logo
youtube logotwitter logofacebook logo

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আড়াইহাজার ক্যাম্পাসে ফুটেছে বিরল ‘সেঞ্চুরি প্ল্যান্ট’ - image

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আড়াইহাজার ক্যাম্পাসে ফুটেছে বিরল ‘সেঞ্চুরি প্ল্যান্ট’

09 সেপ্টেম্বর 2026, বিকাল 2:20

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আড়াইহাজার ক্যাম্পাসে ফুটেছে বিরল প্রকৃতির ফুল ‘সেঞ্চুরি প্ল্যান্ট’। প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিচর্যা ও প্রচেষ্টার ফলেই এই বিরল দৃশ্যের অবতারণা ঘটেছে।গাছটির বৈজ্ঞানিক নাম Agave americana। আঞ্চলিকভাবে একে ‘শতাব্দী গাছ’ বা ‘কোঙা গাছ’ নামেও ডাকা হয়।গাছটির বৈশিষ্ট্য:এটি একটি 'মনোকার্পিক' উদ্ভিদ। অর্থাৎ এটি তার সম্পূর্ণ জীবনকালে কেবল একবারই ফুল ফোটায়। সাধারণত গাছটির বয়স ১০ থেকে ৩০ বছর হলে এর কেন্দ্র থেকে বাঁশের মতো একটি বিশাল লম্বা ডাঁটা বের হয়। ওই ডাঁটার মাথায় হলুদ রঙের থোকা থোকা ফুল ফোটে।ফুল ফোটার পুরো প্রক্রিয়া শেষ হলে মূল মাদার গাছটি ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। তবে মারা যাওয়ার আগে এটি গোড়ায় ছোট ছোট নতুন চারা রেখে যায়। ওই চারা থেকেই পরবর্তীতে নতুন গাছের জন্ম হয়।এটিআই আড়াইহাজারের এই সাফল্য প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রকৃতির এই বিস্ময়কর ঘটনা দেখতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণির মানুষ প্রতিষ্ঠানটিতে ভিড় করছেন।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo