logo
youtube logotwitter logofacebook logo

গণভোট

পদত্যাগ করছেন ক্যামেরন - image

পদত্যাগ করছেন ক্যামেরন

23 জুন 2016, বিকাল 6:00

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাবার ফলাফল আসার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গণভোটের ফলাফল প্রকাশিত হবার পর ১০নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে এজন্য তিনমাস সময় নিয়েছেন ক্যামেরন। ব্রিটেন যাতে ইউরোপীয় ইউনিয়নে থাকে সেজন্য জোর প্রচারণা চালিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার বিপক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ এবং পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ। ক্যামেরন বলেন, তিনি অক্টোবরে পদত্যাগ করবেন । ব্রিটেনের নতুন একজন প্রধানমন্ত্রী দরকার বলে তিনি উল্লেখ করেন। আগামী তিনমাস পরে কনসারভেটিভ পার্টির কনফারেন্সে নতুন নেতা নির্বাচন করা হবে। সাম্প্রতিক সময়ের অন্য যেকোন নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক মানুষ গণভোটে অংশ নিয়েছেন বলে জানা যাচ্ছে। এই গণভোটকে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল এক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

জুন ২৩, ২০১৬
ক্রিমিয়ার স্বাধীনতা দিয়েই ইউক্রেন যুদ্ধ শেষ হবে: জেলেনস্কি - image

ক্রিমিয়ার স্বাধীনতা দিয়েই ইউক্রেন যুদ্ধ শেষ হবে: জেলেনস্কি

09 আগস্ট 2022, বিকাল 6:00

ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়ার মাধ্যমে শুরু হয়েছিল এবং ক্রিমিয়ার স্বাধীনতার মধ্যে দিয়েই শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। ক্রিমিয়া উপদ্বীপে রুশ একটি বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণে একজন নিহত হওয়ার কিছুক্ষণ পর দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলেনস্কি তার বক্তব্যে বিস্ফোরণের বিষয়ে কোনো কথা বলেননি তবে তিনি বলেছেন, ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ এবং আমরা কখনই এটা ছেড়ে দেব না। ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ। কিন্তু ২০১৪ সালে একটি গণভোটের পর থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে অবৈধ হিসাবে দেখে। অনেক ইউক্রেনীয় মনে করেন তখন থেকেই রাশিয়ার সাথে যুদ্ধ জড়িয়েছে ইউক্রেন। মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিমে রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় নভোফেডোরিভকার কাছে সাকি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যায় বিস্ফোরণের সময় সমুদ্র সৈকতে থাকা পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ক্রিমিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলছে গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণগুলো হয়েছে। ঘটনার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। ডজড নামে একটি অনলাইন টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, অবশ্যই নয়। এর সাথে আমাদের কী আছে? ইউক্রেন যদি ক্রিমিয়ায় কোনো হামলা চালায় তবে সেটাকে খুবই গুরুতর একটি পদক্ষেপ হিসাবে নেবে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতমাসেই এ বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করে দেন।

আগস্ট ০৯, ২০২২
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্কসপন্থি অনুড়া দিশানায়েকে এগিয়ে - image

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্কসপন্থি অনুড়া দিশানায়েকে এগিয়ে

21 সেপ্টেম্বর 2024, বিকাল 6:00

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইল আউট প্রক্রিয়ায় নাখোশ দ্বীপদেশ শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এবারের প্রেসিডেন্ট নির্বাচন অনেকটা গণভোটে রায় দেওয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। নগদ অর্থের সংকটে থাকা দেশটির প্রেসিডেন্ট পদে ভোটের লড়াইয়ে অবতীর্ণ প্রার্থীদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কসপন্থি রাজনীতিবিদ অনুড়া কুমারা দিশানায়েকে এগিয়ে আছেন বলে জানা গেছে। খবর এএফপির। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজেদের প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ভোট দেয় শ্রীলঙ্কার জনগণ। এরপর থেকেই শুরু হয় ভোট গণনা। গণনা শেষে আজ রোববার (২২ সেপ্টেম্বর) ফলাফল ঘোষণার কথা রয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৫৫ বছর বয়সী অনুড়া কুমারা দিশানায়েকে কৌশলগত অবস্থানে থাকা দ্বীপদেশটির প্রথম মার্কসবাদী নেতা হিসেবে রাষ্ট্রপ্রধানের পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রনিল বিক্রমাসিংহে ও নামাল রাজাপাকশের চেয়ে এগিয়ে আছেন দিশানায়েকে। শ্রীলঙ্কার এক কোটি ৭১ লাখ ভোটারের ৭৬ শতাংশ লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কর্মকর্তারা বলছেন, আজ রোববার দিনের শেষভাগে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। পোস্টাল ব্যালটে দিশানায়েকে বেশ শক্ত অবস্থানে রয়েছেন আর তা পুরো নির্বাচনের ফলাফলে কী হতে যাচ্ছে তারই ইঙ্গিত দেয়। তাই আশা করা হচ্ছে, তিনিই বিজয়ী হতে চলেছেন। নির্বাচনি কর্মকর্তারা বলছেন, ডাকযোগে দেওয়া ভোটের এক-তৃতীয়াংশ গণনার পর দেখা যাচ্ছে, দিশানায়েকে সেখান থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। এর আগের প্রেসিডেন্ট নির্বাচনে দেখা গেছে, যে প্রার্থী পোস্টাল ভোটের ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন, তিনিই পরে নির্বাচিত হয়েছিলেন।এদিকে, প্রেসিডেন্ট প্রার্থী নামাল রাজাপাকশের নির্বাচনি সহকারী মিলিন্দা রাজাপাকশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলেছেন, অনুড়া কুমারা দিশানায়েকে নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি আরও বলেন, ‘নামাল রাজাপাকশে রাজনীতিতে বিজয়ী হয়েছেন।’ ৩৮ বছর বয়সী নামাল রাজাপাকশের ঘনিষ্ঠ লোকজন জানান, অভিজাত রাজাপাকশে বংশের এই প্রার্থীর জন্য এবারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আসলে ২০২৯ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ‘ড্রেস রিহার্সেল’ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের ঘনিষ্ঠ সহযোগী শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরিও বলেছেন, দিশানায়েকে বিজয়ী হয়েছেন। এ বিষয়ে সাবরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘দীর্ঘ ও কষ্টসাধ্য প্রচারণার পর নির্বাচনের ফলাফল এখন পরিষ্কার। শ্রীলঙ্কার জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে এবং অনুড়া কুমারা দিশানায়েকের প্রতি তাদের সমর্থনকে আমি সবটুকু সম্মান জানাই।’ তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রনিল বিক্রমাসিংহের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্রীলঙ্কার স্বাধীন নির্বাচন কমিশনের বর্ণনা অনুযায়ী, এবারের নির্বাচন ছিল দেশটির নির্বাচনের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ। যদিও প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ভোটগ্রহণ শেষে আট ঘণ্টার কারফিউ জারি করেছিলেন দেশজুড়ে। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, এই কারফিউ জনগণকে রক্ষা করার লক্ষ্যে অতিরিক্ত উদ্যোগ হিসেবে আরোপ করা হয়েছে। এর আগে দেশটির সরকার আগামীকাল সোমবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

সেপ্টেম্বর ২১, ২০২৪
সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী: রুমিন ফারহানা - image

সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী: রুমিন ফারহানা

08 অক্টোবর 2024, বিকাল 6:00

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘শেখ হাসিনা ঠিকই বলেছেন, দেশের বর্তমান সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত ‘সংবিধান: ক্ষমতার না জনতার’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ‘বর্তমানে দেশে কি কোনও সংবিধান আছে নাকি নেই? নেই। যদি সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তী সরকার এই সংবিধানের অধীনে শপথ নিলো কী করে? এটা একটা ওপেন ডিসকাশনের জায়গা। এক হচ্ছে, যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয় কী করে। দুই হচ্ছে, যদি এই সংবিধান থেকে থাকে তাহলে একটা ভয়ংকর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনও প্রধানমন্ত্রী। সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ অনুসারে একজন নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবেন। শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিলেন, “চট করে ঢুকে যাবো, আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী”, সি ওয়াজ নট রং অ্যাকোরডিং টু দিস কনস্টিটিউশন।’ রাষ্ট্রের সঙ্গে ধর্মকে না মেলানোর আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আপনারা নতুন প্রজন্ম। আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ জানাই, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন। রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় রাখবেন। কোনোদিন রাষ্ট্রের সঙ্গে ধর্মকে, রাজনীতির সঙ্গে ধর্মকে মিলাইয়েন না।’ মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজিত ‘সংবিধান: ক্ষমতার না জনতার’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন, ‘সংবিধানে ২ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম। তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে। একই সংবিধানের ৮নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি বলা আছে, তার একটি হলো জাতীয়তাবাদ, আরেকটি সমাজতন্ত্র, অপরটি গণতন্ত্র ও অন্যটি ধর্মনিরপেক্ষতা। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে রেখে আপনি কী করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি করলেন?।’ সংবিধান সংশোধনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘এই সংবিধান আগামী প্রজন্ম রাখবে কিনা সেটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। তবে এই সংবিধান কি আবারও সংশোধিত হবে, নাকি নতুন করে আমরা লিখবো, সেটা নিয়ে গণভোট হতে পারে।’ আলোচনায় আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

অক্টোবর ০৮, ২০২৪
রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হচ্ছে, তাই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১২ মাস বাড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। - image

রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হচ্ছে, তাই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১২ মাস বাড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

12 এপ্রিল 2025, বিকাল 6:00

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এ কারণে তিনি রাশিয়ার ওপর জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১২ মাস বাড়িয়েছেন। বিষয়টি মার্কিন ফেডারেল সরকারের রেজিস্ট্রার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, ২০১৪ সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর ওয়াশিংটন প্রথম রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সেবার একটি গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ার অংশ হয়ে যায়। পরবর্তীতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এবং ২০২২ সালে ইউক্রেন সংঘাত আরও বেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। সর্বশেষ ট্রাম্পের অনুমোদিত নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হবে ২০২৫ সালের ১০ এপ্রিল থেকে। এতে বলা হয়েছে, "রুশ সরকারের নির্দিষ্ট ক্ষতিকর বৈদেশিক কার্যকলাপের কারণে ঘোষিত জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।" এই সিদ্ধান্তটি মূলত ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত ১৪০২৪ নম্বর নির্বাহী আদেশের ভিত্তিতে নেয়া হয়েছে। সেই আদেশে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতির জন্য "অস্বাভাবিক ও নজিরবিহীন হুমকি" হিসেবে উল্লেখ করা হয়েছিল। বাইডেনের আদেশে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তারা যুক্তরাষ্ট্রসহ মিত্র রাষ্ট্রগুলোর গণতান্ত্রিক নির্বাচন ও প্রতিষ্ঠানগুলো দুর্বল করতে চায়, জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর স্থিতিশীলতা নষ্ট করতে চায়, এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। গত মাসের শেষ দিকে ট্রাম্প মন্তব্য করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এখনও তীব্র বিরোধ বিরাজমান। তিনি আরও বলেন, যদি যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয় এবং তার জন্য রাশিয়া দায়ী হয়, তবে তিনি নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং রাশিয়া কূটনৈতিকভাবে সংঘাত সমাধানে আগ্রহী। মার্চ মাসে ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাব দেন, যা উভয় পক্ষ প্রকাশ্যে সমর্থন করে। রাশিয়া ইউক্রেনকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার লক্ষ্যে আংশিক যুদ্ধবিরতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এপ্রিল ১২, ২০২৫
চূড়ান্ত পর্যায়ে জুলাই সনদ, আইনগত দিক নিয়ে রাজনৈতিক মহলে ভাবনা - image

চূড়ান্ত পর্যায়ে জুলাই সনদ, আইনগত দিক নিয়ে রাজনৈতিক মহলে ভাবনা

01 আগস্ট 2025, বিকাল 6:00

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এখন কমিশনের মূল লক্ষ্য—‘জুলাই জাতীয় সনদ’কে চূড়ান্ত রূপ দেওয়া। তবে সনদটি আইনি কাঠামোর ভেতরে আনবে কি না, আর তা বাস্তবায়নের রূপরেখা কেমন হবে—এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। কমিশন সূত্র জানায়, প্রথম ধাপের আলোচনার ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সেগুলো লিখিত আকারে বিভিন্ন রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে আলোচনায় আসা বিষয়গুলোর সারসংক্ষেপও শিগগিরই দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর দলগুলোর পরামর্শ ও সংশোধনী একত্র করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে এবং তাতে দলগুলোর স্বাক্ষর নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কমিশনের ঘনিষ্ঠ সূত্র বলছে, জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসতে পারে কমিশন। এ সংক্রান্ত সিদ্ধান্ত আগামীকাল রোববার নেওয়া হতে পারে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “কয়েক দিনের মধ্যেই জুলাই সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া উপস্থাপন করা হবে। এরপর দলগুলোর মতামতের ভিত্তিতে স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে।”তিনি আরও বলেন, “বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকলেও আমরা অনুঘটকের ভূমিকা রাখব। দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনা চালিয়ে যেতে বলেছি।” দলগুলোর প্রতিক্রিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় সনদ তাদের হাতে এলেই তারা স্বাক্ষর করবেন। তিনি বলেন, “এই সনদ বাস্তবায়নে আমরা জাতিকে প্রতিশ্রুতিবদ্ধ। দুই বছরের মধ্যে সনদের সুপারিশ বাস্তবায়নের জন্য আমরা প্রয়োজনীয় সংবিধান ও আইন সংশোধনে প্রস্তুত।” অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনি ভিত্তির বিষয়ে এখনও বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। তিনি মনে করেন, সনদকে কার্যকর করতে আইনি কাঠামো—অধ্যাদেশ, গণভোট কিংবা রাষ্ট্রীয় ফরমান—নির্ধারণ জরুরি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, “জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এটি অর্থহীন হয়ে পড়বে। বিএনপি শুধু রাজনৈতিক স্বীকৃতি দিতে চায়, আইনগত নয়—এটি আমাদের জন্য উদ্বেগের।” তিনি বলেন, আইনি ভিত্তি নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে এনসিপি সনদে স্বাক্ষর করবে কি না, তা পুনর্বিবেচনা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশও এ বিষয়ে পর্যালোচনা করেছে। শুক্রবার দলের বৈঠকে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থা আলোচনার এজেন্ডায় না থাকায় উদ্বেগ জানানো হয়। প্রসঙ্গত, সংস্কারমূলক প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা শেষে দ্বিতীয় দফার আলোচনায় গত ২৩ দিনে ১৯টি মৌলিক বিষয়ের ওপর আলোচনা হয়, যার মধ্যে ৮টিতে পূর্ণ ঐকমত্য এবং ১১টিতে ভিন্নমতসহ সিদ্ধান্ত হয়েছে। প্রথম দফায় যেসব বিষয়ে মতৈক্য হয়নি, সেগুলোকে কেন্দ্র করেই দ্বিতীয় ধাপে দলগুলোর সম্মিলিত আলোচনা চলে। এম এইচ, এটিএন বাংলা

আগস্ট ০১, ২০২৫
সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেছে জামায়াত ও এনসিপি। - image

সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেছে জামায়াত ও এনসিপি।

23 অক্টোবর 2025, বিকাল 12:41

সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেছে জামায়াত ও এনসিপি। রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকেই এ সংক্রান্ত আদেশ দেয়ার দাবি জানিয়েছে দল দুটি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আলাদা ব্রিফিংয়ে এসব কথা জানান দল দুটির নেতারা। এছাড়া নভেম্বরে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট, প্রশাসন থেকে আওয়ামী ফ্যাসিস্ট আমলাদের বাদ দেয়া, কিছু উপদেষ্টার বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ করেছে জামায়াত। আর তত্ত্বাবধায়ক সরকারের দাবি দূরভিসন্ধিমূলক জানিয়ে  জুলাই গণত্যার বিচারের রোডম্যাপ, নির্বাচন কমিশন পুনর্গঠন, শাপলা প্রতীক, প্রশাসনের ভাগবাটোয়ারার বিষয় তুলে ধরে এনসিপিচলমান জাতীয় ও রাজনৈতিক বিষয়ে বিএনপির পর জামায়াত ও এনসিপির সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। পরে আলাদা আলাদা ব্রিফ করে দল দুটি। প্রধান উপদেষ্টাকেই সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় এনসিপি ও জামায়াত।এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন। ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের সদস্য হিসেবে তাদের নিয়োগ হয়নি। শাপলা ছাড়া নির্বাচনে যাবে না জানিয়ে ইসি নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে এনসিপি। এছাড়া ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে। সনদ বাস্তবায়ন না হলে সব পন্ডশ্রম হয়ে যাবে।কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ এই জামায়াত নেতার।জামায়াত বলছে, আমলাদের ৮০ শতাংশ আওয়ামী লীগের দোসর। তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। আর এনসিপির অভিযোগ, প্রশাসনকে কিছু দল ভাগবাটোয়ারা করে নিয়েছে। আইনের ব্যত্যয় না ঘটলে সাংবিধানিক আদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন বলেও জানান জামায়াতের নায়েবে আমীর ডা আব্দুল্লাহ মো. তাহের। 

অক্টোবর ২৩, ২০২৫
৫ দফা দাবি আদায়ে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ আজ - image

৫ দফা দাবি আদায়ে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ আজ

27 অক্টোবর 2025, বিকাল 12:16

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে  মাঠে নামছে রাজনৈতিক দলগুলা। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।এর আগে  রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের সব জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে গোলাম পরওয়ার জানান, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।এ ছাড়া মঙ্গলবার (২৮ অক্টোবর) কর্মসূচি দিয়েছে জামায়াত। ওই দিন মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন করবে দলটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।/টিএ

অক্টোবর ২৭, ২০২৫
খুব শীঘ্রই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল - image

খুব শীঘ্রই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল

30 অক্টোবর 2025, বিকাল 6:05

"গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। তবে খুব দ্রুতই ফায়সালা আসবে।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ।উপদেষ্টা বলেন, ২৭০ দিন আলাপ আলোচনার করার পর রাজনৈতিকদলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্তিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।/টিএ

অক্টোবর ৩০, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo