর পূর্বসূরি ঋষি সুনাক পদত্যাগ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নাদিম জাহাবিকে তাঁর স্থলাভিষিক্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ৫৫ বছর বয়সী নাদিম জাহাবি দেশটির অর্থনীতির এক সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করছেন। বিগত প্রায় তিন দশকের মধ্যে ব্রিটেন বর্তমানে বেশ বড় ধরনের মূল্যস্ফীতিতে ভুগছে। সামনের দিনগুলোতে তাঁর জন্য দেশটির সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নাগালে রাখতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এর আগে নাদিম জাহাবি ব্রিটেনের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তাঁরা মান বজায় রেখে বরিস জনসনের সরকার পরিচালনার সক্ষমতার দিকেই ইঙ্গিত করেন। কোভিড লকডাউনে আইন ভেঙে পার্টি করার অভিযোগ থেকে মুক্তি পেতে না পেতেই দুই মন্ত্রীর পদত্যাগ বরিস জনসন ও তাঁর সরকারের জন্য বেশ বড় ধরনের হুমকি বলেই মনে করা হচ্ছে। সাজিদ জাভিদ বলেছেন, একগাদা কেলেঙ্কারির পর জাতীয় স্বার্থ বজায় রেখে বরিস জনসন সরকার পরিচালনা করতে পারবেন এ বিষয়ে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় দায়িত্ব পালনে তাঁর বিবেক সায় দিচ্ছে না। তিনি আরও বলেছেন, ‘অনেক আইনপ্রণেতাসহ সাধারণ জনগণ মনে করে বরিস জনসন জাতীয় স্বার্থ বজায় রেখে সরকার পরিচালনা করতে সক্ষম নন।’ বরিসের কাছে পদত্যাগপত্রে জাভিদ লিখেছেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আপনার নেতৃত্বে বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তাই আপনি আমার আস্থা হারিয়েছেন।’ এদিকে ঋষি সুনাক জানিয়েছেন, তিনি অনিচ্ছা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিয়েছেন। কারণ যেভাবে সরকার চলছে, সেভাবে চলতে পারে না। তিনি এক টুইটে বলেছেন, ‘জনগণের আশা সরকার সবকিছু সঠিক ও যথাযথভাবে পরিচালনা করবে।’ তাঁর মতেও বরিস জনসন সরকার পরিচালনার ক্ষেত্রে যথাযথ দক্ষতার পরিচয় দিতে পারেননি।

জুলাই ০৫, ২০২২
বরিসকে পদত্যাগ করতে বলায় সিনিয়র মন্ত্রী বরখাস্ত - image

বরিসকে পদত্যাগ করতে বলায় সিনিয়র মন্ত্রী বরখাস্ত

06 জুলাই 2022, বিকাল 6:00

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগ করতে বলায় সিনিয়র একজন ব্রিটিশ মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। এতে করে দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে একে পর এক মন্ত্রীর সরে যাওয়ার মধ্যেই বরিস জনসনের ‘ডান হাত’ হিসেবে খ্যাত সিনিয়র ওই মন্ত্রীকে বরখাস্ত করা হলো। প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বরখাস্তকৃত যুক্তরাজ্যের ওই মন্ত্রীর নাম মাইকেল গোভ। তিনি বরিস জনসন সরকারের গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ছিলেন। এছাড়া ব্রেক্সিট বাস্তবায়নে তিনি জনসনের ডান হাত হিসেবেও পরিচিত ছিলেন। সদ্য সাবেক এই মন্ত্রী বুধবার (৬ জুলাই) জনসনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। পরে তাকে বরখাস্ত করেন বরিস। শুধু তাই নয়, জনসনের ঘনিষ্ঠ এই সহযোগীকে সাপ হিসেবেও আখ্যায়িত করা হয়।বিবিসির এক  প্রতিবেদনে বলা হয়েছে, ১০ ডাউনিং স্ট্রিট সূত্র বলছে, সাপকে কখনো সঙ্গে রাখা যায় না যে কি না বড় ধরনের কোনো সমস্যায় আপনার পাশেই থাকবে না। শুধু তাই নয়, তিনিই আবার গণমাধ্যমকে আনন্দের সঙ্গে বলেন, আপনার (ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের) সরে দাঁড়ানো উচিত। সংবাদমাধ্যম বলছে, মাইকেল গোভ ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ২০১০ সাল থেকে তিনি কনজারভেটিভ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তাকে গৃহায়ন, সম্প্রদায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

জুলাই ০৬, ২০২২
এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী - image

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী

16 জুলাই 2022, বিকাল 6:00

বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আজ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে বন্যার কারণে দক্ষিণাঞ্চলেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণে আগস্ট মাসকে বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা পরীক্ষা শুরু করতে যাচ্ছি। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার রুটিন প্রকাশ করবে। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসে। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। ফলে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে।

জুলাই ১৬, ২০২২
আমি ভীষণভাবে লজ্জিত ও বিব্রত: শিক্ষামন্ত্রী - image

আমি ভীষণভাবে লজ্জিত ও বিব্রত: শিক্ষামন্ত্রী

27 জুলাই 2022, বিকাল 6:00

স্কুল বন্ধ করে অনুুষ্ঠিত রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে লজ্জিত ও বিব্রত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বুধবার (২৭ জুলাই) রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও শিক্ষাঙ্গন ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ না রাখার আহ্বান করেন তিনি। এর আগে, গত সোমবার রাজধানীর দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি এলাকায় এস এম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্সের মাঠে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি খুবই বিব্রত বোধ করছি। আমি গত পরশুদিন ঢাকায় একটি রাজনৈতিক সমাবেশে গিয়েছিলাম। আমি চলে আসার পর জেনেছি, সেখানে আশপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা ওই মাঠ ব্যবহার করে। সেখানে সেই রাজনৈতিক সমাবেশটি হয়েছে। পরে আমি খোঁজ নিয়েছি। আমাকে বলা হলো সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলেছে। যদিও বলা হয়েছে শিক্ষা কার্যক্রম চলেছে, আসলে কতটা চলেছে সেটা আমি জানি না। ওখানে যখন প্যান্ডেল করা হয়েছে তখন শিক্ষা কার্যক্রম একেবারে নির্বিঘ্নে হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। সে কারণে আমি সত্যিই ভীষণভাবে লজ্জিত। শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় আমরা বলছি যে আমাদের খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে। এখন খেলার মাঠ বলতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে খোলা মাঠ সেগুলো। আমরা সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, ধর্মীয় যে কোনো অনুষ্ঠান করি না কেন সেগুলোতে দেখা যায় বিকল্প কোনো ব্যবস্থা নেই। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করি। আমাদের একটা নির্দেশনা আছে যে শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে করেন।

জুলাই ২৭, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo