logo
youtube logotwitter logofacebook logo

ভোঁসলে

দুবাইয়ে রেস্তোরাঁ খুললেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে - image

দুবাইয়ে রেস্তোরাঁ খুললেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে

09 আগস্ট 2022, বিকাল 6:00

এভারগ্রিন আশা ভোঁসলে কোনও কাজে তার অনিহা নেই। মধুর সুরে শ্রোতাদের মাতিয়ে রাখেন সারাক্ষণ। আবার রান্নাতেও বেশ সিদ্ধহস্ত কিংবদন্তী সংগীতশিল্পী। ৮৮ বছর বয়সেও হেঁশেলে ঢুকে পড়েন। দিব্যি রান্না করে ফেলেন সুস্বাদু পদ। বছরের পর বছর ধরে শ্রোতাদের নিজের গানের মাধ্যমে মুগ্ধ করেছেন আশা ভোঁসলে। হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, তামিল, তেলুগু, ওড়িয়া, পাঞ্জাবি, ভোজপুরি, থেকে উর্দু, আরও না জানি কত ভাষায় গান গেয়েছেন। গানের পাশাপাশি ভাল রাঁধতেও পারেন বর্ষীয়ান সংগীতশিল্পী। তার তৈরি খাবারের স্বাদে অনেকেই মুগ্ধ হয়েছেন। বর্তমানে দুবাইয়ে রয়েছেন কিংবদন্তি। সেখানেই রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকে পড়েছিলেন। গায়ে চড়়িয়েছিলেন শেফের পোশাক। আর তৈরি করেছিলেন সুস্বাদু পদ। ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের রান্নার ভিডিও আপলোড করেছেন আশা ভোঁসলে। যা দেখে মনে হচ্ছে, পোলাও জাতীয় কোনও পদ রান্নার করেছিলেন তিনি। তার কিছুটা হাতায় তুলে গন্ধ পাওয়ার চেষ্টা করছিলেন। নিজের রান্নায় বেশ সন্তুষ্ট কিংবদন্তি শিল্পী। সংগীতের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গেও যুক্ত আশা ভোঁসলে। প্রায় দু’দশক ধরে এই কাজটি করেন তিনি। সারা বিশ্বে আশা ভোঁসলের রেস্তোরাঁ রয়েছে। দুবাইয়ে ‘আশা’জ রেস্টুব়্যান্ট’-এর নতুন শাখা খুলেছে। তারই হেঁশেলে রান্না করেছেন কিংবদন্তি। রেস্তোরাঁর আরও একটি ভিডিও শেয়ার করছেন আশা ভোঁসলে। যেখানে তার নাতনি জানাই ভোঁসলেকে দেখা যাচ্ছে।

আগস্ট ০৯, ২০২২
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই - image

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

12 এপ্রিল 2026, বিকাল 3:54

ভারতের জনপ্রিয় ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ছড়িয়ে পড়েন তিনি। নিজের অস্বস্তির কথা এক গৃহকর্মীকে জানিয়েছিলেন তিনি। এক্স হ্যান্ডেলে তার নাতনি জানাই ভোঁসলে লেখেন, আমার ঠাকুরমা খুবই ক্লান্ত। ফুসফুসেও সংক্রমণ হয়েছে। তাই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সবাইকে অনুরোধ, দয়া করে আপাতত আমাদের একা ছেড়ে দিন। আমাদের গোপনীয়তাকে সম্মান দিন।তারা আশা করেছিলেন, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষরক্ষা হল না। আশা ভোঁসলের মৃত্যুতে সংগীত দুনিয়ার এক অধ্যায়ের সমাপ্তি হয়েছে।দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশি মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আশা ভোঁসলেজি হাসপাতালে শুনে গভীরভাবে চিন্তিত। ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোকের নেমে এসেছে ভারতীয় সংগীতজগতে।আশা ভোঁসলে ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেননাথ মাঙ্গেসকার ছিলেন সংগীতশিল্পী ও চলচ্চিত্র প্রযোজক। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ছিলেন আশা ভোঁসলের বড় বোন। /টিএ 

এপ্রিল ১২, ২০২৬
এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল তৈরি হবে দুই বোনের নামে - image

এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল তৈরি হবে দুই বোনের নামে

18 এপ্রিল 2026, বিকাল 1:55

উপমহাদেশের সঙ্গীত জগতের দুই ধ্রুবতারা লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। লতা মঙ্গেশকর আগেই বিদায় নিয়েছেন, আর তার চার বছর পর চিরবিদায় নিলেন বোন আশা ভোঁসলে। সুরের মায়াজালে তারা বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার এই দুই কিংবদন্তি বোনের স্মৃতিকে অম্লান করে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে মঙ্গেশকর পরিবার। তাদের সম্মানার্থে তৈরি হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল।মঙ্গেশকর পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে বর্তমানে জীবিত আছেন উষা, মীনা ও হৃদয়নাথ মঙ্গেশকর। সম্প্রতি লতা ও আশার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর দুই বোনের স্মৃতি রক্ষার্থে এই বিশাল প্রকল্পের ঘোষণা দিয়েছেন। পারিবারিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান, সঙ্গীত সম্রাজ্ঞীদের নামেই এই বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি নির্মাণ করা হবে।ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, এই মহতী প্রকল্পের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় জমি বরাদ্দ পাওয়া গেছে। হৃদয়নাথ মঙ্গেশকর আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা চাই এটি যেন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল হয়। জমি আমাদের হাতে এসেছে, বাকিটা এখন সৃষ্টিকর্তার ইচ্ছা।" হাসপাতালটির নাম হিসেবে ‘আশা-লতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ অথবা ‘লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’—এই দুটির মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়া হতে পারে।পরিকল্পনা অনুযায়ী, এই বিশাল প্রকল্পটি প্রায় ৪০ একর জায়গাজুড়ে বিস্তৃত হবে। সাড়ে ২২ লাখ বর্গফুটের এই প্রাঙ্গণে থাকবে এক হাজার শয্যার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিশেষায়িত হাসপাতাল। মঙ্গেশকর পরিবারের লক্ষ্য হলো, এটিকে দেশটির অন্যতম আধুনিক ও বিশেষায়িত সার্জিক্যাল হাসপাতাল হিসেবে গড়ে তোলা, যেখানে উন্নত চিকিৎসা সেবার নিশ্চয়তা থাকবে।এই হাসপাতালের একটি মানবিক ও ব্যতিক্রমী দিক হলো এখানে শুধু মানুষের চিকিৎসাই নয়, বরং ছোট প্রাণীদের চিকিৎসার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হবে। সঙ্গীতের মাধ্যমে মানুষের আত্মাকে শান্তি দেওয়া দুই বোনের নামে তৈরি এই প্রতিষ্ঠানটি আগামীতে আর্তমানবতা ও প্রাণিকুলের সেবায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।/টিএ

এপ্রিল ১৮, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo