logo
youtube logotwitter logofacebook logo

ব্যবহার

কৃষি তথ্য বিষয়ক অনুষ্ঠান- মাটির সুবাস - image

কৃষি তথ্য বিষয়ক অনুষ্ঠান- মাটির সুবাস

09 অক্টোবর 2015, বিকাল 6:00

পরিচালনা- রাসেল মাহমুদ প্রচার- প্রতি শনিবার বেলা ১টা ২৫মিনিট কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আর এই প্রাণশক্তিতে রস সঞ্চার করছেন এদেশের মাটি ঘেষা মানুষ আমাদের কৃষক। শত প্রতিকুলতার মাঝেও ১৬ কোটি মানুষের ক্ষুধার অন্ন যোগান দিচ্ছেন বাংলার এই চাষীরা। সেই চাষীদের কৃষি উন্নয়নে সামিল করতে আজ থেকে ৪ বছর আগে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হয়েছিল কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান ‘মাটির সুবাস’। কৃষকের সুখ দুখ, হাসি কান্না, কৃষি বাজার ও কৃষি উন্নয়নের বিভিন্ন্ দিক নিয়ে ইতোমধ্যেই অনুষ্ঠানটির ১৫০টির অধিক পর্ব প্রচার হয়েছে। মাটির সুবাস অনুষ্ঠানে পর্বগুলো সাজনো হয় গোয়াল ঘর, কৃষিতে নারী, নগর কৃষি, কৃষি প্রযুক্তি, মাছে ভাতে বাঙ্গালী ও কুইজ সেগমেন্ট দিয়ে। অনুষ্ঠানটিতে প্রচারিত উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো হলো- মৌলভীবাজরের কমলা চাষ, হবিগঞ্জের হাঁসের গ্রাম, রংপুরের নীল চাষ, কৃষিতে রবীন্দনাথ, কৃষিতে নজরুল, কৃষকের মুক্তিযুদ্ধ, মাটি ছাড়া সবজি চাষ, দেশের প্রথম কুমির খামার, কাকড়া চাষ ও রপ্তানি, বাণিজ্যিকভাবে খরগোস পালন ইত্যাদি। মাটির সুবাস অনুষ্ঠানের মাধ্যমে অনেক কৃষকই আজ নতুন প্রযুক্তির ব্যবহার ও আধুনিক কৃষি উৎপাদনসহ কৃষি ক্লাব গড়ে তুলেছেন। অথচ এই কৃষকদের নিয়ে চলে নানা ষড়যন্ত্র। এরাও পড়েছেন সমস্যার যাতাকলে। পরিবারের সকল সদস্যের মিলিত কষ্টে ফসল উৎপাদন করেন। কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় হতাশা, কষ্ট, ক্ষোভ কৃষকের বুক জুড়ে। মনগড়া দাম নির্ধারন ও খামখেয়ালীপনার কারণে কৃষি থেকে অনেকেই বেরিয়ে আসছেন অন্য পেশায়। প্রতিটি পর্বেই এ ধরণের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয় মাটির সুবাস অনুষ্ঠানে। রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনিবার বেলা ১টা ২৫মিনিটে।

অক্টোবর ০৯, ২০১৫
ইসলামী সওয়াল ও জবাব - image

ইসলামী সওয়াল ও জবাব

09 অক্টোবর 2015, বিকাল 6:00

ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’ প্রচার- বুধবার বিকাল ৫টা ২৫ মিনিট এবং বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিট এটিএন বাংলায় বুধবার বিকাল ৫টা ২৫ মিনিট এবং বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিটে প্রচারিত হচ্ছে কোরআন ও সুন্নাহ্’র আলোকে দর্শক সম্পৃক্ত সরাসরি সম্প্রচারিত ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। এটিএন বাংলা’র ইসলামী বিভাগের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন আরকান উল¬¬াহ্ হারুনী। জানার আগ্রহ মানুষের মাঝে প্রবল। আর তা যদি হয় ইসলাম বিষয়ে তাহলে সবাই বিষয়টিকে অন্য রকম গুরুত্ব দিয়ে থাকেন। ইসলামের অনেক বিষয়ই মানুষের জানার আগ্রহ প্রবল। তাইতো আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের ব্যবহারিক প্রয়োগ, ঈমান, আমল, নামাজ, রোজা, হজ্জ্বসহ ইসলামের জানা অজানা সব বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। নির্দিষ্ট কিছু ইসলামী বিষয় নিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকদের বিভিন্ন প্রশ্ন শুনে আলেমগন তার উত্তর দিয়ে থাকেন। কোরআন ও সুন্নাহর আলোকে অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আলেম সৈয়দ কামালউদ্দিন জাফরী, তারেক মনওয়ার প্রমুখ। অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য সরসরি ফোন নাম্বার- ০৪৪৭৬০৫৫৫৫৭, ০৪৪৭৬০৫৫৫৫৫। কোরআনের বিধান অনুযায়ী আমল করা, ইসলামের বিধি নিধেষ সম্পর্কে সঠিকভাবে অবগত হওয়া সর্বোপরি নবীজীর আদর্শে জীবন গড়ার লক্ষ্যে অন্যতম ভূমিকা রাখতে অনুষ্ঠানটি।

অক্টোবর ০৯, ২০১৫
ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো - image

ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো

13 নভেম্বর 2015, বিকাল 6:00

পুরনো দিনের ছায়াছবি’র অনুষ্ঠান- ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো উপস্থাপনা- শান্তা জাহান, পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার প্রচার- শনিবার বেলা ১১টা ৪৫ মিনিট এটিএন বাংলায় আজ (১৪ নভেম্বর) শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে পুরনো দিনের ছায়াছবি নিয়ে নিয়মিত অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আতিয়ার রহমান আতিয়ার। বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো চলচ্চিত্র। কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্র মানুষের জীবনে বিনোদনের চাহিদা পুরন করে। আমাদের চলচ্চিত্রের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো অনুষ্ঠানে তুলে ধরা হয় আমাদের চলচ্চিত্রের সেই সব গৌরবোজ্জ্বল ইতিহাস যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে অজানা। পাকিস্তান আমলে উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্র থেকে শুরু করে বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ তৈরির ইতিকথার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে উঠে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ের চলচ্চিত্রের হাল হকিকত। হাল আমলে ডিজিটাল চলচ্চিত্র দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল চলচ্চিত্র তৈরির তৈরির গল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে। থাকছে বর্তমান সময়ের পাশাপাশি এ যাবতকালের আমাদের দেশের ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের ইতিহাস, অভিনেতা-অভিনেত্রীদের ক্যারিয়ার সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও খবরাখবর, কণ্ঠশিল্পী, সুরকারদের পরিচিতসহ দূর্লভ এবং অজানা অনেক তথ্য ও চলচ্চিত্রের জনপ্রিয় গান।

নভেম্বর ১৩, ২০১৫
বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’ - image

বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’

24 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় প্রতি বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে প্রচারিত হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’। দর্শকদের জন্য পোগো টেলিভিশনের অনুষ্ঠানটি বাংলায় ডাবিং করে প্রচার করা হচ্ছে। শিশুতোষ এই শিক্ষামূলক অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রব। ছোটদের মাঝে রব খুবই জনপ্রিয় একটি নাম। টিভি শো ম্যাডে’র বদৌলতেই তিনি এই জনপ্রিয়তা অর্জন করেছেন। খুবই সাধারণ উপকরণ ব্যবহার করে কিভাবে শিল্পমান সম্মত ব্যবহার্য জিনিস তৈরি করা যায় অনুষ্ঠানের দর্শকদের জন্য রব তাই করে দেখান। অনুষ্ঠানে তার সঙ্গী হিসেবে থাকে একদল শিশু। অনুষ্ঠানের প্রতিটি পর্বেই দর্শকদের জন্য থাকে নিত্য নতুন আবিস্কারের টানটান উত্তেজনা। কাঠ পেন্সিল, তুলি, রং এবং কাগজের মতো সামান্য উপকরণ ব্যবহার করে খুব সহজেই রবের হাতের স্পর্শে হয়ে ওঠে একটি চমৎকার শিল্পকর্ম। পুরো প্রক্রিয়াটি শিশুরা আনন্দের সাথে উপভোগ করেন। পরবর্তীতে ঘরে বসে অনুশীলনের মাধ্যমে নিজেরাও যাতে তৈরি করতে সক্ষম হয় সেজন্য সাবলীলভাবে পুরো বিষয়টি তুলে ধরা হয়। রবের প্রতিটি সৃষ্টির সঙ্গেই জড়িত থাকে তার শৈল্পিক মননের ছোঁয়া। ব্যবহৃত প্লাস্টিকের বোতল নতুবা কাগজের বাক্স দিয়ে রং-তুলির আঁচড়ে নতুন এবং সহজ কৌশলে শিশুদের জন্য তৈরি করা হয় মজার মজার খেলার সামগ্রী। অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা নিজেদের সৃজণশীল প্রতিভার বিকাশের ক্ষেত্রটিকে অনেক বেশি বিস্তৃত করতে পারবে। সেই সাথে হয়ে উঠবে শৈল্পিক মননের অধিকারী।

নভেম্বর ২৪, ২০১৫
নাইকো মামলায় খালেদার জামিন - image

নাইকো মামলায় খালেদার জামিন

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২৮ ডিসেম্বর দিন রেখেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের ওই মামলা ঢাকার বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে এ আদেশ দেন। মামলার বৈধতা নিয়ে খালেদার আবেদন গত ১৮ জুন খারিজ করে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। ২০০৮ সালে খালেদার আবেদনে হাইকোর্ট মামলা স্থগিত করলেও, ৭ বছর পর রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক।

নভেম্বর ২৯, ২০১৫
প্যারিসে পুলিশ-পরিবেশবাদী সংঘর্ষ, আটক ২০০ - image

প্যারিসে পুলিশ-পরিবেশবাদী সংঘর্ষ, আটক ২০০

29 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: জলবায়ু সম্মেলনের আগে প্যারিসে পুলিশের সঙ্গে বামপন্থি পরিবেশ কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে দুশরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আগের কয়েকটি জলবায়ু সম্মেলনের মতো এবারও সিদ্ধান্ত ঝুলিয়ে না রেখে কার্যকর সমঝোতায় পৌঁছানোর জন্য বিশ্বনেতাদের ওপর চাপ সৃষ্টি করতে, রোববার প্যারিসের মধ্যাঞ্চলীয় প্লেস দে-লা রিপাবলিকায় বামপন্থী পরিবেশবাদীরা বিক্ষোভ শুরু করলে, পুলিশ বাধা দেয়। এতেই বেঁধে যায় সংঘর্ষ। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পানির বোতল ও মোমবাতি ছুঁড়ে মারে। জবাবে পুলিশ ছোঁড়ে- কাঁদানে গ্যাস আর ফাঁকা গুলি। প্যারিসে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দ্য লা রিপাবলিকায় ফুল ও মোমবাতি জ্বালানো হয়েছিল। ছুঁড়ে মারার জন্য বিক্ষোভকারীরা সেই ফুল ও মোমবাতিই ব্যবহার করে। জলবায়ু সম্মেলনের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে। আর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, বিক্ষোভকারী পরিবেশবাদীদের এমন আচরণ দুঃখজনক।

নভেম্বর ২৯, ২০১৫
১০০ পর্বে ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো - image

১০০ পর্বে ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো

04 ডিসেম্বর 2015, বিকাল 6:00

পুরনো দিনের ছায়াছবি’র অনুষ্ঠান- ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো উপস্থাপনা- শান্তা জাহান পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার প্রচার- শনিবার বেলা ১১টা ১০ মিনিট এটিএন বাংলায় প্রতি শনিবার বেলা ১১টা ১০ মিনিটে প্রচার হচ্ছে পুরনো দিনের ছায়াছবি নিয়ে নিয়মিত অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আতিয়ার রহমান আতিয়ার। আজ (০৫ ডিসেম্বর) প্রচার হবে অনুষ্ঠানটির ১০০তম পর্ব। বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো চলচ্চিত্র। কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্র মানুষের জীবনে বিনোদনের চাহিদা পুরন করে। আমাদের চলচ্চিত্রের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো অনুষ্ঠানে তুলে ধরা হয় আমাদের চলচ্চিত্রের সেই সব গৌরবোজ্জ্বল ইতিহাস যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে অজানা। পাকিস্তান আমলে উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্র থেকে শুরু করে বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ তৈরির ইতিকথার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে উঠে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ের চলচ্চিত্রের হাল হকিকত। হাল আমলে ডিজিটাল চলচ্চিত্র দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল চলচ্চিত্র তৈরির তৈরির গল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে। থাকছে বর্তমান সময়ের পাশাপাশি এ যাবতকালের আমাদের দেশের ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের ইতিহাস, অভিনেতা-অভিনেত্রীদের ক্যারিয়ার সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও খবরাখবর, কণ্ঠশিল্পী, সুরকারদের পরিচিতসহ দূর্লভ এবং অজানা অনেক তথ্য ও চলচ্চিত্রের জনপ্রিয় গান।

ডিসেম্বর ০৪, ২০১৫
ভারতীয় বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭ - image

ভারতীয় বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ৭

01 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বছরের শুরুতেই জঙ্গি হামলায় কেঁপে উঠল ভারতের পাঞ্জাব রাজ্য। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে, সেখানকার পাঠানকট বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায় অন্তত ৬ জঙ্গি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রায় ৫ ঘন্টার গোলাগুলিতে, নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য ও ৪ হামলাকারী জঙ্গি নিহত হয়েছে। এদিকে আজ দুপুরে ঘাটির ভিতরে অভিযান চালালে, নতুন করে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের ধারণা, জঙ্গিদের কেউ ঘাটির মধ্যে লুকিয়ে থাকতে পারে। ওই সন্দেহভাজনদের ধরতে নতুন করে অভিযান চালানো হয়। পাকিস্তান সীমান্ত থেকে এই বিমান ঘাঁটিটির দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে, জঙ্গিরা একে ফোরটি সেভেন রাইফেলের গুলি ছুড়তে ছুড়তে বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে। তাদের সংখ্যা ছিল ৬ জন। যে গাড়িটি হামলাকারীরা ব্যবহার করেছে, সেটি কদিন আগে পুলিশের কাছ থেকে হাইজ্যাক করা হয়েছিল বলেও জানা গেছে। হামলার সময় সন্ত্রাসীদের গায়ে ছিল সামরিক বাহিনীর পোশাক। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদের সদস্য। পাথানকটে ওই এয়ার বেজটিতে মিগ টুয়েন্টি নাইন যুদ্ধবিমান ও সামরিক হ্যালিকপ্টার রাখা হয়। পুলিশ জানিয়েছে, ঘাঁটির যে অংশে যুদ্ধবিমান রাখা ছিলো, সে দিক দিয়েই হামলা শুরু করে জঙ্গিরা। ওইসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের প্রায় ৫ ঘন্টা ধরে গোলাগুলি চলে। এতে হামলাকারী চার জঙ্গি, ঘটনাস্থলেই নিহত হয়। জঙ্গিদের প্রতিহত করার লড়াইয়ে, প্রাণ দিতে হয় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকেও। তবে ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান ও সামরিক হ্যালিকপ্টারের কোনো ক্ষতি হয়নি বলে জানায় কতৃপক্ষ। এ ঘটনায় ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড- এনএসজিকে ডাকা হয়েছে। কঠিন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো পাঞ্জাবজুড়েই।

জানুয়ারি ০১, ২০১৬
সাংবাদিকদের বেতন বৈষম্য দূর করতে সরকারকে রাষ্ট্রপতির তাগিদ - image

সাংবাদিকদের বেতন বৈষম্য দূর করতে সরকারকে রাষ্ট্রপতির তাগিদ

02 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: নতুন পে স্কেলের কারণে সরকারি চাকরিজীবীদের সঙ্গে সাংবাদিকদের বেতন বৈষম্য দূর করতে সরকারকে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে সাংবাদিক সমাজের হয়ে এই তাগিদ দেন তিনি। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার ফলে তাদের সঙ্গে, সাংবাদিকদের বেতনেরও যে বৈষম্য সৃষ্টি হয়েছে ডিইউজের দ্বি-বার্ষিক সম্মেলনে এসে তাই বললেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, নির্বাহী বা অন্য বিভাগ যা ভুলে যায় অথবা যে বিষয়গুলোতে ঠিক করে নজর দেয়না সেটা বলার দায়িত্ব পালন করে গণমাধ্যম। এ কারণে গণমাধ্যম কর্মীরা অনেকের বিরাগভাজনও হন। তবে গণমাধ্যমের অপব্যবহারও হয় মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, কিছু মানুষের কারণে সাংবাদিক সমাজের সুনাম যেন ক্ষুন্ন না হয় সে ব্যাপারে সাংবাদিকদেরকেই সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সমন্বিত উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে রাষ্ট্রপতি প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খন্ডিত তথ্য না দিতে এবং ভালো খবরের যথাযথ গুরুত্ব দেয়ার আহবান জানান।  রাষ্ট্রনায়ক বা রাজনীতিবিদরা ভুল করলেও গণমাধ্যমকর্মীদের ভুল করার সুযোগ নেই বলে মনে করেন তথ্যমন্ত্রী।

ফেব্রুয়ারি ০২, ২০১৬
বিডিএইচপিএ-ওয়ালেটমিক্সের মধ্যে সমযোতা স্মারক চুক্তি। - image

বিডিএইচপিএ-ওয়ালেটমিক্সের মধ্যে সমযোতা স্মারক চুক্তি।

26 মার্চ 2016, বিকাল 6:00

২৬শে মার্চ ২০১৬, ওয়ালেটমিক্স এর অফিসে বিডিএইচপিএ (বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার এসোসিয়েশন) এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদlতা প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স এর মধ্যে একটি সমযোতা স্মারক চুক্তি হল। এর ফলে বাংলাদেশের যেকোন ব্যাংকের ইস্যুকৃত ভিসা/মাস্টার কার্ড ব্যবহার করে অনলাইনে নিবন্ধন ও রিনিউয়াল ফি দিতে পারবেন বিডিএইচপিএ এর সকল সদস্যগণ। এছাড়াও বিডিএইচপিএ এর সদস্যরা সাশ্রয়ী মূল্যে ওয়ালেটমিক্স এর পেমেন্ট গেটওয়ে সেবা গ্রহণ করতে পারবে। চুক্তিটিতে ওয়ালেটমিক্সের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোঃ হুমায়ুন কবির এবং বিডিএইচপি এর সভাপতি সালেহ আহমেদ। এ বিষয়ে বিডিএইচপি এর ডিরেক্টর মোঃ মনিরুজ্জামান বলেন "নিঃসন্দেহে চুক্তিটি বিডিএইচপিএর জন্য একটি মাইলফলক এবং সকল সদস্যরা এতে দারুনভাবে উপকৃত হবে" । অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন (সহ-সভাপতি), মোহাম্মদ মনিরুজ্জামান (ডিরেক্টর), মাসুমূল হক এবং ওয়ালেটমিক্সের পক্ষে মোঃ আবুল বাশার (ম্যানেজার) , মোঃ ফারুক হোসাইন (এক্সিকিউটিভ)। ওয়েবসাইট: http://www.bdhpa.org

মার্চ ২৬, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo