logo
youtube logotwitter logofacebook logo

আশা

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক - image

ইতালীয় ৬ ছবিতে বাংলাদেশী নায়ক

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন বাংলাদেশের সিলেটের ছেলে কবিতা শাহ । ইতালিতে পড়াশুনা করার জন্য পাড়ি জমিয়ে প্রথমে মডেল হিসাবে এর পরে সিনেমাতে কাজ করা শুরু করেন।তার পাশাপাশি ব্যবসাও করেন এই অভিনেতা। বাংলাদেশ চলচ্চিত্র নিয়ে দেশের বাহিরে থেকেও সপ্ন দেখেন কিভাবে বাংলা চলচ্চিত্র অঙ্গন উন্নয়ন করা যায়, হলিউড, বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সারা বিশ্বের মানুষ দেখবে এমনটাই পরিকল্পনা করছেন। ১৯৮৩ সালের ৫ জানুয়ারী সিলেটের সুনামগজ্ঞে তার জন্ম। বর্তমানে তিনি ইতালিতে প্রযোজনা , পরিচালনা কাজের সঙ্গে মূল নায়কের চরিত্রেও কাজ করছেন। ভবিষৎ পরিকল্পনা একটাই ফিল্ম নিয়ে কাজ করা। সপ্ন একটাই কিভাবে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন করা যায়। ইতালীয় ৬ ছবিতে নায়ক হিসাবে অভিনয় করেছেন সেগুলোর নামঃ Dio, Tiamo, Paese italia, Facile eroe, Poberu, এবং Erolina. ১৯৯০ সাল থেকে দেশের বাহিরে থাকলেও বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা, অবসর সময় পার করেন বাংলা সিনেমা দেখে। ইতালি প্রবাসী এ নায়ক ইতালি বাসায় ইতিমধ্যে কয়েকটা চলচ্চিত্রে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে সীমান্ত এলাকায় বর্ডার গার্ডদের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমায় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করে ইতালিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার ছবি ডিও এর সম্পর্কে বলেন, ‘ এটির এখনো কাজ চলছে তবে কাজ শেষ করে আরো এক মাস পরে মুক্তি পাবে । দেশের এক সময়ের আলোচিত সুপারহিট নায়িকা মুনমুনকে নিয়ে তিনি বলেন, মুনমুন আসার আগেই আমার সাথে তার সুসম্পর্ক ছিলো, সে আমার বন্ধু ছিলো, হাতে গোনা কিছু পরিচালক বাংলাদেশ চলচ্চিত্রে অশ্লীলতা সৃষ্টি করে ভালোমানের একজন চিত্র নায়িকা মুনমুনকে চলচ্চিত্র থেকে ছিটকে ফেলে দিয়েছে। তার প্রিয় নায়ক সালমান শাহ ভাই,ইমরান হাশমি ভারতী । তাছাড়া বাংলাদেশের সকল নায়ক নায়িকার সিনেমা ভালো লাগে। বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সুপার স্টার নায়ক সালমান শাহকে নিয়ে কবিতা শাহ বলেন, দেশের চলচ্চিত্রে অন্যতম নায়ক ছিলেন সালমান শাহ, তাকে পছন্দ করে না এমন মানুষ মনে হয় না বাংলাদেশে আছে। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে তাকে যেন সারা জীবন মানুষ মনে রাখতে পারে তার জন্য বিএফডিসি কর্তৃপক্ষের কাছে আহব্বান করব। সেই সঙ্গে সালমান শাহ নিজেই আত্মহত্যা করেছে নাকি কোনো কুচক্রি মহল হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার সঠিক তদন্ত সরকার করবে বলে আশা রাখেন তিনি।    

নভেম্বর ০৫, ২০১৫
ধারাবহিক নাটক ‘দূরত্ব’ - image

ধারাবহিক নাটক ‘দূরত্ব’

23 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৪ নভেম্বর) রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে মেগা ধারাবহিক ‘দূরত্ব’। ফজলুল করিমের রচনায় ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এহসানুল হক সেলিম। অভিনয় করেছেনয় সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, হাসান মাসুদ, আরমান পারভেজ মুরাদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, বিদ্যাসিনহা মীম, নওশীন, মিমো, কবিতা, প্রণয়, প্রাচুর্য, পূণ্য, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, তানিয়া, ছবি, মুক্তি, আরফান, আল মামুন প্রমুখ। গ্রহে গ্রহে দুরত্ব, দেশ বিদেশের দূরত্ব, সমাজে সমাজে দুরত্ব, মানুষে মানুষে দূরত্ব। এত দুরত্বের মধ্যে মানুষ পৃথিবীতে বসবাস করছে। সংসার করছে। জীবন ধারন করছে। দূরত্বের মধ্যে মানুষ বেঁচে আছে। আর বেঁচে থাকা মানুষদের নিয়েই ধারাবহিকের কাহিনী। দেশ ছেড়ে অসংখ্য বাংলাদেশি বিদেশে বসবাস করছে। বিদেশে বসবাসরত প্রবাসীরা নানান প্রতিকুলতার মধ্যে তাদের কর্মময় জীবন কাটচ্ছেন। সব প্রবাসিদের জীবনের কথা ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। সব মানুষের ঘটনা সম্ভব নয় যাদের কথা তুলে ধরা হয়েছে তাদের ঘটনা অন্যদের প্রতিনিধিত্ব করে। এই সব মানুষে রপারিবারিক জীবন আছে। আছে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব আপনজন। এদের ঘিরে তৈরী হয়েছে ধারাবহিকের গল্প। বিদেশে প্রবাসিরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এদের পাঠানো অর্থে বাংলাদেশের আর্থ সামাজিক রাষ্ট্রীয় পর্যায় উন্নতি হচ্ছে । সে সব খেটে খাওয়া মানুষের কথা জানানোর দরকার আছে। অনেকে জানতে চাইলেও পারেন না। বিদেশ দেখতে চাইলেও দেখতে পারেন না। বিদেশে চিত্রায়িত দূরত্ব ধারাবাহিক নাটকটি তাদের সে আশা পুরণ করবে। বিদেশে ছাড়াও দেশে প্রবাসিদের আত্মীয় স্বজন আছে। সে সব আত্মীয় স্বজনের মধ্যে স্বর্থপরতা, জালিয়াতি, প্রতারনা, ভুল বুঝাবুঝি নানানমুখী চিত্র কাহিনীতে দেখানো হয়েছে। যা আমাদের সমাজে অতীতে ঘটেছে, এখন ও ঘটছে। দেশ বিদেশে কয়েকাটি পরিবারের দ্বন্দ্ব সংঘাত আশা নিরাশা হিংসা বিদ্বেষ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ড্রামা ভিত্তিক ধারাবাহিক নাটক দূরত্ব।

নভেম্বর ২৩, ২০১৫
সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন - image

সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন

29 নভেম্বর 2015, বিকাল 6:00

আসন্ন পৌরসভা নির্বাচনে এমপিদের প্রচারণায় সুযোগ দেয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। আর এর বিপক্ষে অবস্থান বিএনপির। একই সঙ্গে তফসিল ১৫ দিন পেছানোর দাবি দলটির। তবে, এসব দাবির বিষয়ে সোমবার কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের পক্ষে কোন সংসদ সদস্যের প্রচারে নামার সুযোগ নেই। প্রথমবারের মত দলীয়ভাবে হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের এমন বিধান বাতিলের দাবি নিয়ে রোববার নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল। একই দাবি নিয়ে জাতীয় পার্টির প্রতিনিধিরাও কমিশনের সঙ্গে বৈঠক করেন। ঢাকা এবং চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের নির্বাচনে কমিশনের ভুমিকা প্রশ্নবিদ্ধ ছিল, দাবি তাদের। তাই পৌরসভা নির্বাচনে কমিশনের তেমন কোন ভুমিকা থাকবে না বলে আশা দলটির। তবে সংসদ সদস্যদের প্রচারের সুযোগ দেয়ার বিষয়ে একমত নয় বিএনপি। পাচঁ সদস্যদের প্রতিনিধি নিয়ে কমিশন সচিবালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে নিজেদের এমন অবস্থানের কথা জানান বিএনপি নেতা ওসমান ফারুক। একই সঙ্গে নির্বাচনের তফসিল পেছানো এবং পুলিশি হয়রানী বন্ধের দাবি জানান তাঁরা। অবশ্য রাজনৈতিক দলগুলোর এসব দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত জানাননি প্রধান নির্বাচন কমিশনার।

নভেম্বর ২৯, ২০১৫
প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা - image

প্যারিস চুক্তি বিশ্বকে বাঁচানোর সেরা সুযোগ : ওবামা

12 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে একে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্যারিস চুক্তি পৃথিবীকে বাঁচানোর সেরা সুযোগ তৈরি করে দিয়েছে। কার্বন নি:সরণ কমানোর বিষয়ে জলবায়ু চুক্তিটি একটি ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠবে। ওবামা বলেন, গোটা বিশ্ব যখন এক হয়, তখন একসঙ্গে সবকিছুই যে করা সম্ভব হয়; এটি তারই প্রমাণ।’ বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী দেশ চীনও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। সম্মেলনে চীনা প্রতিনিধি ঝি ঝেনহুয়াও বলেছেন, চুক্তিটি যথার্থ নয়; তবে এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়টি তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করবে না। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর জোটের চেয়ারম্যান গিজা গ্যাসপার মার্টিন্স বলেন, তারা যা আশা করেছিলেন, এটি তার সেরা প্রতিফলন, শুধু স্বল্পোন্নত দেশগুলোর জন্যই নয়, বিশ্বের নাগরিকদের জন্যও চুক্তিটি গুরুত্বপূর্ণ। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার বলেন, জলবায়ু চুক্তি বিশ্বের ৭শ’ কোটি মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ডিসেম্বর ১২, ২০১৫
‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়’ - image

‘বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়’

13 ডিসেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু। বললেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এখন বড় খেলোয়াড়। রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক আয়োজিত লোক বক্তৃতায় এসব কথা বলেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌসিক বসু। পরামর্শ দিলেন, পলিসি ডিজাইন হওয়া উচিত গরীবের প্রয়োজনমাফিক।প্রায় চল্লিশ মিনিটের বক্তব্যে বেশিরভাগ ছিল বাংলাদেশের অর্থনীতি প্রশংসা আর সম্ভাবনার বর্ণনা। ২২ বছরে বাংলাদেশের অর্থনীতি কতটা এগুলো মাথাপিছু আয়, রিজার্ভ, দারিদ্র কমানোসহ নানা সুচকে, তিনি তুলে ধরলেন বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির কথা ।আগামী তিন বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি ৮শতাংশে উন্নীত হবার আশাবাদও ছিল তার বক্তব্যে।

ডিসেম্বর ১৩, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/২১ ডিসেম্বর’ ১৫ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/২১ ডিসেম্বর’ ১৫

20 ডিসেম্বর 2015, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ    খেলাধূলা বিষয়ক অনুষ্ঠান ‘এটিএন স্পোর্টস টাইম’ পরিচালনাঃ আবদুস সাত্তার। ০৯টা ৪৫মিঃ    তথ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ পরিচালনাঃ আমজাদ কবীর চৌধুরী। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ    প্রাণ চাটনী মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আনন্দ অশ্র“’ পরিচালনাঃ শিবলী সাদিক। ১১টা ০০মিঃ     এটিএন বাংলা সংবাদ ১২টা ০০মিঃ     এটিএন বাংলা সংবাদ ০১টা        এটিএন বাংলা সংবাদ ০২টা        এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ    বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা ১০মিঃ    ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’, (পর্ব-১৫), রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ      কারিগরি শিক্ষা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘নতুন আশা নতুন আলো’ (১ম পর্ব) ০৪টা        এটিএন বাংলা সংবাদ ০৪টা ২৫মিঃ    বিশেষ টক শো ‘প্রতিবন্ধী শিশুঃ একীভূত শিক্ষা’ (পর্ব-০১), পরিচালনা- লানা খান। ০৫টা        গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ    ফ্যাশন ও রুপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান “লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি” (পর্ব-৪৪) উপস্থাপনাঃ আজরা মাহমুদ, পরিঃ রুমানা আফরোজ। ০৬টা ১৫মিঃ    শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘শোবিজ ওয়ার্ল্ড’ পরিচালনা- রুমানা আফরোজ। ০৭টা        এটিএন বাংলা সংবাদ ০৮টা        ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-১০৭) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ    ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’ (পর্ব-৩০) রচনাঃ আব্দুল্লাহ আল মামুন, পরিঃ সাজাদ হাসান বাবলু। অভিনয়েঃ রামেন্দু মজুমদার, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, আমিন আজাদ, রুমানা, সাব্বির, আলভী, প্রমুখ। ০৯টা ২০মিঃ    ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৩৭৯) রচনাঃ রুহুল আমিন পথিক, পরিচালনাঃ জি এম সৈকত। অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ    ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (২০২) রচনাঃ নজরুল ইসলাম, পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ৩০মিঃ    ধারাবাহিক নাটক “স্বপ্নের ছায়া” (পর্ব-০৫) রচনা: ইসহাক খান, পরিচালনা- শফিকুল ইসলাম রিপন। অভিনয়ে- তৌকীর আহমেদ, মীম, মীর সাব্বির, প্রাণ রায়, বন্যা মির্জা, আখম হাসান, রহমত আলী, সোলায়মান খোকা, মাসুম আজিজ, সুষার খান, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। ১২টা        এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ    টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ    প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩২৫) প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ২০, ২০১৫
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/২৮ ডিসেম্বর’ ১৫ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/২৮ ডিসেম্বর’ ১৫

27 ডিসেম্বর 2015, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ    খেলাধূলা বিষয়ক অনুষ্ঠান ‘এটিএন স্পোর্টস টাইম’ পরিচালনাঃ আবদুস সাত্তার। ০৯টা ৪৫মিঃ    তথ্যচিত্র ‘অগ্নিঝরা ৭১’ পরিচালনাঃ আমজাদ কবীর চৌধুরী। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ    প্রাণ চাটনী মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘নীল আকাশের নীচে’ পরিচালনাঃ নারায়ন ঘোষ মিতা। ১১টা ০০মিঃ     এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ    ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’ (১৭), রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ      কারিগরি শিক্ষা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ‘নতুন আশা নতুন আলো’ ০৪টা        এটিএন বাংলা সংবাদ ০৪টা ২৫মিঃ    বিশেষ টক শো ‘প্রতিবন্ধী শিশুঃ একীভূত শিক্ষা’ (পর্ব-০২), পরিচালনা- লানা খান। ০৫টা        গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ    ফ্যাশন ও রুপচর্চা বিষয়ক সরাসরি অনুষ্ঠান “লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি” (পর্ব-৪৫) উপস্থাপনাঃ আজরা মাহমুদ, পরিঃ রুমানা আফরোজ। ০৬টা ১৫মিঃ    শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘শোবিজ ওয়ার্ল্ড’ পরিচালনা- রুমানা আফরোজ। ০৭টা        এটিএন বাংলা সংবাদ ০৮টা        ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-১০৯) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। (২২ মিনিট) অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ    ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’ (পর্ব-৩২) রচনাঃ আব্দুল্লাহ আল মামুন, পরিচালনাঃ সাজাদ হাসান বাবলু। অভিনয়েঃ রামেন্দু মজুমদার, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, আমিন আজাদ, রুমানা, সাব্বির, আলভী, প্রমুখ। ০৯টা ২০মিঃ    ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৩৮১) রচনাঃ রুহুল আমিন পথিক, পরিচালনাঃ জি এম সৈকত। অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ। ১০টা        এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ    ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (২০৬) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ৩০মিঃ    ধারাবাহিক নাটক “স্বপ্নের ছায়া” (পর্ব-০৬) রচনা: ইসহাক খান, পরিচালনা- শফিকুল ইসলাম রিপন। অভিনয়ে- তৌকীর আহমেদ, মীম, মীর সাব্বির, প্রাণ রায়, বন্যা মির্জা, আখম হাসান, রহমত আলী, সোলায়মান খোকা, মাসুম আজিজ, সুষার খান, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। ১২টা        এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ    টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ    প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩২৯) প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ডিসেম্বর ২৭, ২০১৫
মুক্তি পেল অপূর্ব রানার  ‘পুড়ে যায় মন’ - image

মুক্তি পেল অপূর্ব রানার ‘পুড়ে যায় মন’

28 জানুয়ারি 2016, বিকাল 6:00

আজ ২৯ শে জানুয়ারি মুক্তি পেল অপূর্ব রানা পরিচালিত, সাইমন ও পরীমনির প্রথম জুটি, ছবি ‘পুড়ে যায় মন’। সনি মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব-রানা। সাইমন-পরী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিজু আহমেদ, রেবেকা পারভীন, মুনিরা মিঠু প্রমুখ। ছবিটি নিয়ে পরীমনি  বলেন, আমার বছরের প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর এ ছবির সবচেয়ে বড় বিষয় হলো সুন্দর একটি মৌলিক গল্প। নায়ক-নায়িকার প্রেমের চেয়ে বন্ধুত্বের বিষয়টি ফুটে উঠেছে এ ছবিতে। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন। ছবির পরিচালক অপূর্ব রানা জানিয়েছেন, এটি একটি বিরহ-প্রেমের গল্পের ছবি। আর বিরহ-প্রেমের গল্পের ছবিই যেন সাইমনের জন্য আশীর্বাদ। তাই এ ছবিটি নিয়ে খুবই আশাবাদী সাইমন।

জানুয়ারি ২৮, ২০১৬
হিজড়ার চরিত্রে মিশা সওদাগর - image

হিজড়ার চরিত্রে মিশা সওদাগর

22 মার্চ 2016, বিকাল 6:00

বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের খলনায়কদের কথা আসলেই যার কথা সবার আগে মনে আসে তিনি মিশা সওদাগর। ক্যারিয়ারের প্রায় প্রতিটা ছবিতেই তিনি মন্দ চরিত্রে হাজির হয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন সাবলীল অভিনয় দিয়ে। আর সেই প্রিয় অভিনেতার এ কি দশা! কষ্ট করে চিনতে পারলেও চোখ ছানাবড়া হয়ে যাবে নিশ্চিত। কারণ এখন তার ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাকে আবার নথ! পরনে বেগুনি রঙের ব্লেজার, হাতের মুঠোয় একই রঙের ফোন আর ববকাট বাদামি চুল। অঙ্গভঙ্গিতেও বৃহন্নলার ছাপ। না চিন্তিত হবার কিছু নেই। হিজড়া হয়ে যাননি মিশা। কেবল ‘মিসড কল’ ছবিতে চরিত্রের প্রয়োজনে এই সাজ নিতে হয়েছে এই অভিনেতাকে। গেল ২২ ও ২৩ মার্চ বিএফডিসির এক নাম্বার ফ্লোরে একটি গানের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে মিশা সওদাগর ১৫ জন হিজড়াদের নিয়ে গানটির শুটিং করছেন। পরিচালক সাফি উদ্দিন সাফি জানালেন, ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন মিশা। পাশাপাশি তাকে হিজড়া হিসেবেও দেখা যাবে। তিনি আরো বলেন, ‘মিশা সওদাগর আমাদের ইন্ডাস্ট্রির সুপার একজন অভিনেতা। তার অভিনয়ের বৈচিত্রতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এ পর্যন্ত সবচেয়ে বেশি বৈচিত্রময় চরিত্রে ঢাকাই ছবির দর্শকেরা মিশাকেই দেখেছেন। তবে এই প্রথমবারের মতো তাকে হিজড়া হিসেবে দেখবেন। আশা করছি ভালো লাগবে সবার।’ পরিচালক বললেন, ছবির গল্প অত্যন্ত চমৎকার। গেল ১ অক্টোবর মহরতের মাধ্যমে এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাপ্পি এবং নবাগত মুগ্ধ। এছাড়াও আছেন বাপ্পারাজ, তামান্না তিফ শুদ্ধতা , কাজী হায়াত ,মাযহারুল ইসলাম নিরব, এলাহান উদ্দিন, উজ্জ্বলসহ আরো অনেকেই ।

মার্চ ২২, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo