logo
youtube logotwitter logofacebook logo

মক্কা

আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। - image

আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা।

03 অক্টোবর 2020, 6:00 PM

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হয়। তবে ওমরাহ পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা আজ থেকে এতে অংশ নিতে পারবেন। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে।

অক্টোবর ০৩, ২০২০
সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ বাংলাদেশি হজযাত্রী - image

সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ বাংলাদেশি হজযাত্রী

04 জুলাই 2022, 6:00 PM

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন। গতকাল সোমবার (৪ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজের বুলেটিনে বলা হয়, মোট ১৬০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাসের ১২টি ফ্লাইট রয়েছে। বুলেটিনে আরো জানানো হয়, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত সাতজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জ কামারখন্দের মো. রফিকুল ইসলাম এবং সর্বশেষ রংপুরের মো. খয়বর হোসেন। এর মধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় দুজন হজ যাত্রী মারা গেছেন। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫। পরবর্তীতে কোটা বাড়িয়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত দুই হাজার ৪২৫ হজযাত্রীকে সুযোগ দেওয়া হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। এদিকে, আনুষ্ঠানিকভাবে রুট টু মক্কা কার্যক্রম শেষ হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যাওয়া হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাতেই করার প্রক্রিয়াকে বলা হয় ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ'।

জুলাই ০৪, ২০২২
শ্রদ্ধার প্রতিভায় আপ্লুত ভক্তরা - image

শ্রদ্ধার প্রতিভায় আপ্লুত ভক্তরা

09 মে 2023, 6:00 PM

বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেছেন ঠিক এক দশক আগে। ২০১৩ সালে বলিউডে পা রাখার পরে নিজেকে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন শ্রদ্ধা কাপুর।  বক্স অফিসেও সাফল্য অর্জন করেছেন। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার ও রণবীর কাপুরের সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। লভ রঞ্জন পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহের সাফল্যের পরে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তবে শুধু অভিনয়েই মাত করছেন না শ্রদ্ধা কাপুর। সম্প্রতি প্রকাশ্যে এলো তার অন্য একটি প্রতিভা। প্রিয় তারকার নতুন প্রতিভার নিদর্শন দেখে আপ্লুত ভক্তরাও। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জন্মসূত্রে ভারতীয় হয়েও দিব্যি গড়গড় করে বিদেশি ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন শ্রদ্ধা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ফরাসি, ব্রিটিশ ও আমেরিকান ভঙ্গিতে ইংরেজি বলছেন শ্রদ্ধা। ভিডিওর শুরুতেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নাকি একাধিক রকমের বিদেশি ভঙ্গিতে কথা বলতে পারেন? প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে ফরাসি ভঙ্গিতে কথা বলা শুরু করেন শ্রদ্ধা। কিছুক্ষণ ফরাসি ভঙ্গিতে কথা বলার পরে হঠাৎই আবার ব্রিটিশ ভঙ্গিমার আবির্ভাব। সেখানেও বেশিক্ষণ থেমে থাকেননি শ্রদ্ধা। তার পরে আবার আমেরিকার ভঙ্গিতে কথা বলা শুরু। কয়েক মিনিটের মধ্যে তিন রকমের ভঙ্গিতে নিজের পারদর্শিতা প্রমাণ করলেন ‘হাফ গার্লফ্রেন্ড’ খ্যাত অভিনেত্রী। শ্রদ্ধার এই প্রতিভা দেখে অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে, তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে! অনেকে বলছেন এ বার তো আন্তর্জাতিক ছবি বা সিরিজে তার সুযোগ পাওয়া কেবল সময়ের অপেক্ষা।

মে ০৯, ২০২৩
সৌদি পৌঁছেছেন ১৯ হাজার হজযাত্রী - image

সৌদি পৌঁছেছেন ১৯ হাজার হজযাত্রী

26 মে 2023, 6:00 PM

সৌদি আরব পৌঁছেছেন ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১৪ হাজার ৫৮৫ জন। সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ২৬ মে রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ থেকে আগত সরকারী ব্যবস্থাপনার সপ্তম, অষ্টম এবং নবম ফ্লাইটের হজযাত্রীরা মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার উদ্দেশ্যে আজ মক্কা থেকে মদিনায় গেছেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

মে ২৬, ২০২৩
সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী - image

সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী

27 মে 2023, 6:00 PM

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ২৪ হাজার ১৩২ জন হজযাত্রী। শনিবার মধ্যরাতে এই তথ্য জানায় হজ পোর্টাল। হজ পোর্টাল সূত্রে জানা যায়, সৌদিতে পৌঁছানো ২৪ হাজার ১৩২ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ৫৬৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। হজ বুলেটিনে জানানো হয়েছে, শনিবার অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া সরকারি ব্যবস্থাপনার দশম এবং এগারতম ফ্লাইটের হজযাত্রীগণ মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার উদ্দেশ্যে আজ মক্কা থেকে মদিনায় গমন করেছেন।

মে ২৭, ২০২৩
সৌদি পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী - image

সৌদি পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী

14 জুন 2023, 6:00 PM

বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১৫ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। এদিকে হজ পালন করতে গিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন, মদিনায় ৩ জন। সবশেষ ১৪ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৪৬) । সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট দেশে ফিরবে ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ফিরবে ২ আগস্ট।

জুন ১৪, ২০২৩
সৌদি পৌঁছেছেন ৯২ হাজার বাংলাদেশি হজযাত্রী - image

সৌদি পৌঁছেছেন ৯২ হাজার বাংলাদেশি হজযাত্রী

17 জুন 2023, 6:00 PM

চলতি বছর বাংলাদেশ থেকে ১৮ জুন রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ৯২ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২ হাজার ৭৫৫ জন হজযাত্রী সৌদি গেছেন। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ১২১টি হজ ভিসা ইস্যু করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। এদিকে হজ পালন করতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৩ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস খান (৬৪) ।   সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

জুন ১৭, ২০২৩
সৌদিতে বাংলাদেশি হজযাত্রী এক লাখ ছাড়াল - image

সৌদিতে বাংলাদেশি হজযাত্রী এক লাখ ছাড়াল

19 জুন 2023, 6:00 PM

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১০১,৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।রোববার (১৮ জুন) মধ্যরাতে হজ পোর্টাল এ তথ্য জানায়। এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯,৭৯৮ হজযাত্রী ও বেসরকারিভাবে ৯১,৮০২। হজ বুলেটিনে জানানো হয়েছে, গতকাল বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ পর্যন্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যান্যের মধ্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার),ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কনসাল জেনারেল জনাব মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক প্রথম ও দ্বিতীয় দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

জুন ১৯, ২০২৩
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - image

হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

23 জুন 2023, 6:00 PM

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন আজ বিকেলে সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (ফ্লাইট নং: বিজি ৩৩১), রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৬টায় (কেএসএ সময়) জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করে। জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে মো: সাহাবুদ্দিনকে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান।সেখান থেকে ভিভিআইপি প্রতিনিধিদলকে রাজকীয় অতিথি হিসাবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয়। এখান থেকে রাষ্ট্রপতি ও তার স্ত্রী এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যদের হজ পালন করার কথা রয়েছে। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিব এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। রাষ্ট্রপতি বিমানে হজ কাফেলার হজযাত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের খোঁজখবর নেন। এর আগে রাষ্ট্রপ্রধান দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল (র.) অভ্যন্তরীণ বিমানবন্দর (হিসা) থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সেনাপ্রধানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে বিদায় জানান। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১লা জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে মদিনায় যাবেন। সৌদি আরবে তার ১০ দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (ফ্লাইট নম্বর: বিজি ৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

জুন ২৩, ২০২৩
রোববার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু, আজ শেষ ফ্লাইট - image

রোববার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু, আজ শেষ ফ্লাইট

23 জুন 2023, 6:00 PM

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন মক্কায়। ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান রোববার (২৫ জুন) থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা করবেন। রোববার ভোরে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে। এ বছর বিশ্বের ১৬০ দেশের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। শনিবার (২৪ জুন) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছবেন। সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন। এবার বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।তিনি বলেন, রোববার থেকে বিশ্বের লাখো মুসলিমের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে মক্কা। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে যাবেন। তাদের মধ্যে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩২১ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৯ হাজার ১৪৭ জন। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার জন্য সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়। সে লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হয়। গত বছরের চেয়ে চলতি বছরের হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করা যায়নি। সরকারি ও বেসরকারি দুই ক্যাটাগরিতে মোট নিবন্ধন করেছেন এক লাখ ১৯ হাজার ৪৮৬ জন। এর মধ্যে হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে গেছেন দুই হাজার ৭১৫ জন। সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ ও বেসরকারিভাবে থাকবেন দুই হাজার ৪৮৭ জন। হজযাত্রী ও গাইডসহ মোট যাত্রী এক লাখ ২২ হাজার ৫৫৮ জন। ওই হিসাবে চার হাজার ৯৯৭টি কোটা ফাঁকা রয়েছে। এ ফাঁকা কোটা সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

জুন ২৩, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo