logo
youtube logotwitter logofacebook logo

ফিজ

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী - image

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী

26 অক্টোবর 2015, বিকাল 6:00

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’ উপস্থাপনাঃ ড. নাশিদ কামাল, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ প্রচার-২৭ অক্টোবর, বেলা ৩টা ১০মিনিট। বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান গায়ক আব্বাস উদ্দীন আহমদ। ১৯০১ সালের ২৭ অক্টোবর ভারতের কোচবিহার রাজ্যের বলরামপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাংলার বুলবুল নামে খ্যাত ভাওয়াইয়া গানের অমর এই শিল্পীর ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’। বৈঠকী গান, স্মৃতিচারণ আর প্রতিবেদন নিয়ে সাজানো এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌসী রহমান, ড. নাশিদ কামাল, মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ এবং কোরাস দল। ড. নাশিদ কামালের উপস্থাপনা এবং ফয়সাল মাহমুদের পরিচালনায় ‘বটবৃক্ষের ছায়া’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ (২৭ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।

অক্টোবর ২৬, ২০১৫
টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয় - image

টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়

09 নভেম্বর 2015, বিকাল 6:00

২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে দিয়ে শুরু। এরপর একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং আবারও জিম্বাবুয়ে এই টাইগারদের কাছে বধ হতে বাধ্য হল। টাইগারদের এই জয়রথ ক্রিকেট বোদ্ধাদের নতুন ক্রিকেটীয় ত্রাস হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করছে। আর সাফল্যর ২০১৫ সালে ১৭ ম্যাচ খেলে ১২ ম্যাচে জয় তুলে নিল টাইগার বাহিনী, যেখানে শতকরা হার বিবেচনায় বাংলাদেশের আগে শুধু অস্ট্রেলিয়াই আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-০ তে জিতে নিলো বাংলাদেশ। ২৪২ রানের টার্গেটে খেলতে দলীয় ২৩ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ রানে আউট হন চাকাবা। আর, মাশরাফির বলে বোল্ড হয়ে ১৪ রানে বিদায় নেন চামু চিবাবা। ব্যক্তিগত ১৪ রানে মুস্তাফিজের বলে শর্ট মড উইকেট অঞ্চলে নাসিরের হাতে ক্যাচ দিয়ে প্যাবিলিয়নের পথ ধরেন শন উইলিয়ামস। আরাফাত সানির বলে দলীয় ৭৮ রানের মাথায় উইকেটে সেট হয়ে যাওয়া আরভিনকে দারুণ এক রান আউটে ফেরান লিটন দাস। আউট হওয়ার আগে করেন ২৬ রান। অতিথিদের সবচেয়ে বড় জুটি গড়ে উঠে চিগুম্বুরা ও সিকান্দার রাজার মধ্যে। তাদের ৭৩ রানের জুটি জয়ের পথে নিয়ে আসে জিম্বাবুয়েকে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে ১৫১ রানের মাথায় সিকান্দার রাজাকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন আল আমিন। ১৫৬ রানের মাথায় আবারও আল আমিনের আঘাতে প্যাভিলিয়নের পথ ধরেন চিগুম্বুরা। সাথে সাথে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে আসে। আউট হওয়ার আগে চিগুম্বুরা করেন ৪৭ রান। ১৭৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটান অনিয়মিত বোলার নাসির হোসাইন। ৪৩ তম ওভারে দারুণ এক কাটারে লুক জাংয়েকে বোল্ড আউট করেন তরুণ মুস্তাফিজ। একই ওভারে মুস্তাফিজের বলে বিভ্রান্ত হয়ে টাইগার দলপতির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পানিয়াঙ্গারা। প্রথম ওয়ানডের মত আবারও জিম্বাবুয়ের ইনিংসে শেষ পেরেকটি মারেন নাসির। ডাউন দ্যা উইকেটে মারতে এসে বোল্ড হন গ্রায়েম ক্রিমার। ১৮৩ রানেই জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি ঘটে। জিম্বাবুয়ের পক্ষে চিগুম্বুরা সর্বোচ্চ ৪৭, সিকান্দার রাজা ৩৩ এবং আরভিন ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে আল আমিন, নাসির ২টি, মুস্তাফিজ ৩টি, মাশরাফি এবং সানি ১টি করে উইকেট দখল করেন। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ আর ব্যক্তিগত ১৯ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তবে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৪৮ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস। মুশফিক ২১ রানে ফিরে গেলেও ইমরুল তুলে নেন ক্যারিয়ারের একাদশ অর্ধশত রান। তিনি আউট হন ৭৬ রানে। এরপর ষষ্ঠ উইকেটে নাসির হোসেন ও সাব্বির রুম্মন ৪২ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। কিন্তু সাব্বির ৩৩ ও নাসির হোসেন ৪১ রানে বিদায় নিলে বড় স্কোর গড়া হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়ের পানিয়াঙ্গারা নেন ৩ উইকেট। ম্যাচ শেষে বেস্ট বাংলাদেশী পারফর্মারের পুরস্কার জেতেন আল আমিন।ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন সৌম্য সরকারের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস। সিরিজের তৃতীয় ম্যাচটিও একই মাঠে বৃহস্পতিবার দিবারাত্রিতে শুরু হবে।

নভেম্বর ০৯, ২০১৫
এটিএন বাংলায় ‘নির্বিকার মানুষ’ - image

এটিএন বাংলায় ‘নির্বিকার মানুষ’

10 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (১১ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’। টুকু মজনিউলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাফিজা জাহান, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন হাসান চুমকি, হুমায়রা হিমু, সামস্ সুমন, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। হাসান এস এস সি ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’ ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করার পর কোন এক অজ্ঞাত কারণে মাস্টার্সে ভর্তি হয় না। ঠিক করে আর পড়াশোনা করবে না। ঘুম আর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে সময় পার করতে থাকে। এক বিস্ময়কর জীবন বেছে নিয়েছে সে। তার সঙ্গে যাদের পরিচয় হয় তারা প্রায় সবাই হাসনের দ্বারা কেমন যেন প্রভাবিত হয়ে যায়। হাসানকে ভালবাসে আলপনা নামের এক মেয়ে। যে হাসানের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়তো। কিন্তু হাসান তাকে ভালবাসে কিনা তা বুঝতে পারে না। হাসানের অন্য এক ক্লাসমেট সুমিকে পাগলের মত পছন্দ করে সোহেল। কিন্তু সুমি ভাবে হাসান হয়তো তাকে একসময় ভালবাসতো। তার কারণেই হাসান আজ লেখাপড়া বন্ধ করে বাউন্ডেলে হয়ে গেছে। ওদিকে আলপনার মা চায় তার মৃত বোনের সুন্দরী মেয়ে মায়াকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় গিয়ে হাসান আবার পড়াশোনা শুরু করুক। হাসান মায়াকে পছন্দ করে কিনা বোঝা যায় না। কিন্তু মায়া হাসানকে পছন্দ করে ফেলে। হাসানের সিনিয়র বন্ধু মিঠু। একমাত্র বোন বিন্তিকে নিয়ে মিঠুর সংসার। হাসান মাঝে মধ্যে মিঠু ভাইয়ের বাসায় যায়। বিন্তি হাসানকে পছন্দ করে কিনা হাসান বুঝতে পারে না। কিন্তু মিঠু হাসানকে খুব পছন্দ করে। আলপনাকে বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে চেষ্টা করে তার বাবা। আলপনা একদিন হাসানকে কথাটা বলে কিন্তু হাসান নির্বিকার। সুমি প্রতি নিয়ত হাসানকে খুজে বেড়াচ্ছে তার ভালবাসার কথা জানাবে বলে। মায়া অপেক্ষা করে কবে হাসান বর সেজে মায়ার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু হাসান হাসানের মত। সে এসবের কিছুই ভাবে না। এরই মধ্যে মায়াকে পুরাতন ঢাকার এক প্রভাশালী ছেলে নাজিম রাস্তায় দেখে পছন্দ করে ফেলে। নাজিমের বড় ভাই আজিম পুরাতন ঢাকার গডফাদার। আজিম চাই যে ভাবেই হোক মায়ার সাথে নাজিমের বিয়ে দেবে। কিন্তু মায়া রাজি হয় না। আজিম-নাজিমের লোকজনের চোখে পড়ে হাসান। একসময় হাসানকে তুলে নিয়ে যায় তারা। কি করবে হাসান. এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প...।

নভেম্বর ১০, ২০১৫
মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ - image

মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

তামিম, ইমরুল আর মাহমুদুল্লার অর্ধ-শতকের পর মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৬১  রানে জয়ী হয়ে তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করে। দলের পক্ষে তামিম ও ইমরুল ৭৩ করে এবং মাহমুদুল্লাহ করেন ৫২ রান। জবাবে মুস্তাফিজের ক্যারিয়ারের তৃতীয়বারের মত ৫ উইকেটের উপর ভর করে জিম্বাবুয়েকে ২১৫ রানে অল-আউট করে দেয় টাইগাররা। জিম্বাবুয়ের পক্ষে উইলিয়ামস করেন ৬৪ রান। এছাড়িা চিগুম্বুরা করেন ৪৫ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৩৪ রানে ৫ উইকেট লাভ করেন। এছাড়া মাশরাফি, নাসির, সাব্বির, আরাফাত সানি এবং আল-আমিন প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। এর আগে ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে চাপে পরে জিম্বাবুয়ে। মোস্তাফিজ নিজের প্রথম বলে চার খেলেও দ্বিতীয় বলে বোল্ড করেন চিবাবাকে। এর পর ৪৩ রানের মাথায় মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিনত হন চাকাবা।  দলীয় ৪৭ রানের মাথায় নাসির আরভিনকে ফেরালে চাপে পরে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে চিগুম্বুরা আর উইলিয়ামসন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে গড়ে তোলেন ৮০ রানের পার্টনারশিপ। নিয়মিত বোলাররা যখন এই জুটিকে আউট করতে পারছিল না তখনই মাশরাফি বল তুলে দেন পার্ট টাইমন বোলার সাব্বির রহমান হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন ব্যাটিংয়ে ভাল করতে না পারা সাব্বির। নিজের দ্বিতীয় ওভারে চিগুম্বুরাকে বোল্ড করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন সাব্বির। এর পরও ওয়ালারকে নিয়ে চেস্টা চালিয়ে যাচিছলেন উইলিয়ামস। উইলিয়ামস তুলে নেন ব্যক্তিগত অর্ধ-শতক।  কিন্তু ১৮৬ রানের মাথায় ওয়ালারকে আলআমিন এবং ১৮৮ রানে ৬৪ রান করা উইলিয়ামসকে মাশরাফি ফেরালে জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ২০৭ রানের মাথায় সিকান্দার রাজা আর জংওয়েকে পর পর দুই বলে আউট করে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন মুস্তাফিজ।  ২০৯ রানের মাথায় পানিয়াঙ্গারাকে আউট করে ক্যারিয়ারের তৃতীয় বারের মত ৫ উইকেট লাভ করেন মুস্তাফিজ। এর আগে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে, সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬  রান করে বাংলাদেশ। দলের পক্ষে ইমরুল কায়েস ও তামিম ইকবার ৭৩ করে এবং মাহমুদুল্লাহ করেন ৫২ রান। বাংলাদেশের ইনিংসের শুরু খানিকটা ধীর গতিতে হলেও, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান তামিম ও ইমরুল। তবে, তামিমের চেয়ে বেশি আক্রমনাত্বক ব্যাটিং করে টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ইমরুল। এরপর নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। ওপেনিং-এ শতরানের পার্টনারশিপও হয়েছে তামিম-ইমরুলের ব্যাটে। দুজনের যাচ্ছিলেন ব্যক্তিগত শতরানের দিকে। কিন্তু হঠাৎ ছন্দপতন। দলীয় ১৪৭ রানের মাথায় সিকান্দার রাজার একটি বল ডাইন দ্যা উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন ইমরুল। আউট হবার আগে ৯৫ বলে চারটি ছক্কা এবং ছয়টি চারের মাধ্যমে করেন ৭৩ রান। এর পর টানা ব্যর্থ লিটন দাসের পরিবর্তে তিন নাম্বারে নামেন মুশফিকুর রহীম। তামিমের সাথে দারুণ খেলতে থাকেন তিনি। ১৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রানে ক্রিমারের বলে স্ট্যাম্পিং হন তামিম। ৯৮ বলের ইনিংসে ছিল একটি ছয় এবং সাতটি চারে সাজানো। তামিমের আউটের পর চার নাম্বারে নামেন লিটন দাস।  কিন্তু লিটন মুশফিক জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯০ রানের মাথায় মাত্র ২৫ বলে ব্যক্তিগত ২৮ রানে দলের টানা তৃতীয় ব্যাটমম্যান হিসেবে স্ট্যাম্পিং হন মুশফিক। এবারে বোলার ছিলেন ওয়ালার। মুশফিক আউট হবার পর পাঁচ নাম্বারে নামেন মাহমুদুল্লাহ। লিটন মাহমুদুল্লাহ মিলে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ লিটন। ১৭ রান করে ক্রেমারের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি। শুরু হয় বাংলাদেশের িইনিংসে ছোট ধস। ৪ রানের বাংলাদেশ হারায় তিন উইকেট। ২২২ রানের মাথায় লিটন আউট হবার পর ২২৬ রানে আউট হন সাব্বির আর নাসির। পরে মাহমুদুল্লাহ ভাগ্যক্রমে অবিশাস্যভাবে রান আউটে থেকে বেঁচে না গেলে আরও বিপদে পরত বাংলাদেশ। আউট হয়ে সীমানা পর্যন্ত যেয়ে ভাগ্যক্রমে আবার ফিরে এসে অধিনায়ক মাশরাফিকে দারুন ব্যাট করেন মাহমুদুল্লা। তুলে নেন ক্যারিয়ারের  ১৪ তম হাফ-সেঞ্চুরি। এর মাঝে অবশ্য মাশরাফি ফিরে যান ১১ বলে কার্যকরী ১৮ রান করে। শেষ পর্যন্ত ৪০ বলে ৫২ রান করে ২৭৫ রানের মাথায় সেই রান আউটই হন মাহমুদুল্লাহ। আরাফাত সানি অপরাজিত থাকেন তিন রানে। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানে। জিম্বাবুয়ের জংওয়ে ও ক্রেমার দুটি করে এবং পানিয়াঙ্গারা, সিকান্দার রাজা ও ওয়ালার একটি করে উইকেট লাভ করেন। ৭৩ রান করে ওপেনার তামিম ইকবাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আর সিরিজ সেরা হন মুশফিকুর রহীম।

নভেম্বর ১১, ২০১৫
মুজাহিদের রিভিউ শুনানি শেষ, আদেশ বুধবার - image

মুজাহিদের রিভিউ শুনানি শেষ, আদেশ বুধবার

16 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার আদেশের দিন ধার্য করেছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে মঙ্গলবার এই শুনানি হয়। শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন আদালত। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সুপিরিয়র নেতৃত্বের দায়ে মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া মুজাহিদের পক্ষে রিভিউ শুনানিতে শুধু মৃত্যুদন্ডের শাস্তি কমানোর আবেদন করা হয়েছিল। মুজাহিদের পক্ষে শুনানিতে অংশ নেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পরে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষের যুক্তি; মুজাহিদ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। এমনকী আল বদর বাহিনী সরাসরি পাকিস্তানী বাহিনী ছিল; তাই কমান্ডার হিসেবে মুজাহিদ অপরাধী হয়না বলে আদালতে তাঁরা দাবী করেন। পাল্টা যুক্তি দেখিয়ে এটর্নি জেনারেল আদালতকে বলেন, সেন্ট্রাল কমান্ড পাক বাহিণীর হাতে থাকলেও, স্থানীয় কমান্ডাররাও আল বদরের অনেক কিছু নিয়ন্ত্রন করেছেন। এছাড়া মুজাহিদ সরাসরি সব হত্যাকান্ডে অংশ না নিলেও বুদ্ধিজীবী হত্যাকান্ডের মূল নকশাকারী হিসেবে ছিলেন তিনি। ৭১ এ বুদ্ধিজীবী হত্যাকান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রন স্থান মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারেও সেসময় নিয়মিত মুজাহিদ যাওয়া আসা করতেন। শুনানিতে আদালত বিচ্ছু জালালের সাক্ষ্য তুলে ধরেন। যেখানে সুরকার আলতাফ মাহমুদের হত্যাকান্ডে মুজাহিদের সরাসরি অংশ নেওয়ার প্রমান পাওয়া গেছে। চলতি বছরের ১৬ জুন একাত্তরের বদর প্রধান মুজাহিদের আপিলের রায় ঘোষণা করে সুপ্রিমকোর্ট। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনও একই বেঞ্চে শুনানির কথা থাকলেও তা হয়নি।

নভেম্বর ১৬, ২০১৫
এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠানসূচী

17 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বন্দক’ পরিচালনাঃ এ কে সোহেল। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ১২টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’ (০৩) রচনা ও পরিচালনাঃ মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ অনির্ধারিত ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২০মিঃ ব্যান্ড শো ‘ব্যান্ড ভিউ’ পরিচালনা- লানা খান। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ০৬টা ইংরেজী সংবাদ। ০৬টা ১৫মিঃ বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’ (পর্ব-২৪)। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ (২৬৪) রচনাঃ মাতিয়া বানু শুকু, পরিচালনাঃ মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘দাগ’ (পর্ব-১২৯) রচনাঃ ফেরদৌস হাসান, পরিচালনাঃ সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। অভিনয়েঃ দলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, সৈয়দ শুভ্র প্রমুখ। ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১২৯) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’, (পর্ব-২০০), রচনাঃ টুকু মজনিউল, পরিচালনাঃ মাসুদ মহিউদ্দিন। অভিনয়েঃ আনিসুর রহমান মিলন, নাফিজা, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন চুমকি, হুমায়রা হিমু, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। ১১টা ২৭মিঃ টক শো ‘যে কথা কেউ বলেনি’ পরিচালনাঃ নাহিদ রহমান। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩০৩) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

নভেম্বর ১৭, ২০১৫
২০০ পর্বে ‘নির্বিকার মানুষ’ - image

২০০ পর্বে ‘নির্বিকার মানুষ’

17 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (১৮ নভেম্বর) রাত ১০.৫৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’। আজ প্রচার হবে ধারাবাহিকটির ২০০তম পর্ব। টুকু মজনিউলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাফিজা জাহান, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন হাসান চুমকি, হুমায়রা হিমু, সামস্ সুমন, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। হাসান এস এস সি ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’ ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করার পর কোন এক অজ্ঞাত কারণে মাস্টার্সে ভর্তি হয় না। ঠিক করে আর পড়াশোনা করবে না। ঘুম আর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে সময় পার করতে থাকে। এক বিস্ময়কর জীবন বেছে নিয়েছে সে। তার সঙ্গে যাদের পরিচয় হয় তারা প্রায় সবাই হাসনের দ্বারা কেমন যেন প্রভাবিত হয়ে যায়। হাসানকে ভালবাসে আলপনা নামের এক মেয়ে। যে হাসানের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়তো। কিন্তু হাসান তাকে ভালবাসে কিনা তা বুঝতে পারে না। হাসানের অন্য এক ক্লাসমেট সুমিকে পাগলের মত পছন্দ করে সোহেল। কিন্তু সুমি ভাবে হাসান হয়তো তাকে একসময় ভালবাসতো। তার কারণেই হাসান আজ লেখাপড়া বন্ধ করে বাউন্ডেলে হয়ে গেছে। ওদিকে আলপনার মা চায় তার মৃত বোনের সুন্দরী মেয়ে মায়াকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় গিয়ে হাসান আবার পড়াশোনা শুরু করুক। হাসান মায়াকে পছন্দ করে কিনা বোঝা যায় না। কিন্তু মায়া হাসানকে পছন্দ করে ফেলে। হাসানের সিনিয়র বন্ধু মিঠু। একমাত্র বোন বিন্তিকে নিয়ে মিঠুর সংসার। হাসান মাঝে মধ্যে মিঠু ভাইয়ের বাসায় যায়। বিন্তি হাসানকে পছন্দ করে কিনা হাসান বুঝতে পারে না। কিন্তু মিঠু হাসানকে খুব পছন্দ করে। আলপনাকে বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে চেষ্টা করে তার বাবা। আলপনা একদিন হাসানকে কথাটা বলে কিন্তু হাসান নির্বিকার। সুমি প্রতি নিয়ত হাসানকে খুজে বেড়াচ্ছে তার ভালবাসার কথা জানাবে বলে। মায়া অপেক্ষা করে কবে হাসান বর সেজে মায়ার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু হাসান হাসানের মত। সে এসবের কিছুই ভাবে না। এরই মধ্যে মায়াকে পুরাতন ঢাকার এক প্রভাশালী ছেলে নাজিম রাস্তায় দেখে পছন্দ করে ফেলে। নাজিমের বড় ভাই আজিম পুরাতন ঢাকার গডফাদার। আজিম চাই যে ভাবেই হোক মায়ার সাথে নাজিমের বিয়ে দেবে। কিন্তু মায়া রাজি হয় না। আজিম-নাজিমের লোকজনের চোখে পড়ে হাসান। একসময় হাসানকে তুলে নিয়ে যায় তারা। কি করবে হাসান. এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প...।

নভেম্বর ১৭, ২০১৫
এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠান সূচী - image

এটিএন বাংলার বুধবারের অনুষ্ঠান সূচী

24 নভেম্বর 2015, বিকাল 6:00

বিনোদন ডেস্কঃ ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘চাই ক্ষমতা’ পরিচালনাঃ শহীদুল ইসলাম খোকন। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১৫মিঃ শুভ কঠিন চিবরদান অনুষ্ঠান সবুজবাগস্থ বৌদ্ধ মহাবিহার থেকে সরাসরি সম্প্রচার, পরিচালনা- আবদুস সাত্তার। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ০৬টা ইংরেজী সংবাদ। ০৬টা ১৫মিঃ বাংলায় ডাবিংকৃত শিক্ষামূলক অনুষ্ঠান ‘ম্যাড’ (পর্ব-২৫)। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ (২৬৬) রচনাঃ মাতিয়া বানু শুকু, পরিচালনাঃ মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘দাগ’ (পর্ব-১৩১) রচনাঃ ফেরদৌস হাসান, পরিচালনাঃ সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। অভিনয়েঃ দলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, নাফিজা, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, সৈয়দ শুভ্র, বৃষ্টি, নূপুর শান্তা, মোস্তফা ওয়াহিদ রেজা ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৩২) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’, (পর্ব-২০১), রচনাঃ টুকু মজনিউল, পরিচালনাঃ মাসুদ মহিউদ্দিন। অভিনয়েঃ আনিসুর রহমান মিলন, নাফিজা, আদনান ফারুক হিলে¬াল, নওশীন, নাজনীন চুমকি, হুমায়রা হিমু, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। ১১টা ২৭মিঃ টক শো ‘যে কথা কেউ বলেনি’ পরিচালনাঃ নাহিদ রহমান। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩০৮) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

নভেম্বর ২৪, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo