logo
youtube logotwitter logofacebook logo

শিক্ষক

লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা - image

লাগাতার কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

10 জানুয়ারি 2016, বিকাল 6:00

জস্ব প্রতিবেদক: অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করতে বেঁধে দেওয়া সময় পার হওয়ায়, আজ থেকে সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। শুধু ফাইনাল পরীক্ষা হবে। ক্লাস-পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অন্য ৩৫টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট শিক্ষকরা। ৯ মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন শুরু হয়েছিল। এরপর সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পর্যালোচনায় কমিটি করে। অর্থমন্ত্রী শিক্ষকদের ৩টি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, বেতন কাঠামোর গেজেটে তার প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ। এ পরিস্থিতিতে রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু হবে। সান্ধ্যকালীন কোর্সও এর আওতায় থাকবে।

জানুয়ারি ১০, ২০১৬
মাগুরা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - image

মাগুরা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

10 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মাগুরা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৫ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পল্লী বিদ্যুৎ এলাকায় কাভার্ডভ্যান চাপায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অধ্যাপক ড. আবদুল্লা জাহাঙ্গীর  ও প্রাইভেটকার চালক সেন্টু মল্লিক । পুলিশ জানায়, সকালে ঝিনাইদাহ থেকে ঢাকাগামী প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এ ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের  মানরা এলাকায় বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। গত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস নিযন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মে ১০, ২০১৬
নলকূপের গর্তে পড়ে শিশু শীক্ষার্থীর মৃত্যু - image

নলকূপের গর্তে পড়ে শিশু শীক্ষার্থীর মৃত্যু

13 মে 2016, বিকাল 6:00

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের সুকুন্দিরবাগ এলাকায় একটি স্কুলের পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। শনিবার সকালে ওই এলাকার হায়দ্রাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান। নিহত রোহানুর রহমান (৭) টঙ্গীর বনমালা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ওই স্কুলের নার্সারির ছাত্র ছিল সে। আহত হয়েছে তার সহপাঠী সানি আহমেদ (৭)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই স্কুলের শিক্ষক রুবেল শেখ বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে সাত/ আট মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়। “শনিবার সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি। এ সময় ভেতরে পড়ে যায় তারা।” ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতরে আগে রোহানুর পড়ে তার উপর পরে সানি। উদ্ধারের আগেই রোহানুরের মৃত্যু হয়।

মে ১৩, ২০১৬
লাঞ্ছিত প্রধান শিক্ষককে এবার বরখাস্ত - image

লাঞ্ছিত প্রধান শিক্ষককে এবার বরখাস্ত

16 মে 2016, বিকাল 6:00

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে লাঞ্ছিত সেই প্রধান শিক্ষককে এবার বরখাস্ত করলো স্কুল পরিচালনা কমিটি। মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুকুল ইসলাম স্বাক্ষরিত বরখাস্তের ওই চিঠি  হাতে পেয়েছেন বলে জানান, স্কুলটির প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। চিঠিতে স্বাক্ষরের তারিখ হিসেবে ১৬ মে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, তার অনুপস্থিতির কথা। শ্যামল কান্তিকে বরখাস্তের চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

মে ১৬, ২০১৬
কালীগঞ্জে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং - image

কালীগঞ্জে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

17 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। বুধবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে সরকারের সাফল্ল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নায়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রম ২০১৬ এর অংশ হিসাবে কালীগঞ্জ উপজেলার উন্নায়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মাষ্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান ও বিভিন্ন গণমাধ্যম কর্মী, প্রধান শিক্ষকগন এবং সুধী বৃন্দ।

মে ১৭, ২০১৬
স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল - image

স্কুল কমিটি বাতিল করে শিক্ষককে স্বপদে বহাল

18 মে 2016, বিকাল 6:00

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় স্কুল পরিচালনা কমিটি বাতিল এবং বরখাস্ত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহালের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সরকারী তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিলেন। মন্ত্রী জানান, কমিটির প্রাথমিক প্রতিবেদনে শ্যামল কান্তির বিরুদ্ধে আনা ধর্মীয় অবমাননার অভিযোগ প্রমাণিত হয়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে ঐ স্কুলে নতুন কমিটি কাজ করবে বলে জানান শিক্ষামন্ত্রী।

মে ১৮, ২০১৬
ঢাকা মেডিকেলে আনা হয়েছে শ্যামল কান্তিকে - image

ঢাকা মেডিকেলে আনা হয়েছে শ্যামল কান্তিকে

19 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সেই নির্যাতিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা ১১টার পর নারায়ণগঞ্জ থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি হাসপাতালের ২ নম্বর ভবনের ৬শ এক নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তার বিশ্রামের জন্য আপাতত তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে তাকে লোক সম্মুখে কানে ধরিয়ে ওঠবস করান সংসদ সেলিম ওসমান। এর আগে তাকে মারধরেরও অভিযোগ আছে।

মে ১৯, ২০১৬
কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা - image

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

19 মে 2016, বিকাল 6:00

কুষ্টিয়াপ্রতিনিধি: কুষ্টিয়ায় মীর সানোয়ার রহমান (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় চিকিৎসকের সাথে থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো. সাইফুজ্জামান গুরুতর আহত হন। শুক্রবার সকাল ৯ টায় শহরতলীর বটতৈল এলাকার শিশির মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবারের ন্যায় আজ সকালেও হোমিও চিকিৎসক সানোয়ার রহমান শিশির মাঠ এলাকার নিজ চেম্বারে বিনামূল্য চিকিৎসা সেবা দিতে যান। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাইফুজ্জামান কে সঙ্গে নিয়ে তার চেম্বারে গেলে একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে চিকিৎসক সানোয়ার রহমানকে এলাপাতাড়িভাবে কুপাতে থাকে। এ সময় পাশে থাকা শিক্ষক সাইফুজ্জামান বাঁধা দিলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। হোমিও চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কতর্ব্যরত চিকিৎসক। নিহত হোমিও চিকিৎসক মীর সানোয়ার রহমান শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মীর বজলার রহমানের ছেলে।

মে ১৯, ২০১৬
‘লজ্জা থাকলে সেলিম ওসমানের সংসদে বসা উচিৎ নয়’ - image

‘লজ্জা থাকলে সেলিম ওসমানের সংসদে বসা উচিৎ নয়’

21 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: লজ্জা থাকলে সেলিম ওসমানের সংসদে বসা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। ঢাকা মেডিকেলে নারায়ণগঞ্জের লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে এসে এ কথা বলেন তিনি। অন্যদিকে সংসদ সদস্য পদ থেকে সেলিম ওসমানের বহিষ্কার দাবি করেছে বিএনপি। ফেসবুক-ইউটিউবে, সারা বিশ্ব দেখেছে নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমানের হাতে শিক্ষক লাঞ্ছনার নির্মম ছবি। প্রভাবশালীদের কাছে শিক্ষক কতটা অসহায়, জনতার সামনে তার শাস্তির চিত্রই তা বলে দেয়।  নারায়ণগঞ্জের হাজি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন মানুষ গড়ার এই কারিগর। ওই ঘটনার পর বিক্ষোভ, ঘৃণা আর প্রতিবাদের ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে। রাস্তায় নেমে আসে শিক্ষক-শিক্ষার্থী-বুদ্ধিজীবীসহ সচেতন মানুষ। রোববার দুপুরে ঢাকা মেডিকেলে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। ওই শিক্ষকের শারীরিক অবস্থা ভাল হলেও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দেখা করেন বিএনপি নেতা লে. জে. মাহবুবও। সহমর্মিতা প্রকাশ করে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানের শাস্তি দাবি করেন তিনি।

মে ২১, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo