logo
youtube logotwitter logofacebook logo

তারেক

ইসলামী সওয়াল ও জবাব - image

ইসলামী সওয়াল ও জবাব

09 অক্টোবর 2015, বিকাল 6:00

ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’ প্রচার- বুধবার বিকাল ৫টা ২৫ মিনিট এবং বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিট এটিএন বাংলায় বুধবার বিকাল ৫টা ২৫ মিনিট এবং বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিটে প্রচারিত হচ্ছে কোরআন ও সুন্নাহ্’র আলোকে দর্শক সম্পৃক্ত সরাসরি সম্প্রচারিত ইসলামী অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। এটিএন বাংলা’র ইসলামী বিভাগের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন আরকান উল¬¬াহ্ হারুনী। জানার আগ্রহ মানুষের মাঝে প্রবল। আর তা যদি হয় ইসলাম বিষয়ে তাহলে সবাই বিষয়টিকে অন্য রকম গুরুত্ব দিয়ে থাকেন। ইসলামের অনেক বিষয়ই মানুষের জানার আগ্রহ প্রবল। তাইতো আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের ব্যবহারিক প্রয়োগ, ঈমান, আমল, নামাজ, রোজা, হজ্জ্বসহ ইসলামের জানা অজানা সব বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। নির্দিষ্ট কিছু ইসলামী বিষয় নিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকদের বিভিন্ন প্রশ্ন শুনে আলেমগন তার উত্তর দিয়ে থাকেন। কোরআন ও সুন্নাহর আলোকে অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আলেম সৈয়দ কামালউদ্দিন জাফরী, তারেক মনওয়ার প্রমুখ। অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য সরসরি ফোন নাম্বার- ০৪৪৭৬০৫৫৫৫৭, ০৪৪৭৬০৫৫৫৫৫। কোরআনের বিধান অনুযায়ী আমল করা, ইসলামের বিধি নিধেষ সম্পর্কে সঠিকভাবে অবগত হওয়া সর্বোপরি নবীজীর আদর্শে জীবন গড়ার লক্ষ্যে অন্যতম ভূমিকা রাখতে অনুষ্ঠানটি।

অক্টোবর ০৯, ২০১৫
প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন - image

প্রকাশক হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

31 অক্টোবর 2015, বিকাল 6:00

জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনকে কুপিয়ে জখমের প্রতিবাদের মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জেলায়। প্রকাশক দীপনকে হত্যা ও টুটুল-তারেক-রণদীপমকে হত্যার চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জে গণজাগরণ মঞ্চের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে জুবলী রোডে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সকল মুক্তচিন্তার বিকাশের পক্ষের লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিন, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহম্মদ দীপুসহ প্রমুখ। এদিকে একজন প্রকাশক হত্যা এবং তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে রবিবার সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। দুপুরে পৌরবিপণি এলাকা থেকে মিছিল বের হয়। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ার এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামানসহ প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সরকার মানুষদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক ঘটনায় সরকারের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। প্রসঙ্গত, দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ও গবেষক রনদীপম বসুর বাড়ি সুনামগঞ্জে। এছাড়া দুপুরে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন জেলা শাখা। শহরের সাতমাথা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পরে বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ হয়। অন্যদিকে, নড়াইলের আদালত সড়কে গণজাগরণ মঞ্চ মানববন্ধন করেছে। এ সময় বক্তারা, ব্লগার ও প্রকাশক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারী ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অক্টোবর ৩১, ২০১৫
কাজশেষে পদ্মাসেতুর বাৎসরিক আয় ৩৪ হাজার কোটি: সেতু মন্ত্রী - image

কাজশেষে পদ্মাসেতুর বাৎসরিক আয় ৩৪ হাজার কোটি: সেতু মন্ত্রী

13 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর কাজে আর কোন বাধা নেই। রোববার থেকে সেতুর পঞ্চম পাইলিংয়ের কাজ শুরু হবে, ইতিমধ্যে ৪টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। তিনি আরও জানান, এই পর্যন্ত পদ্মাবহুমুখী সেতু প্রকল্পের ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে পদ্মা সেতু প্রকল্পে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পে সাড়ে ২৮ হাজার কোটি টাকা খরচ হবে। সেতু নির্মাণ কাজ শেষ হলে ১ বছরের মাথায় অন্তত ৩৪ হাজার কোটি টাকা আর্থিকভাবে আয় হবে। জিডিপির দেড় শতাংশ প্রবৃদ্ধি হবে। মন্ত্রী বলেন, সেতু নির্মাণ কাজের পাশাপাশি নদীর দুই প্রান্তে মাওয়া থেকে পোস্তগোলা, জাজিরা থেকে ভাঙ্গা সড়ক যোগাযোগ ব্যবস্থা ৪ লেনে উন্নীত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই সেনাবাহিনী এ কাজ শুরু করবে। এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার কর্নেল যোবায়ের সারোয়ার, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জাল হোসেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল, মোনেম লি. এর পরিচালক আবিদ হাবিবসহ আরও অনেকে।

ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৫ ফেব্র“য়ারি’ ১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৫ ফেব্র“য়ারি’ ১৬

24 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’, উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ। ০৯টা ৪৫মিঃ ভাষা আন্দোলনের উপর বিশেষ অনুষ্ঠান ‘আমার ভাষা আমার গর্ব’ (২৫), পরিচালনা- জিললুর রহমান। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০ মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ১১টা ২০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’ সরাসরি ১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (পর্ব- ৪৪), পরিচালনাঃ লায়লা বানু। ১২টা ৪৫মিঃ বিশেষ নাটক ‘ঘুমের দেশে ঘুম ভাঙ্গাতে’ পরিচালনা- আশরাফী মিঠু। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০৩টা ১০মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’ পরিচালনা- এফ আই মানিক। অভিনয়েঃ শাকিব, পূর্ণিমা, রাজ্জাক, ববিতা, সূচরিতা প্রমুখ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’ (২৮৭) রচনাঃ মাতিয়া বানু শুকু, পরিচালনাঃ মাতিয়া বানু শুকু ও যুবরাজ খান। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, শিমুল, সানজিদা প্রীতি, আফরান নিশো, তানিয়া হোসাইন, মাহমুদুল ইসলাম মিঠু, শম্পা রেজা, শাহেদ আলী, সুষমা সরকার, ডমিনিক, দ্বিপান্বীতা, দিহান, ফারজানা ছবি প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৬১) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’, (পর্ব-১৬) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা৫৫মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ পরিচালনা- সাঈদ তারেক। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩৬৯) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ফেব্রুয়ারি ২৪, ২০১৬
৪র্থ বর্ষে ‘কমেডি আওয়ার’ - image

৪র্থ বর্ষে ‘কমেডি আওয়ার’

24 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ তিন বছর পার করে ৪র্থ বর্ষে গড়িয়েছে। আগামীকাল ২৫ ফেব্র“য়ারি, বৃহষ্পতিবার রাত ১১টায় প্রচারিত হবে এর ৭৫তম পর্ব। ২০১২ সালের নভেম্বরে শুরু হয়ে নিয়মিত অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে। সাঈদ তারেকের পরিকল্পনা গ্রন্থনা ও পরিচালনায় বর্তমানে কমেডি আওয়ার উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস। কমেডি আওয়ার একটি হাসির অনুষ্ঠান। ‘বেশী বেশী হাসুন ভালভাবে বাঁচুন’- এই শ্লোগান নিয়ে বিভিন্ন হাস্য রসাত্মক বিষয়বস্তু পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানে মানুষকে হাসতে উদ্বুদ্ধ করা হয়। এতে প্রচারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে কৌতুক নকশা, হাসির নাট্যাংশ, চুটকি, রম্যগীতি, রম্য গীতিনকশা, মিমিক্রি, কমেডি বা প্যারোডি গান, বিদেশী ভাষার গানের সাথে নাচ, ফানিয়েস্ট হোম ভিডিও, বিদেশী ছায়াছবির গানের ক্লিপিং, দেশ বিদেশের বরেন্য শিল্পীদের অভিনয় ক্লিপিং, ফানি ম্যাজিক, বিশ্বের সেরা হাসির ছবি এবং শো থেকে ক্লিপিংসহ নানা আয়োজন। এ ছাড়াও বিভিন্ন সময়ে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেক গুনী ব্যক্তিত্ব। এরা বলেন তাদের জীবনের মজার ঘটনা বা ষ্মৃতিকথা। কমেডি আওয়ারের মঞ্চে অভিনয়শিল্প বা সংষ্কৃতির বিভিন্ন অঙ্গনে আজীবন অবদানের জন্য এটিএন বাংলার পক্ষ থেকে বিভিন্ন গুনী এবং প্রবীন ব্যক্তিত্বদেরকে লাইফটাইম এচিভমেন্ট অনার ক্রেস্ট প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানটির ৭৫তম পর্বটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস এবং অভিনেত্রী প্রিয়া আমান। বিভিন্ন হাসির নাট্যাংশে অভিনয় করেছেন আফজাল শরীফ, পরেশ আচার্যি, আশরাফ কবির, এস এম হায়দার আলী, ম ফারুক, আবুল কালাম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, নাসরিন আক্তার লিপি, বিটলু শামিম, লিটন খন্দকার, অর্চনা, আব্দুস সোবহান, আর জে আকাশ প্রমুখ। প্যারোডি গানের সাথে নাচ পরিবেশন করেছেন জনপ্রিয় কৌতুকশিল্পী হারুন কিসিঞ্জার এবং চাঁদনী। নিয়মিত আয়োজন চুটকি বলার আসর, ফানি ভিডিও ছাড়াও এতে ভিন্নধর্মী একটি গানের সাথে দলীয় নাচ পরিবেশন করেছেন সাইফুল ইসলাম স্বর্ণ এবং তার সহশিল্পীরা।

ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/৩১ মার্চ’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/৩১ মার্চ’ ২০১৬

30 মার্চ 2016, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’, উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০ মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ১১টা ২০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’ পরিচালনা- ইসমাত জেরিন খান। (সরাসরি সম্প্রচার) ১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (পর্ব- ৪৯) পরিচালনাঃ লায়লা বানু। ১২টা ৪৫মিঃ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্বাধীনতার উৎসবে’ পরিচালনা- মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান, রুমানা আফরোজ। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ ০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ও প্রিয়া তুমি কোথায়’ পরিচালনা- শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়েঃ ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৬টা ইংরেজি সংবাদ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’ (পর্ব-১০) রচনাঃ আহসান হাবীব, পরিচালনাঃ বিক্রম খান। অভিনয়েঃ তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৭১) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’ (পর্ব-৪০) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা৫৩মিঃ এবি টেলিকম নিবেদিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ পরিচালনা- সাঈদ তারেক। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ নবুয়াত রহমান। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩৯৩) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

মার্চ ৩০, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৮ এপ্রিল’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/বৃহঃস্পতিবার/২৮ এপ্রিল’ ২০১৬

27 এপ্রিল 2016, বিকাল 6:00

০৯টা এটিএন বাংলা সংবাদ ০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’, উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩০ মিঃ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘আরএফএল কসমিক ডোর ইসলামী সওয়াল ও জবাব’। ১১টা ২০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’, পরিচালনা- ইসমাত জেরিন খান। (সরাসরি সম্প্রচার) ১২টা ১০মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী শুভমুক্তি’ (পর্ব- ৫২) পরিচালনাঃ লায়লা বানু। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ০১টা ২০ মিঃ সম্মিলিত নাগরিক সমাজের বিশেষ টক শো, পরিচালনা- জিললুর রহমান। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ ০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘তুমি বড় ভাগ্যবতী’ পরিচালনা- আবুল কালাম আজাদ। অভিনয়েঃ শাবনূর, ফেরদৌস। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৬টা ইংরেজি সংবাদ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’ (পর্ব-১৭) রচনাঃ আহসান হাবীব, পরিচালনাঃ বিক্রম খান। অভিনয়েঃ তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৭৮) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’, (পর্ব-৫৯) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৩মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’ উপস্থাপনা- দেবাশীষ বিশ্বাস ও প্রিয়া আমান, পরিচালনা- সাঈদ তারেক। ১২টা টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনা- শ্যামল দত্ত, পরিচালনা- নবুয়াত রহমান। ০১টা এটিএন বাংলা সংবাদ। ০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৪১২) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

এপ্রিল ২৭, ২০১৬
ঈদের দিন - image

ঈদের দিন

05 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সকাল ৮.১৫মিঃ ছোটদের নৃত্যানুষ্ঠান ‘পায়েল বাজে’ পরিচালনাঃ নাহিদ রহমান ৯.০০ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ঈদ স্পেশাল রান্না’ পরিচালনাঃ লবী রহমান ১০.৩০ মি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘প্রেমে পড়েছি’ পরিচালনাঃ শাহাদাৎ হোসেন লিটন অভিনয়েঃ শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা, আলীরাজ, কাবিলা, মিশা সওদাগর প্রমূখ। দুপুর ২.৩০মিঃ ঈদের মুক্তি প্রাপ্ত ছবি নিয়ে অনুষ্ঠান ‘ঈদের ছবি’ পরিচালনাঃ নন্দিনী ইসলাম। বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ পরিচালনাঃ শফি উদ্দিন শফি অভিনয়েঃ শাকিব খান, জয়া, ইমন প্রমূখ। রাত ৭.৪৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘দু’হাতে একগুচ্ছ কষ্ট’ (১) রচনা ও পরিচালনাঃ মোহন খান অভিনয়েঃ আনিসুর রহমান মিলন, অহনা, সাকী, নাজিরা মৌ, শারিফ, আজিজুল হাকিম প্রমূখ রাত ৮.১৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (১) পরিচালনাঃ শামীম জামান অভিনয়েঃ আখম জামান, আলভী, শামীম জামান, ফারহানা মিলি, সাজু খাদেম, মৌটুসী বিশ্বাস রাত ৮.৫০মিঃ বিশেষ নাটক ‘.............’ রচনা ও পরিচালনাঃ হানিফ সংকেত রাত ১০.৪৫মিঃ ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মন নীলিমায়’ রাত ১১.৫০মিঃ বিশেষ ম্যাগাজিন ‘কমেডি আওয়ার ঈদ স্পেশাল’ উপস্থাপনাঃ দেবাশীষ, পরিচালনাঃ সাঈদ তারেক

জুলাই ০৫, ২০১৬
৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ - image

৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’

05 জুলাই 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’। নাটকটি ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৮.১৫ মিনিটে প্রচারিত হবে। ফজলুল সেলিম ও আমানুল হক হেলালের রচনায় নাটকগুলো পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, সাজু খাদেম, আ. খ. ম. হাসান, প্রাণ রায়, জয়রাজ, ফারহানা মিলি, আলভী, রহমত আলী, আমানুল হক হেলাল, তারেক স্বপন, সেলিনা আফরি প্রমুখ। আমরা প্রায়শই কোন আড্ডায় চুটকীর ঝুলি নিয়ে আড্ডা জমিয়ে তুলি। এমনি প্রচলিত ৬টি চুটকী বা কৌতুক নিয়ে নির্মিত হয়েছে চুটকা ভান্ডারের নাটকগুলো। গল্পগুলো হলো- এক পায়ে খাড়া, আই এগ্রি উইথ ইউ, লাল লিপস্টিক, ফ্রি গানের আসর, অতি চালাকের গলায় দড়ি এবং পিছনের দরজা। গ্রামের মধ্যে মজনু নামে একটি ছেলের এক পা না থাকার কারনে বিয়ে করতে পারে না। তবে মজনু সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে করবে না, সেই কারনে ঘটক তার প্রতি চরম বিরক্ত। মজনু ঘটকের পিছে লেগেই থাকে। অবশেষে একটি সুন্দরী মেয়ের সন্ধান দেয় ঘটক। ছেলের বাবাকে বলে এমন মেয়ে আপনার ছেলের বউ হবে যার মুখে কোন কথাই নেই। অপর দিকে মেয়ের ভাইকে ঘটক বলে ছেলে ঠিক করেছি যেই ছেলে এক পায়ে খাঁড়া। তাদের বিয়ে হলে বাসর ঘরে ঘটে বিপত্তি। এমনি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘এক পায়ে খাড়া’ পর্বটি।

জুলাই ০৫, ২০১৬
আবারও ‘চুটকী ভান্ডার’ - image

আবারও ‘চুটকী ভান্ডার’

30 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: গত ঈদের পর এ ঈদেও এটিএন বাংলায় প্রচার হবে শামীম জামান এর হাসির খন্ড নাটক চুটকি ভান্ডার। এবারের নাটকের নামকরণ করা হয়েছে ‘চুটকী ভান্ডার ২’। ঈদ অনুষ্ঠানমালায় নাটকে ভিন্নতা এবং প্রচলিত ধারার বাইরে গ্রাম বাংলার জোকস নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’। নাটকটি ঈদের পরদিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৮.৪৫ মিনিটে প্রচারিত হবে। নাটক গুলো রচনা করেছেন আহসান আলমগীর, ফজলুল সেলিম, আমানুল হক হেলাল এবং শামীম জামান। পরিচালনা করেছেন শামীম জামান । বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, আ.খ.ম হাসান, শামীম জামান, রহমত আলী, প্রান রায়, অহনা, আলভী, বাঁধন, আমানুল হক হেলাল, তারেক স্বপন, নূরে আলম নয়ন, এবং আরো অনেকে। গ্রাম বাংলার আড্ডায় অনেকেই কথার মাঝে নানা ধরণের চুটকী উপস্থাপন করে থাকেন। গ্রাম বাংলায় এসব মানুষকে সবাই মজার মানুষ হিসেবেই চিনে থাকেন। এদের মুখের চুটকী শুনতে আবার অনেকেই ভাব জমিয়ে থাকেন তাদের সঙ্গে। আর সেই ব্যক্তিও চুটকী বলে নিজে খুবই মজা পেয়ে থাকেন। সুযোগ পেলেই চুটকীর ঝুলি নিয়ে আড্ডা জমিয়ে তোলেন বন্ধুদের আড্ডায় কিংবা আত্মীয় পরিজনের সাথে। এমনি প্রচলিত ৬টি চুটকী বা কৌতুক নিয়ে নির্মিত হয়েছে চুটকা ভান্ডারের নাটকগুলো। গল্পগুলো হলো- হরিনী, তালাগুনা, জলযোগ জলবিয়োগ, কৃপনের ধন, তিন পন্ডিত এবং ঘুষ খোর।

আগস্ট ৩০, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo