logo
youtube logotwitter logofacebook logo

বজ্রবৃষ্টি

নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত - image

নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

28 এপ্রিল 2023, বিকাল 6:00

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীব্ন্দর সমূহের জন্য সংশোধিত আবহাওয়ার পূর্বাভাবে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন.) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এপ্রিল ২৮, ২০২৩
ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী - image

ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী

28 এপ্রিল 2023, বিকাল 6:00

রাজধানী ঢাকাসহ ১৩ অঞ্চলের ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত দেশের অভ্যান্তরীন নদী বন্দরের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এপ্রিল ২৮, ২০২৩
১৮ জেলায় মৃদু তাপপ্রবাহ, সব বিভাগেই বৃষ্টির আভাস - image

১৮ জেলায় মৃদু তাপপ্রবাহ, সব বিভাগেই বৃষ্টির আভাস

29 এপ্রিল 2023, বিকাল 6:00

ঢাকাসহ ১৮ জেলায় ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এছাড়া  রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।পূর্বাভাসে বলা হয়, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরিবর্তী ৭২ ঘণ্টার অবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশে বৃষ্টি বা ব্রজবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এপ্রিল ২৯, ২০২৩
ঝড়-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস - image

ঝড়-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

01 মে 2023, বিকাল 6:00

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের আট বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই এবং কোনও সংকেত দেখাতে হবে না। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছেন সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান। তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কক্সবাজার ও বান্দরবান জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এসময়ের মধ্যে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মে ০১, ২০২৩
বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা - image

বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা

03 মে 2023, বিকাল 6:00

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন। তিনি আরও জানান, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মে ০৩, ২০২৩
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস - image

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

05 মে 2023, বিকাল 6:00

দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কি:মি: গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন স্থানের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। শনিবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরে এক নম্বর সতর্কতার সংকেতের তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয় যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আগামী তিন দিনে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

মে ০৫, ২০২৩
ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে - image

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে

15 মে 2023, বিকাল 6:00

ঢাকায় সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১৬ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ডিমলায়, ঢাকায় সামান্য বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মে ১৫, ২০২৩
রাজধানীতে ঝড়ো হাওয়া, বৃষ্টি - image

রাজধানীতে ঝড়ো হাওয়া, বৃষ্টি

16 মে 2023, বিকাল 6:00

রাজধানী ঢাকায় সকাল সকাল কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দেখা পেলো নগরবাসী। সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। এদিকে ঢাকায় গতকাল মঙ্গলবারও সন্ধ্যার পর বৃষ্টি ঝরেছে। এতে নগরবাসীর মধ্যে স্বস্তির ভাব ফিরে এসেছে। যদিও গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করলেও বৃষ্টির দেখা পায়নি রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল তিন মিলিমিটার।আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

মে ১৬, ২০২৩
৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত - image

৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত

17 মে 2023, বিকাল 6:00

দেশের ছয় জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।যেসব জেলায় ঝড় হতে পারে, সেগুলো হলো- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।   এছাড়া শুক্রবারও (১৯ মে) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মে ১৭, ২০২৩
২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা - image

২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

19 মে 2023, বিকাল 6:00

২০ জেলার উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার (২০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। অপরদিকে খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও যশোর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চার দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান ও বরিশালে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৩২ মিলিমিটার। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ শনিবার (২০ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মে ১৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo