logo
youtube logotwitter logofacebook logo

জেলার

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা - image

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা

06 সেপ্টেম্বর 2015, 6:00 PM

যশোরে স্কুলছাত্র রাকিব রায়হান হত্যার ঘটনায় অজ্ঞাত-পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যশোর কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, স্কুলছাত্র রাকিব যশোর শহরের মুড়লী মোড় এলাকার আমেনা মেডিসিন হাউজ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ফোনে জানায়, আকাশ নামে একজনের সঙ্গে সে পালবাড়ি এলাকায় রয়েছে। পরে, রাত ৮টার দিকে সংবাদ পাওয়া যায়, রাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রাকিব উপজেলার হাজী আবু মোকাররম ফজলুল বারী কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
‘পেট্রোল বোমা দিয়ে ব্যর্থ হয়ে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে’ - image

‘পেট্রোল বোমা দিয়ে ব্যর্থ হয়ে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে’

31 অক্টোবর 2015, 6:00 PM

পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়েও ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত জোট এখন গুপ্ত হত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত অক্টোবরে দুর্বৃত্তের হাতে নিহত কক্সবাজারের পেকুয়া উপজেলার আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন ফরায়েজীর পরিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে, প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্য কেউ নিহত হলে যতটা আলোড়ন হয়, আওয়ামী লীগের কেউ মারা গেল সেভাবে কেউ উদ্বেগ প্রকাশ করেনা। এসময় প্রধানমন্ত্রী নিহত শাহাব উদ্দিন ফরায়েজীর পরিবারকে স্বান্তনা দেন। পরে গণভবনেই আওয়ামী লীগের পার্লামেন্টরী বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অক্টোবর ৩১, ২০১৫
৫০ পর্ব পেরিয়ে ‘শৈল সমতলে’ - image

৫০ পর্ব পেরিয়ে ‘শৈল সমতলে’

01 নভেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলায় আজ (০২ নভেম্বর) বেলা ৪টা ২৫মিনিটে প্রচার হবে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। আজ প্রচার হবে অনুষ্ঠানটির ৫১তম পর্ব। মাখিং মারমার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আতিয়ার রহমান আতিয়ার। বাংলাদেশে বাঙ্গালীদের পাশাপাশি পাহাড়-সমতল অংশে ৪৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের বসবাস। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের শিক্ষা ও জীবিকার ভাষা বাংলা হলেও প্রত্যেকের রয়েছে আলাদা পৃথক মাতৃভাষা। রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি। এসব নৃ-গোষ্ঠীর শিল্পীরা যথারীতি তাদের নিজ নিজ মাতৃভাষাতেই গান করেন। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষার জনপ্রিয় গানগুলোতে দর্শকদের সুবিধার্থে মূল ভাষার সঙ্গে বাংলা ভাষায় সাব টাইটেলসহ গানগুলো প্রচার করা হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্বে নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকেন চাকমা, তঞ্চংহ্যা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, খেয়াং, বম, রাখাইন এবং মনিপুরী নৃ-গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীরা। নিজ নিজ গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীদের গানগুলো চিত্রায়নের মাধ্যমে তুলে ধরা হয়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানগাছের মনোরম সব লোকেশনে চিত্রায় করা হয়ে থাকে অনুষ্ঠানের গানগুলো। গানের মাধ্যমে উঠে এসেছে পাহাড়, নদী সহ প্রাকৃতিক সব সৌন্দর্যমন্ডিত স্থান।

নভেম্বর ০১, ২০১৫
স্বাভাবিক জীবনে ফিরেছে সন্ত্রাসী সংগঠন ‘এমএনপি’ - image

স্বাভাবিক জীবনে ফিরেছে সন্ত্রাসী সংগঠন ‘এমএনপি’

05 নভেম্বর 2015, 6:00 PM

স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বান্দরবানের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির ৭৯ সদস্য। বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা বাজারে এমএনপির সদস্যরা আত্মসমর্পণ করেন। এমএনডিপির দুটি গ্রুপের মোট ৭৯ সদস্য ৫২টির মত অস্ত্র জমা দেয়। অস্ত্রগুলো দিয়ে এমএনপির সদস্যরা বান্দরবানে লামা, আলীকদম ও থানছি উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। ২০১১ সালে ম্রো ন্যাশনাল ডিফেন্স  সংগঠনটি গড়ে উঠে । এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংগঠনটির সদস্যরা দুই ভাগে ভাগ হয়ে পড়লে তাদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মত খুন হয়। এছাড়া মুক্তিপণের জন্যও বেশ কয়েকজন ব্যবসায়ী সংগঠনটির সদস্যদের হাতে নিহত হয়। গত বছরের প্রথম দিকে সন্ত্রাসী এই সংগঠনটির সদস্যরা পেরোয়া হয়ে উঠলে সেনাবাহিনী বান্দরবানের আলীকদম ও থানছি উপজেলায় ব্যাপক অভিযান চালায়।

নভেম্বর ০৫, ২০১৫
পারিবারিক কবরস্থানে মুজাহিদের লাশ দাফন - image

পারিবারিক কবরস্থানে মুজাহিদের লাশ দাফন

21 নভেম্বর 2015, 6:00 PM

ফরিদপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৭টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আদর্শ একাডেমি পরিচালিত আইডিয়াল মাদ্রাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরই তাঁর লাশ মাদ্রাসাটির প্রধান ফটকের ডান পাশে দাফন করা হয়। ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রশিদ বলেন, সাতটা ১০ মিনিটে মুজাহিদের দাফন সম্পন্ন হয়। তবে কবরস্থান পর্যন্ত কোনো গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষদের যেতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। কবরস্থান থেকে প্রায় পাঁচ শ গজ দূরে তাঁদের আটকে দেওয়া হয়। এর আগে মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স সকাল ৬টা ৩৫ মিনিটে ফরিদপুর পৌঁছে।

নভেম্বর ২১, ২০১৫
নৃ-গোষ্ঠীর শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান ‘শৈল সমতলে’ - image

নৃ-গোষ্ঠীর শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান ‘শৈল সমতলে’

22 নভেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলায় আজ (২৩ নভেম্বর) বিকাল ৪টা ২৫মিনিটে প্রচার হবে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে নির্মিত সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। আতিয়ার রহমান আতিয়ারের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রতœা ত্রিপুরা পুতুল। বাংলাদেশে বাঙ্গালীদের পাশাপাশি পাহাড়-সমতল অংশে ৪৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের বসবাস। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের শিক্ষা ও জীবিকার ভাষা বাংলা হলেও প্রত্যেকের রয়েছে আলাদা পৃথক মাতৃভাষা। রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি। এসব নৃ-গোষ্ঠীর শিল্পীরা যথারীতি তাদের নিজ নিজ মাতৃভাষাতেই গান করেন। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষার জনপ্রিয় গানগুলোতে দর্শকদের সুবিধার্থে মূল ভাষার সঙ্গে বাংলা ভাষায় সাব টাইটেলসহ গানগুলো প্রচার করা হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্বে নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকেন চাকমা, তঞ্চংহ্যা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, খেয়াং, বম, রাখাইন এবং মনিপুরী নৃ-গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীরা। নিজ নিজ গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীদের গানগুলো চিত্রায়নের মাধ্যমে তুলে ধরা হয়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানগাছের মনোরম সব লোকেশনে চিত্রায় করা হয়ে থাকে অনুষ্ঠানের গানগুলো। গানের মাধ্যমে উঠে এসেছে পাহাড়, নদী সহ প্রাকৃতিক সব সৌন্দর্যমন্ডিত স্থান।

নভেম্বর ২২, ২০১৫
চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ - image

চোখের জলে ২৭৭ ছিটবাসীর বাংলাদেশ ত্যাগ

22 নভেম্বর 2015, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: চোখের জলে মাটি ভিজিয়ে চিরচেনা পরিবেশ ছেড়ে ২৭৭ জন ছিটবাসী সোমবার ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ৪ ছিটমহলের ১৩০ জন ও পঞ্চগড়ের  দেবীগঞ্জ উপজেলার কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ১৪৭ জন রয়েছে। সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী জিরো পয়েন্টে অপেক্ষার পর দুপুরে সীমান্ত পাড়ি দেন ১৩০ জন নারী, পুরুষ ও শিশু। তাদের আনুষ্ঠানিক বিদায় জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-কুতুব-উল আলমসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা। এর আগে গত ১৯ নভেম্বর বুড়িমারী জিরো পয়েন্ট দিয়ে আনুষ্ঠনিকভাবে ভারতে গেছেন ৬৪ জন। এদিকে ভারতের নাগরিকত্ব বেছে নিয়ে আজ বাংলাদেশ ছেড়েছেন পঞ্চগড়ের ২৮ পরিবারের ১৪৭ জন। তারা জেলার দেবীগঞ্জ উপজেলার সদ্যবিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের বাসিন্দা ছিলেন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তের দিয়ে দুপুরে তারা সীমান্ত পাড়ি দেন। গত ২২ নভেম্বর শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

নভেম্বর ২২, ২০১৫
নতুন করে তফসিল ঘোষণার দাবি বিএনপি’র - image

নতুন করে তফসিল ঘোষণার দাবি বিএনপি’র

03 ডিসেম্বর 2015, 6:00 PM

পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমায় যেসব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং বিএনপির প্রার্থীদের মনোনায়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে সেসব এলাকায় নতুন করে তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা সরকারের ইশারায় দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করতে হবে না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় দেখতে চাই’। কোনো কোনো জায়গায় মনোনয়নপত্র জমা দেয়ায় বাধা ও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়েছে অভিযোগ করে রিপন বলেন, ফেনী সদর, দাগনভূঁইয়া, পরশুরাম পৌরসভার ৩৩টি কাউন্সিলর পদে অন্য কাউকে মনোনয়ন জমা দিতে দেয়নি সরকারদলীয়রা। রিপন আরও বলেন, ‘আমরা আগেই সারাদেশে গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি’। জামালপুর জেলার ৭টি উপজেলা থেকে বৃহস্পতিবার যৌথবাহিনী ৮৫ জনকে গ্রেপ্তার করেছে। এতে এলাকায় নির্বাচনের পরিরর্তে গ্রেপ্তারের আতঙ্ক বিরাজ করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, হেলেন জেরিন খান প্রমুখ।

ডিসেম্বর ০৩, ২০১৫
সোমবার থেকে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ - image

সোমবার থেকে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

12 ডিসেম্বর 2015, 6:00 PM

নিজস্ব প্রতিবেদক: পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার। সোমবার থেকে বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। রোববার সকালে প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে প্রত্যাহারপত্র জমা দেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম পাটোয়ারী। সোনারগাঁও পৌরসভায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা এবং রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় সংরক্ষিত আসনের ১ নারী কাউন্সিলর প্রার্থীসহ ৫জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী হুমায়ুন কবীর রুমান এবং শেখ বোরহান উদ্দিন আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিশোরগঞ্জ সদরে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িছেন। এছাড়া পিরোজপুর সদর, খাগড়াছড়ি সদর এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। এদিকে, আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেটের গোলাপগঞ্জের বিএনপির মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া।

ডিসেম্বর ১২, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo