logo
youtube logotwitter logofacebook logo

বিদায়

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে - image

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে

05 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ‘ম্যান ইন ইয়োলো’রা। তাছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচটাও যে বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সার্থক হলো, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শিরোপা জয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অনেকেই। অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেহম্যান দলের ক্রিকেটারদের চাইতে সমর্থকদের প্রতিই নিজের কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, ‘গত ছয় সপ্তাহ ধরে আমাদেরকে আপনারা(সমর্থক) আমাদেরকে প্রতি বিশ্বাস রেখেছেন। এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিলো। এই কারণে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো।’ সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন যেন খুশীতে নিজেকে আটকিয়েই রাখতে পারছেন না। উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। আমরা বলেছিলাম, আমরা আমাদের সেরাটা খেলবো। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে আমরা দারুণ করেছি। আর মাঠে এসে সমর্থন দেওয়ার জন্য দর্শকদেরকে ধন্যবাদ।’ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার জেতা জেমস ফকনার যেন আজকের ঘটনা বিশ্বাসই করতে পারছেন না। বললেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি) এর ৯০,০০০ দর্শকের সামনে খেলাটাই অনেক বড় ব্যাপার। আমি ভেবেছিলাম, আজকের সেরা একাদশে আমি থাকবো না। সবমিলিয়ে এ এক বিস্ময়কর অনুভূতি।’ দলের অনেক সদস্যদের মতো মিচেল স্টার্কও এবার প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচেও হয়তো তিনি জানতেন না, বিশ্বকাপের সবচেয়ে বড় দুই পুরষ্কার উঠতে যাচ্ছে তার হাতে। প্রথমত, বিশ্বকাপ শিরোপা আর দ্বিতীয়টি হলো, ‘ম্যান অব দ্য সিরিজ’। সবমিলিয়ে তাই স্টার্কের অনুভূতি খানিকটা মিশ্রই বলতে হয়। তবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভোলেননি নিউজিল্যান্ডের কথাও। স্টার্ক বলেন, ‘দারুণ একটা মুহুর্ত, আমি গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করেছি। কিছুটা ভাগ্যবান আমি। সমর্থকরা চমৎকার ছিলো। নিজের দেশের লোকের সামনে খেলা এবং শিরোপা জেতা, এই অনুভূতি বোঝনো যায় না। আর নিউজিল্যান্ডও অনেক ভালো করেছেন। ম্যাককালাম পুরো টুর্নামেন্ট ধরেই অনেক ভালো খেলেছে। আর কিছু না। আপাতত সময়টাকে ঊপভোগ করতে যাচ্ছি।’ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো ভালো হয়নি। তারপরেও ক্লার্কের নেতৃত্বে অজিদের শিরোপা জয় যেন অস্ট্রেলিয়ার সোনালী দিনের কথাই মনে করিয়ে দিলো।

সেপ্টেম্বর ০৫, ২০১৫
চেলসির বিদায় - image

চেলসির বিদায়

27 অক্টোবর 2015, বিকাল 6:00

ইংলিশ জায়ান্ট চেলসি বিদায় নিয়েছে ইংলিশ লিগ কাপ থেকে। মঙ্গলবার রাতে তারা টাইব্রেকারে ৪-৫ গোলে হারে স্টোক সিটির কাছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। শুরু থেকেই অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে চলতে থাকে খেলা। এসময় দুই দলই গোলের একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে কাক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। ৫১ মিনিটে জোনাথন গোল করে স্টোক সিটিকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন। পরাজয় নিয়ে যখন চেলসির মাঠ ছাড়ার অপেক্ষা তখনই দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভত হন লুকি রোমি। তার গোলের সুবাদে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এসময় কোন দল গোল করতে না পারলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। যেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্টোক সিটি।

অক্টোবর ২৭, ২০১৫
টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয় - image

টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়

09 নভেম্বর 2015, বিকাল 6:00

২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে দিয়ে শুরু। এরপর একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং আবারও জিম্বাবুয়ে এই টাইগারদের কাছে বধ হতে বাধ্য হল। টাইগারদের এই জয়রথ ক্রিকেট বোদ্ধাদের নতুন ক্রিকেটীয় ত্রাস হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করছে। আর সাফল্যর ২০১৫ সালে ১৭ ম্যাচ খেলে ১২ ম্যাচে জয় তুলে নিল টাইগার বাহিনী, যেখানে শতকরা হার বিবেচনায় বাংলাদেশের আগে শুধু অস্ট্রেলিয়াই আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-০ তে জিতে নিলো বাংলাদেশ। ২৪২ রানের টার্গেটে খেলতে দলীয় ২৩ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ রানে আউট হন চাকাবা। আর, মাশরাফির বলে বোল্ড হয়ে ১৪ রানে বিদায় নেন চামু চিবাবা। ব্যক্তিগত ১৪ রানে মুস্তাফিজের বলে শর্ট মড উইকেট অঞ্চলে নাসিরের হাতে ক্যাচ দিয়ে প্যাবিলিয়নের পথ ধরেন শন উইলিয়ামস। আরাফাত সানির বলে দলীয় ৭৮ রানের মাথায় উইকেটে সেট হয়ে যাওয়া আরভিনকে দারুণ এক রান আউটে ফেরান লিটন দাস। আউট হওয়ার আগে করেন ২৬ রান। অতিথিদের সবচেয়ে বড় জুটি গড়ে উঠে চিগুম্বুরা ও সিকান্দার রাজার মধ্যে। তাদের ৭৩ রানের জুটি জয়ের পথে নিয়ে আসে জিম্বাবুয়েকে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে ১৫১ রানের মাথায় সিকান্দার রাজাকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন আল আমিন। ১৫৬ রানের মাথায় আবারও আল আমিনের আঘাতে প্যাভিলিয়নের পথ ধরেন চিগুম্বুরা। সাথে সাথে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে আসে। আউট হওয়ার আগে চিগুম্বুরা করেন ৪৭ রান। ১৭৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটান অনিয়মিত বোলার নাসির হোসাইন। ৪৩ তম ওভারে দারুণ এক কাটারে লুক জাংয়েকে বোল্ড আউট করেন তরুণ মুস্তাফিজ। একই ওভারে মুস্তাফিজের বলে বিভ্রান্ত হয়ে টাইগার দলপতির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পানিয়াঙ্গারা। প্রথম ওয়ানডের মত আবারও জিম্বাবুয়ের ইনিংসে শেষ পেরেকটি মারেন নাসির। ডাউন দ্যা উইকেটে মারতে এসে বোল্ড হন গ্রায়েম ক্রিমার। ১৮৩ রানেই জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি ঘটে। জিম্বাবুয়ের পক্ষে চিগুম্বুরা সর্বোচ্চ ৪৭, সিকান্দার রাজা ৩৩ এবং আরভিন ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে আল আমিন, নাসির ২টি, মুস্তাফিজ ৩টি, মাশরাফি এবং সানি ১টি করে উইকেট দখল করেন। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ আর ব্যক্তিগত ১৯ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তবে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৪৮ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস। মুশফিক ২১ রানে ফিরে গেলেও ইমরুল তুলে নেন ক্যারিয়ারের একাদশ অর্ধশত রান। তিনি আউট হন ৭৬ রানে। এরপর ষষ্ঠ উইকেটে নাসির হোসেন ও সাব্বির রুম্মন ৪২ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। কিন্তু সাব্বির ৩৩ ও নাসির হোসেন ৪১ রানে বিদায় নিলে বড় স্কোর গড়া হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়ের পানিয়াঙ্গারা নেন ৩ উইকেট। ম্যাচ শেষে বেস্ট বাংলাদেশী পারফর্মারের পুরস্কার জেতেন আল আমিন।ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন সৌম্য সরকারের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস। সিরিজের তৃতীয় ম্যাচটিও একই মাঠে বৃহস্পতিবার দিবারাত্রিতে শুরু হবে।

নভেম্বর ০৯, ২০১৫
চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ - image

চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ

22 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: চোখের জলে মাটি ভিজিয়ে চিরচেনা পরিবেশ ছেড়ে ২৭৭ জন ছিটবাসী সোমবার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ৪ ছিটমহলের ১৩০ জন ও পঞ্চগড়ের  দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ১৪৭ জন রয়েছে। সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী জিরো পয়েন্টে অপেক্ষার পর দুপুরে সীমান্ত পাড়ি দেন ১৩০ জন নারী, পুরুষ ও শিশু। তাদের আনুষ্ঠানিক বিদায় জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-কুতুব-উল আলমসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা। এর আগে গত ১৯ নভেম্বর বুড়িমারী জিরো পয়েন্ট দিয়ে আনুষ্ঠনিকভাবে ভারতে গেছেন ৬৪ জন। এদিকে ভারতের নাগরিকত্ব বেছে নিয়ে আজ বাংলাদেশ ছেড়েছেন পঞ্চগড়ের ২৮ পরিবারের ১৪৭ জন। তারা জেলার দেবীগঞ্জ উপজেলার সদ্যবিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের বাসিন্দা ছিলেন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের দিয়ে দুপুরে তারা সীমান্ত পাড়ি দেন। গত ২২ নভেম্বর শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নভেম্বর ২২, ২০১৫
রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী বরিশাল - image

রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী বরিশাল

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শাহরিয়ার নাফিস এবং সাব্বিরের ব্যাটে সাকিবের রংপুর রাইডার্সে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল বুলস। রংপুরের দেয়া ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার তিন বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় বরিশাল। গেইলের অনুপস্থিতে দলে অনেকদিন পর খেলতে নামা বরিশালের লোকাল হিরো শাহরিয়ার নাফিস করেন ৪২ রান। তবে সর্বোচ্চ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। তিনি করেন ৪৯ বল ৭৯ রান। মূলত এই দুজনার ব্যাটের উপর ভর করেই জয় পায় বরিশাল ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি বরিশালের। দ্বিতীয় ওভারেই মাত্র তিন রানের মাথায় আরাফাত সানির বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ‍দুই রান করা রনি তালুকদার। অপর ওপেনার প্রসান্নেও বেশীক্ষণ টিকতে পারেননি। দলীয় ১০ রানে সাত রান করা প্রসান্নেকে বিদায় করেন সাকিব। এর পরই সাব্বির আর শাহরিয়ার নাফিসের ব্যাটিং। দুজনে মিলে গলে তোলেন ১২৪ রানের পার্টনারশিপ। মূলত এই পার্টনারশিপও রংপুরের বিদায় নিশ্চিত হয়। ১৩৪ রানের মাথায় এই জুটি ভাঙে রান আউটের মাধ্যমে। সাব্বিরের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে শাহরিয়ার নাফিস ফেরেন ৪২ রান করে। এর পর ১৪১ রানের মাথায় পেরেরার বলে স্যামির দুর্দান্ত ক্যাচে বিদায় নেন সাব্বির। যাবার আগে করেন মাত্র ৪৯ বলে তিনটি ছয় এবং সাতটি চারের সাহায্যে ৭৯ রান। এর পর যাখন ৯ বলে ১৪ রান দরকার এমন সময় মাহমুদুল্লাহকে আউট হলে ম্যাচ জমিয়ে তোলেন স্যামি। কিন্তু পরের বলে ছক্কা হাকিয়ে বরিশালকে জয়ের কাছে নিয়ে যান ইমরিট। ষষ্ট বলটি ডট হলে শেষ ওভারে বরিশালের দরকার পরে ৮ রান। কিন্তু পেরোরর প্রথম বলেই ৪ মেরে হিসাবটা সহজ করে দেন কুপার। দ্বিতীয় বলে ‍দুই আর তৃতীয় বলে ছক্কা হাকিয়ে বুলসকে ফাইনালে নিয়ে যান কুপার। এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে দারুণ সূচনা এনে দেন আবদুল্লাহ আল মামুন ও লেন্ডন সিমন্স। দুজন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫২ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ২০ রানে আউট হন আবদুল্লাহ আল মামুন। এরপর সৌম্য সরকার দ্রুত বিদায় নেন। তিনি করেন ৬ রান। সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৩ রান করে আউট হন তিনি। তবে একপ্রান্ত আগলে ইনিংসকে টেনে নিয়ে যান সিমন্স। তিনি করেন ৭৩ রান। শেষ দিকে ড্যারেন স্যামির ২৩ রানের সুবাদে ৯ উইকেটে ১৬০ রান করে রংপুর। তবে রংপুরের ইনিংস আরও বড় হতে পারত। কিন্তু হতে দেননি কুপার। শেষ দিকের ব্যাটসম্যানদের দ্রুত তুলে নেন তিনি। শেষে পর্যন্ত ৩৯ রানে নেন ৪ উইকেট। এই ম্যাচে খেলননি বরিশালের ক্রিস গেইল। বিগব্যাশে খেলতে শনিবার ঢাকা ছাড়েন তিনি। বিগ ব্যাশের সাথে চুক্তি থাকায় এ ম্যাচ না খেলেই চলে যান তিনি। দর্শকরা ফাইনালে গেইলকে অবশ্যই মিস করবে। আগামী মঙ্গলবার ফাইনালে মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে বিপিএলে প্রথম আসলের রানার্সআপ বরিশাল। এই রংপুরকেই প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে পৌঁছে কুমিল্লা।

ডিসেম্বর ১৩, ২০১৫
একরাতেই জার্মান, ইতালিয়ান ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল - image

একরাতেই জার্মান, ইতালিয়ান ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল

20 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আজ (শনিবার) রাতে একইসাথে জার্মান কাপ, ইতালিয়ান কাপ ও ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচ। রাত ১২ টায় জার্মান কাপের ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। রাত পৌনে ১টায় ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানের প্রতিপক্ষ জুভেন্টাস। এবং একই সময়ে  পিএসজি ও মার্শেই মধ্যকার ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিগ এরই মধ্যে শেষ। এবার অপেক্ষা ইউরোপের ক্লাব কাপের মৌসুম শেষ করার । এই ম্যাচ বায়ার্ন মিউনিখের পাশাপাশি কোচ পেপ গার্দিওয়ালারও ফাইনাল ম্যাচ। তাই তাকে বিদায়ের আগে লিগের পর আরেকটি শিরোপা উপহার দিতে চায় তার শিষ্যরা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রস্তুত থাকছে ডর্টমুন্ডও।  পরপর দুবারই ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেছে দলটি। তাই এবার আর অতীতের সেই ভুল পুনরাবৃত্তি করতে চান না ডর্ঠমুন্ড। এদিকে সময়টা মোটেও ভাল যাচ্ছে না ইতালিয়ান ক্লাব এসি মিলানের। ইউরোপের সবোর্চ্চ পর্যায়ের দ্বিতীয় সফল দলটি গত দুই মৌসুমের মতো এবারো চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে জায়গা করে নিতে পারেনি। অতীতের সব ব্যথা দূর করার এই কাপই তাদের ভরসা। আর এই ম্যাচ জিততে পারলে আগামী মৌসুমে ইউরোপা লিগে সরাসরি খেলতে পারবে দলটি। অবশ্য ছেড়ে কথা বলবে না লিগ জয়ী জুভেন্টাসও। টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান ডাবল শিরোপা জয়ের অপেক্ষার প্রহর গুনছে তারা। এদিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে সবার নজড় থাকছে পিএসজির ইব্রাহিমোভিচকে ঘিরে।  পিএসজির জার্সি গায়ে এটি সুইডিশের শেষ ম্যাচ। তাই বিদায়টা সুখকর করতেই মুখিয়ে আছে ইব্রাহিমোভিচ। তবে সব দিক দিয়ে পিএসজির চেয়ে অনেকটা পিছিয়ে মার্শেই। লিগ শেষ করেছে ১৩তম স্থানে থেকে। তাছাড়া গত ২৭ বছরে এই শিরোপায় খেলোয়াড়দের ছোয়া পায়নি। তারপরও শিরোপার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় দলটি।

মে ২০, ২০১৬
কাপের শিরোপা জিতল বায়ার্ন, ম্যান ইউ, পিএসজি - image

কাপের শিরোপা জিতল বায়ার্ন, ম্যান ইউ, পিএসজি

21 মে 2016, বিকাল 6:00

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ফুটবলের অন্যতম শীর্ষ তিন দেশের কাপের শিরোপা জিতল ফেভারিটরা। জার্মান কাপের শিরোপা গেছে চ্যাম্পিয়ন বায়ার্নের ঘরে। আর এফএ কাপের শিরোপা জিতেছে ম্যান ইউ। অন্যদিকে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি। শনিবার রাতে অনুষ্ঠিত জার্মান কাপের শিরোপা জিতে বুন্দেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে ফাইনালে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বরুশিয়া ডটমুন্ডকে। এদিকে- ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাটেড। আর মার্শেইকে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জিতেছে পিএসজি। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে চলতে থাকে খেলা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাক্ষিত গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পেপ গার্দিওলার দল। এসময় থমাস মুলার, ফ্রাঙ্ক রিবেরি ও রবার্ট লেভানডস্কি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি বায়ার্নের। ব্যর্থতার মিছিলে যুক্ত ছিলেন বরুশিয়ার ফরোয়ার্ডরাও। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কোন দলই। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে বরুসিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা উল্লাসে মেতে উঠেন বাভারিয়ানরা। অন্যদিকে নাটকীয় ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৮ মিনিটে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ৮১ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান মাতা। নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। ১১০ মিনিটে লিনগার্ড গোল করে চ্যাম্পিয়ন নিশ্চিত করেন ম্যান ইউর। এদিকে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা ইব্রাহোমোভিচের দুই গোলে অলেম্পিক মার্শেইকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত ফেঞ্চকাপ জিতল পিএসজি। আর এই জয়ে রাজকীয় বিদায় নিল সুইডিশ তারকা ইব্রাহোমোভিচ।

মে ২১, ২০১৬
বিদায় ক্রীড়াজগতের নক্ষত্র মোহাম্মদ আলী - image

বিদায় ক্রীড়াজগতের নক্ষত্র মোহাম্মদ আলী

03 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী আর নেই। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। এর আগে তাকে অ্যারিজোনার একটি হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছিলো। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার আগে সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়নের স্বাস্থ্যের অবস্থা দ্রুত ‘অবনতি’ হচ্ছিলো। গত বৃহস্পতিবার অনিয়মিত শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হন মোহাম্মদ আলী। এর আগেও বহুবার তাকে হাসপতালে ভর্তি করা হয়। ১৯৮১ সালের বক্সিং থেকে অবসরের তিন বছরের মাথায় পারকিনসন্স ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ আলী। সবশেষ মূত্রনালীর সংক্রমণে ভুগে ২০১৫ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদ। আলী জন্মগ্রহণ করেছিলেন লুইসভিলা, কেন্টাকি তে। তিনি তার নাম তার বাবা ক্যাসিয়াস মারকেলাস ক্লে সিনিয়র এর নাম অনুসারেই রাখা হয়েছি, যার নামকরণ করা হয়েছিল একজন দাসপ্রথা বিরোধী রাজনীতিবিদ ক্যাসিয়াস ক্লে এর নামানুসারে। আলী ১৯৬৪ সালে ইসলামী সংগঠন নেশন অব ইসলাম এ যুক্ত হলে এবং ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তন করেন। ১৯৫৪ সালের একদিন আলির সাইকেল চুরি হয়ে যায় তখন সে পুলিশ অফিসারকে(মার্টিন) জানায় যে সে চোরকে পেটাতে চায়। অফিসার(সে শহরের বক্সীং কোচ) তাকে বলে যে এর জন্য তাকে লড়াই করতে জানতে হবে। পরদিন তিনি মার্টিন এর কাছ থেকে বক্সিং শেখা শুরু করেন। তিনি তাকে শিখিয়েছিলেন কিভাবে প্রজাপতির মত নেচে নেচে মৌমাছির মত হুল ফোটাতে হয়। ১৯৬০ সালে তিনি অলিম্পিকে স্বর্ণপদক জিতেন।

জুন ০৩, ২০১৬
গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায় - image

গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়

12 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিতর্কিত এক গোলে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেরু। বিদায় আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর কাছে ১-০ গোলে হেরেছে সেলেসাওরা। ফক্সবার্গের জিলেট স্টেডিয়ামে কোপা আমেরিকার আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে পেরুর জন্য। তারচেয়েও স্মরণীয় মুহূর্ত পেরুর গোলরক্ষক পেদ্রো ডেভিস গ্যালাসির কাছে। কেননা আজকের ম্যাচের আগে যাকে কেউ চিনতো না, সেই গ্যালাসি-  উইলিয়ান, দানি আলভেজদের আগ্রাসী অ্যাটাক ঠেকিয়ে নায়ক বনে গেছেন। ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন, হারলেই বাদ এই সমীকরণ মাথায় রেখে পেরুর মুখোমুখি হয় ব্রাজিল। তবে ড্র কিংবা হার নয় শুধু জয়ের জন্যই মাঠে নেমেছিল সেলেসাওরা। তাই তো শুরু থেকেই গ্যাব্রিয়েল, লুইসদের জোরালো আক্রমণ পেরুর রক্ষণভাগে। কিন্তু পেরু গোলরক্ষক গ্যালাসিকে পরাস্ত করতে পারলেন না দানি আলভেজরা। পুরো ম্যাচে মাকড়সার জালের মতো নিজের গোলপোস্টটা আগলে রাখেন গ্যালাসি। নেইমার বিহীন ব্রাজিলের বিপক্ষে পাল্টা আক্রমণে যায় পেরু। সুযোগও তৈরি করে‌, কিন্তু স্কোর গড়তে পারছিল না ফিনিশারের অভাব। আপস.. প্রথম ম্যাচ ড্রয়ের পর, দ্বিতীয় ম্যাচে বড় জয়, সবাই ভেবেছিল আড়মোড়া দিয়ে জেগেছে ব্রাজিল, হোকনা হাইতির মতো দুর্বল দল। তারপরও ব্রাজিল সমর্থকরা মনে মনে স্বপ্ন আঁকে টুর্নামেন্টে টিকে থাকার। কিন্তু সেলেসাওদের সেই স্বপ্ন, স্বপ্ন থেকেই গেলো ৭৫ মিনিটে পেরু ফরোয়ার্ড মারিও রুদিয়াসের সেই বিতর্কিত গোলে। হাত দিয়ে গোল করেন মারিও। ব্রাজিলের খেলোয়াড়রা প্রতিবাদ করলে রেফারি সহকারী রেফারির সাথে কথা বলে গোলের সিদ্ধান্ত দেন। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় গোলটি হাত দিয়েই করেছেন মারিও। ভিডিও দেখে গোলের সিদ্ধান্ত দেয়ার নিয়ম নেই কোপায়। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। যাই হোক আবারও স্বপ্ন ভাঙলো ব্রাজিলের, তাও আবার পচা সামুকে পা কেটে, ভাগ্যদেবী মুখ ফিরিয়ে নিলো কার্লোস দুঙ্গার কাছ থেকে।

জুন ১২, ২০১৬
রিও থেকে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনার বিদায় - image

রিও থেকে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনার বিদায়

09 আগস্ট 2016, বিকাল 6:00

স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিক টেনিসে আবারো তারকা পতন। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচের পর এবার ছিটকে গেলেন আরেক নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ইউক্রেনের এলিনার কাছে সরাসরি সেটে হেরে তৃতীয় রাউন্ড থেকে  বিদায় নেন তিনি। পুরুষ বিভাগে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে সবাইকে হতাশ করেছিলেন। রিও অলিম্পিক টেনিসের তার বিদায়ের ক্ষত না শুকাতেই টেনিস মহলে আরেকটি আঘাত। ৪৮ ঘন্টা না পেরুতেই জকোভিচের পথেই হাটলেন আরেক শীর্ষ খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। নারীদের এককে অনভিজ্ঞ এলিনাকে সামনে পান অলিম্পিকে চারবার স্বর্ন পদক জয়ী  সেরেনা। ২০১২ লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়নও তিনি। তবে তার বিপক্ষে শুরু থেকে শক্ত প্রতিপক্ষ হিসেবে হাজির হন এলিনা। দারুন লড়াই করে সেট জেতেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটটি ছিলো সেরেনার জন্য মরনবাচনের। তবে এ সেটেও এলিনার নিখুত পারফরম্যান্সের কাছে পেরে ওঠেননি। ৬-৩ গেমে হেরে এবারের আসর থেকে বিদায় নেন  রেকর্ড ২২ টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা। আর ঐতিহাসিক জয় পান ইউক্রেনের এলিনা। এই ম্যাচ শেষ হতে সময় লাগে ১ ঘন্টা ১২ মিনিট।

আগস্ট ০৯, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo