logo
youtube logotwitter logofacebook logo

আবহাওয়া অফিস

ফিলিপাইনে দুর্বল হয়ে পড়েছে টাইফুন মেলর - image

ফিলিপাইনে দুর্বল হয়ে পড়েছে টাইফুন মেলর

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ফিলিপাইনে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে আঘাত হানা টাইফুন মেলরের আঘাতে একজন মারা গেছেন। বিধ্স্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে মঙ্গলবার সকালের দিকে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ঝড়টি। এরপর মধ্য ফিলিপাইন এলাকা পার হয়ে যায়। এ পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ মানুষকে দুর্যোগপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ফিলিপাইনের সরকারী আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে মধ্য রমব্লন দ্বীপ পেরিয়ে গেছে। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাছ ধরার ট্রলার কিংবা জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে ব্যাপক বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে ‘নোনা’ নামে পরিচিত টাইফুনটির প্রভাবে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা টাইফুন হাইয়ানের গতিপথ ধরে এগুচ্ছে মেলর। হাইয়ানের আঘাতে ওই সময় ৮ হাজার মানুষের প্রাণহানি হয়। প্রতি বছরে কমপক্ষে ২০টি বড় ধরনের ঝড়ের কবলে পড়তে হয় ফিলিপাইনকে।

ডিসেম্বর ১৪, ২০১৫
ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত - image

ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’  আরও ঘনীভূত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়েরর কারণ উপকূলীয় এলাকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। নিম্নচাপটি মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। এর ফলে চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর নদী বন্দর গুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মংলা প্রতিনিধি জানান, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর কারনে মংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্নিঝড়টি বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘাটে থাকতে বলেছে।  এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকুলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । এদিকে বন্দর কর্তপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে । তাছাড়া বন্দরের পশুর চ্যানেল ও হাড়বাড়িয়া অবস্থানরত জাহাজের পন্য বোঝাই খালাস কাজ বন্ধ রাখা হয়েছে । কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূযোর্গপরবর্তী উদ্দারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দূযোর্গ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
দুপুরে আঘাত হানতে পারে রোয়ানু; ঝড়ে দুই জেলায় নিহত ৫ - image

দুপুরে আঘাত হানতে পারে রোয়ানু; ঝড়ে দুই জেলায় নিহত ৫

20 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: দুপুর ১২টার পর যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় রোয়ানু। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টার দিকে পয়ারা সমুদ্র বন্দর থেকে মাত্র ৭৫ কিলোমোটার দুরে ছিলো রোয়ানু। এটি প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার করে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে । এছাড়া ঝচট্টগ্রাম, কক্সবাজার মংলা সমুদ্র বন্দর থেকে ১শ কিলোমিটারের বেশি দুরত্বে আছে রোয়ানু। চট্টগ্রাম বিমান বন্দরে ফ্লাইট বন্ধ ঘোষনা করা হয়েছে। এদিকে ঝড়ে চট্টগ্রম, ভোলা ও পটুয়াখালীতে ঝড়ের কারণে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রমের সীতাকুণ্ডের সলিমপুরে পাহাড়ধসে ২ জন মারা গেছেন। এছাড়া ভোলার তমুজদ্দিনে ২ জন ও পটুখালীর দশমিনরায় ১ জন মারা গেছেন। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।  এসব অঞ্চল, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। রোয়ানুর কারণে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারকে দেখাতে বলা হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত। এছাড়া উপকূলীয় জেলাগুলোতেও ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

মে ২০, ২০১৬
২৫ কি.মি. বেগে ধেয়ে আসছে রোয়ানু; চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ - image

২৫ কি.মি. বেগে ধেয়ে আসছে রোয়ানু; চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ

20 মে 2016, বিকাল 6:00

দুপুর ১২ টার পর যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় রোয়ানু। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টার দিকে ঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে  ৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঝড়টি প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। সে হিসেবে দুপুর ১২ টার পর যে কোনো সময় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা  ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলাসহ প্রায় সারা দেশেই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। রোয়ানুর কারণে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলাগুলোতেও রয়েেছ ৭ নম্বর বিপদ সংকেত । খারাপ আবহাওয়া মংলা ও চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠা নামা বন্ধ রয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে বন্ধ রয়েছে সবধরণের ফ্লাইটও। উপকূলীয় অঞ্চলে সব ধরনের নৌ চলাচলে  নিষেধাজ্ঞা রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মে ২০, ২০১৬
চুয়াডাঙ্গায় নয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস দশা - image

চুয়াডাঙ্গায় নয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস দশা

14 এপ্রিল 2023, বিকাল 6:00

৯ বছরের রেকর্ড ভেঙে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। শনিবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে চরম বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষেরা। তীব্র গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যেতে চাচ্ছেন না।   ভ্যানচালক মুকুল মন্ডল বলেন, রোদের তেজে ভ্যান নিয়ে রাস্তায় যাওয়া যাচ্ছে না। ভাড়া নিয়ে বাইরে গেলে গায়ের চামড়া পুড়ের যাচ্ছে। ঘন ঘন পানি খেয়েও তেষ্টা মিটছে না। দিনমজুর সিনা বিশ্বাস বলেন, কাজ না করলে খাবার জুটছে না। আবার গরমের মধ্যে কাজে গেলে শরীর খারাপ হচ্ছে। গরীবের সব দিকেই অসুবিধা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ইতিমধ্যেই চুয়াডাঙ্গার তাপপ্রবাহ ৯ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এর আগে ২০১৪ সালে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত বছর ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ বছর ইতিমধ্যে (শুক্রবার) ৪১ দশমিক ৭ এবং শনিবার ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড করা হলো।

এপ্রিল ১৪, ২০২৩
গরম নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস - image

গরম নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

15 এপ্রিল 2023, বিকাল 6:00

দুই সপ্তাহ ধরে দেশব্যাপী বইছে তাপপ্রবাহ। প্রতিদিনই একের পর এক রেকর্ড গড়ছে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলার তাপমাত্রা। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁসফাঁস করছে প্রাণীকুল। এরমধ্যে তাপমাত্রা আরও বাড়ার খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ রোববারও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবারের মতোই গরম অনুভূত হবে আজ। আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সম্প্রতি বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। এদিকে গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ।১৯৭২ সালের ১৮ই রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় পরিস্থিতি এতটাই নাজুক যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে না করেছে প্রশাসন।রোদের তাপে গলছে সড়কের পিচ। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ফরিয়াদ করছেন মানুষ। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলিসয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালাচ্ছেন জেলা প্রশাসন। আরও এক সপ্তাহ এমন তাপদাহ থাকতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।

এপ্রিল ১৫, ২০২৩
আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায় - image

আজ কমবে ঢাকার তাপমাত্রা, কালবৈশাখী ঝড় কয়েক জেলায়

17 এপ্রিল 2023, বিকাল 6:00

তীব্র গরমে হাঁসফাঁস করছে সারা দেশ। একেক জায়গায় একেক দিন তাপমাত্রা রেকর্ড গড়ছে। গতকাল দেশের কিছু জায়গায় বৃষ্টি হলেও ঢাকা তাপমাত্রা ছিল আগের মতই। আবহাওয়া অফিসের বলছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে আজ সকালে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে জানিয়েছেন, আজ সন্ধ্যার পর থেকে মধ্য রাতের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় তাপমাত্রা রেকর্ড গড়তে পারে। যার মধ্যে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া জেলায় ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ মাগুরা, নড়াইল, রংপুর বিভাগের সকল জেলা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ১৭, ২০২৩
বাংলাদেশে কবে ঈদ হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর - image

বাংলাদেশে কবে ঈদ হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর

18 এপ্রিল 2023, বিকাল 6:00

আজ বুধবার (১৯ এপ্রিল) ২৭ রমজান চলছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে শুরু পবিত্র ঈদুল ফিতরের ছুটি। ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ কবে হবে তা এখনো জানে না কেউই। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে হবে ঈদ। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কবে দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। তাদের দেয়া তথ্য মতে আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। সে হিসেবে শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। গত ৫ এপ্রিল সংস্থাটির আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। যা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আবহাওয়া অফিস। প্রতি মাসেই চাঁদের স্থানাংক প্রতিবেদন প্রকাশ করে থাকে আবহাওয়া অধিদফতরের জলবায়ু শাখা। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (২১ এপ্রিল) অর্থাৎ ২৯ রমজান সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ওই সময় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে এবং তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওই দিনই চাঁদ দেখা যাবে। তার পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ এবং সেই সময় চাঁদের বয়স থাকবে ২.৩৪০৭ দিন। এ সময় চাঁদের অলটিটিউড থাকবে ২৮ ডিগ্রির উপরে। তাই সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

এপ্রিল ১৮, ২০২৩
তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা - image

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

19 এপ্রিল 2023, বিকাল 6:00

দেশের তিন বিভাগে বৃষ্টি এবং ৩৬ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা এবং ঢাকা ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এপ্রিল ১৯, ২০২৩
৩ দিনে শিলাবৃষ্টির পূর্বাভাস - image

৩ দিনে শিলাবৃষ্টির পূর্বাভাস

19 এপ্রিল 2023, বিকাল 6:00

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বা তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।বগুড়া ও মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা জেলাসহ এবং ঢাকা ও রংপুর বিভাগ সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রী এবং গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

এপ্রিল ১৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo