logo
youtube logotwitter logofacebook logo

আবহাওয়া

প্রভাতী ম্যাগাজিন ‘তাজা চায়ের চুমুকে’ - image

প্রভাতী ম্যাগাজিন ‘তাজা চায়ের চুমুকে’

31 অক্টোবর 2015, বিকাল 6:00

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দের রূপসী বাংলা কবিতায় ফুটে উঠেছে বাংলা মায়ের অপরূপ সৌন্দর্য। কিন্তুু এই অপরূপ বাংলাকে দেখতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে আমাদের কতই না আয়োজন করতে হয়। তবে শুধুই কি আয়োজন করে অনেক দুরের কোন স্থানে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে হয় ! আমাদের চারপাশে কি অপরূপ সৌন্দর্য নেই? অবশ্যই আছে। তবে সে সৌন্দর্য উপভোগ করতে অনেক আয়োজনের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন একটু চিন্তুা, একটু সময় এবং সুন্দর মনের। আমাদের চারপাশে, প্রতিটি গ্রামে, প্রকৃতির পরতে পরতে রয়েছে সৌন্দর্য। রয়েছে অনেক অজানা তথ্য। আর এসব সৌন্দর্য আর অজানা তথ্য জানাতে এবং প্রকৃতির সৌন্দর্যকে আপনার নিকট উপস্থাপন করতে এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে তুলে ধরা হয় গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। অনুষ্ঠানে আরও থাকে আজকের দিন সম্পর্কে জানা, আজকে জন্মগ্রহনকারীদের তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, বাংলার গান, শিল্প সাহিত্যের খবরাখবর এবং অতিথির সাথে আড্ডা। অনুষ্ঠানের প্রতি পর্বেই আড্ডায় অংশগ্রহন করে থাকেন দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত, নিজ গুনে গুনান্বিত ব্যক্তিবর্গ। ইমতু রাতিশ ও ফাইজা খান এর উপস্থাপনা এবং মোশতাক হোসেন মাশুক এর পরিচালনায় ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানটি তে আজকের অতিথি সাংবাদিক শাহ আলম সাজু। অনুষ্ঠানটি প্রচার হবে আজ (০১ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

অক্টোবর ৩১, ২০১৫
ফিলিপাইনে দুর্বল হয়ে পড়েছে টাইফুন মেলর - image

ফিলিপাইনে দুর্বল হয়ে পড়েছে টাইফুন মেলর

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ফিলিপাইনে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে আঘাত হানা টাইফুন মেলরের আঘাতে একজন মারা গেছেন। বিধ্স্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে মঙ্গলবার সকালের দিকে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ঝড়টি। এরপর মধ্য ফিলিপাইন এলাকা পার হয়ে যায়। এ পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ মানুষকে দুর্যোগপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ফিলিপাইনের সরকারী আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে মধ্য রমব্লন দ্বীপ পেরিয়ে গেছে। তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাছ ধরার ট্রলার কিংবা জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে ব্যাপক বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে ‘নোনা’ নামে পরিচিত টাইফুনটির প্রভাবে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা টাইফুন হাইয়ানের গতিপথ ধরে এগুচ্ছে মেলর। হাইয়ানের আঘাতে ওই সময় ৮ হাজার মানুষের প্রাণহানি হয়। প্রতি বছরে কমপক্ষে ২০টি বড় ধরনের ঝড়ের কবলে পড়তে হয় ফিলিপাইনকে।

ডিসেম্বর ১৪, ২০১৫
শুরু হচ্ছে ‘আমরাই পারি’ এর সিরিজ-৩ - image

শুরু হচ্ছে ‘আমরাই পারি’ এর সিরিজ-৩

19 ডিসেম্বর 2015, বিকাল 6:00

সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কী করে ক্রমেই চরমভাবাপন্ন হয়ে ওঠা আবহাওয়াকে মোকাবেলা করা যায়, তা জানাতেই এটিএন বাংলায় আজ থেকে শুরু হচ্ছে প্রামাণ্য অনুষ্ঠান ‘আমরাই পারি’ এর সিরিজ-৩। বাংলাদেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষেরা কীভাবে পরিবর্তিত আবহাওয়ার সাথে নিজেদের জীবন ও জীবিকাকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাই উঠে আসবে অনুষ্ঠানটির প্রতিটি পর্বে। আর বিভিন্ন অঞ্চলের মানুষের এই অভিজ্ঞতা ও কৌশলগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী খুব সহজেই কাজে লাগাতে পারবেন অনুষ্ঠানটির দর্শকেরা। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি নির্মাণ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। অনুষ্ঠানটি আজ (২০ ডিসেম্বর) থেকে প্রতি রবিবার রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।

ডিসেম্বর ১৯, ২০১৫
জন্মদিনে চায়ের চুমুকে ফাহমিদা নবী - image

জন্মদিনে চায়ের চুমুকে ফাহমিদা নবী

03 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আজ দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। জন্মদিনে সকালবেলাই চায়ের চুমুকে হাজির হচ্ছেন এটিএন বাংলার পর্দায়। জন্মদিন পালন সহ জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে। ইমতু রাতিশ ও ফাইজা খান এর উপস্থাপনায় ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ (০৪ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে। চমৎকার আড্ডা, গান আর মজার মজার কথা, সবই সকাল বেলা দর্শকদের মুগ্ধ করবে। অনুষ্ঠানটিতে নিজের কন্ঠে গান ছাড়াও থাকবে ফাহমিদা নবীর একটি মিউজিক ভিডিও ‘সীমানা ছাড়িয়ে আজ আমি হয়েছি সীমাহীন’। অনুষ্ঠানটিতে আরও থাকবে নিয়মিত সেগমেন্ট আজকের দিন সম্পর্কে জানা, আজকে জন্মগ্রহনকারীদের তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, শিল্প সাহিত্যের খবরাখবর ইত্যাদি। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক।

জানুয়ারি ০৩, ২০১৬
টিভি অনুষ্ঠান ‘আমরাই পারি’ আবার ফিরে আসছে এটিএন বাংলায় - image

টিভি অনুষ্ঠান ‘আমরাই পারি’ আবার ফিরে আসছে এটিএন বাংলায়

09 জানুয়ারি 2016, বিকাল 6:00

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের এক সাথে কাজ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর এবং একই সাথে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর চমৎকার অনেকগুলো গল্প নিয়ে এটিএন বাংলায় আজ (১০ জানুয়ারি) রাত ৮টায় প্রচার হবে টিভি অনুষ্ঠান ‘আমরাই পারি’। অনুষ্ঠানটির লক্ষ্য এমন একটি মঞ্চ তৈরি করা যাতে এক এক এলাকার মানুষদের দুর্যোগের প্রস্তুতি থেকে শুরু করে অর্থনৈতিক উন্নতি বিষয়ে বিভিন্ন উদ্যোগ ও চেষ্টার কথা অন্যান্য এলাকার মানুষেরা জানতে পারেন। এর সাথে ‘আমরাই পারি’ অনুষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন সমস্যার সহজ এবং সাশ্রয়ী নানা রকম সমাধানও উঠে আসবে। অনুষ্ঠানটি উপাস্থপক সোহেল হোসেন, দীপান্বিতা ইতি, মনোজ কুমার প্রামাণিক ও সাহানা রহমান সুমি দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে তুলে আনবেন কুতুবদিয়া দ্বীপের বাধ প্রতিরক্ষা, কক্সবাজারে সহজ উপায়ে বাঁশ প্রক্রিয়াজাতকরন, সাতক্ষীরায় স্থানীয় মানুষদের ম্যানগ্রোভ বনায়নের চেষ্টা এবং লালমনিরহাটে নতুন উপায়ে পুকুরের পানি পরিশোধনের মত নানা গল্প। অনুষ্ঠানটির প্রথম পর্বে দেখা যাবে পিরোজপুরের হোতখালি গ্রামের খালের অতিরিক্ত পানির কারনে এলাকায় বাড়তে থাকা জলাবদ্ধতার গল্প। এই সমস্যা সমাধানে মিনতি রানী, যিনি স্থানীয় নারী সংগঠনের একজন সদস্য, এগিয়ে আসেন নিজের উদ্যোগে। ‘আমরাই পারি’ অনুষ্ঠানটি প্রতি রবিবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে এবং পুনঃপ্রচারিত হবে প্রতি বুধবার সকাল ৯:৩০ মিনিটে। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এই অনুষ্ঠানটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের হিউম্যানিটারিয়ান এইড ডিপার্টমেন্ট - এর আর্থিক সহায়তায়।

জানুয়ারি ০৯, ২০১৬
লালমনিরহাটের আদিতমারীর ৮ ইউনিয়নে নির্বাচিত হলেন যাঁরা - image

লালমনিরহাটের আদিতমারীর ৮ ইউনিয়নে নির্বাচিত হলেন যাঁরা

07 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নে চতুর্থ পর্যায়ে নির্বাচন ৭ মে,শনিবার শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কয়টি ইউনিয়নে নির্বাচন হয়েছে অবাদ,সুষ্ট ও শান্তিপুর্ণ। ১নং দূর্গাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিক বিএনপি’র মনোনীত(ধানেরশীষ)৬হাজার ৬১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ প্রার্থী নৌকা) ৪হাজার ৮০৯ ভোট পেয়েছেন।এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩প্রতিদ্বন্দ্বীতা করেন। ২নং ভেলাবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে (নৌক)৭হাজার ২২ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। বিএনপি’র প্রার্থী গোলাম কিবরিয়া রিপন(ধানেরশীষ) পেয়েছেন ৪হাজার ৯৫০ ভোট। এ ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ৩নং কমলাবাড়ী ইউনিয়নে ইস.আন্দোলন থেকে মোঃ আলাউদ্দিন আলাল (হাতপাখা)৪হাজার ৬৯ ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নিকটতম পতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান চেয়ারম্যান শওকত আলী (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪৫৯ ভোট। এ ইউনিয়নে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৪নং সারপুকুর ইউনিয়নে আ’লীগের মনোনীত সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান (নৌকা) ৬হাজার ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীর (মোটরসাইকেল) পেয়েছেন ৪হাজার ৯৮৪ ভোট। এ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়নে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল আলম(নৌকা) ৭হাজার ২৯৪ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। সাবেক চেয়ারম্যান অনন্ত কুমার রায়(আনারস) পেয়েছেন ৪ হাজার ১৫৬ ভোট। এ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ৬নং ভাদাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান রোকন(আনারস) ৬ হাজার ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর(নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭৬৫ ভোট। এ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ৭নং পলাশী ইউনিয়নে আ’লীগের মনোনীত মোঃ শওকত আলী (নৌকা) ৭ হাজার ৭৮২ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হিয়া ইউনূস (মোটরসাইকেল) ৩হাজার ৫৮১ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ৮নং মহিষখোঁচা ইউনিয়নে আ’লীগ থেকে মনোনয়ন পেয়ে বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী (নৌকা) ৮হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি’র আমজাদ হোসেন (ধানেরশীষ) ৪ হাজার ৭২৭ বোট পেয়েছেন। এ ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমিনুর আলম বিজয়ী চেয়ারম্যানদের নির্বচনী ফলাফল নিশ্চিত করেছেন। আদিতমারীর ৮টি ইউনিয়নেই নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে শেষ হয়েছে। বেলা ১১টার দিকে প্রকৃতির বৈরী আবহাওয়া ঠেকাতে পারেনি উৎসবমুখর পরিবেশকে। বেলা দু’টা মধ্যেই আবহাওয়া স্বভাবিক হয়ে যায়। আনসার-ভিডিপি, রিজার্ভ ফোর্স,বিজিবি,র‌্যাব বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। নির্বাহী ম্যাজিস্ট্্েরটগণ ছিলেন সদা সর্তকতায়। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বচন হয়েছে অবাদ ,নিরপেক্ষ ও শান্তিপূর্ন।

মে ০৭, ২০১৬
ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত - image

ঘূর্ণিঝড় রোয়ানু : চার নম্বর সতর্কতা সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’  আরও ঘনীভূত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়েরর কারণ উপকূলীয় এলাকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। নিম্নচাপটি মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। এর ফলে চট্টগ্রাম, মংলা, কক্সবাজার ও পায়রা বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর নদী বন্দর গুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মংলা প্রতিনিধি জানান, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ এর কারনে মংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্নিঝড়টি বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে ১১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘাটে থাকতে বলেছে।  এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকুলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । এদিকে বন্দর কর্তপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে । তাছাড়া বন্দরের পশুর চ্যানেল ও হাড়বাড়িয়া অবস্থানরত জাহাজের পন্য বোঝাই খালাস কাজ বন্ধ রাখা হয়েছে । কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূযোর্গপরবর্তী উদ্দারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দূযোর্গ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত - image

ধেয়ে আসছে রোয়ানু, ৭ নম্বর বিপদ সংকেত

19 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এর ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর, কক্সবাজরে ৬ নম্বর, এবং খুলনা ও মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সকালে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও বিকেলে তার বাড়ানো হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। রোয়ানুর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেকে বৃষ্টি হচ্ছে। তবে উপকূলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকায় বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা রয়েছে। আর থেকে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে, মংলা প্রতিনিধি জানিয়েছেন ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। এর প্রভাবে বিকেল থেকে মংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে । মংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বার অপারেশন আলতাফ হোসেন জানিয়েছেন, বন্দরে অবস্থানরত সকল জাহাজ গুলকে সর্তক রাখা হয়েছে । এছাড়া বন্দরে ১টি কন্ট্রোলরুম খোলা হয়েছে কোস্টগার্ড এর মংলার জোনাল কমান্ডার জানান, দূর্যোগ পরবর্তী উদ্ধারের জন্য তাদের বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে । এছাড়া কোস্ট গার্ড ১টি কন্ট্রোল রুম চালু রেখেছে । এছাড়া উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল সহ ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তত রেখেছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স ।

মে ১৯, ২০১৬
দুপুরে আঘাত হানতে পারে রোয়ানু; ঝড়ে দুই জেলায় নিহত ৫ - image

দুপুরে আঘাত হানতে পারে রোয়ানু; ঝড়ে দুই জেলায় নিহত ৫

20 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: দুপুর ১২টার পর যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় রোয়ানু। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টার দিকে পয়ারা সমুদ্র বন্দর থেকে মাত্র ৭৫ কিলোমোটার দুরে ছিলো রোয়ানু। এটি প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার করে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে । এছাড়া ঝচট্টগ্রাম, কক্সবাজার মংলা সমুদ্র বন্দর থেকে ১শ কিলোমিটারের বেশি দুরত্বে আছে রোয়ানু। চট্টগ্রাম বিমান বন্দরে ফ্লাইট বন্ধ ঘোষনা করা হয়েছে। এদিকে ঝড়ে চট্টগ্রম, ভোলা ও পটুয়াখালীতে ঝড়ের কারণে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রমের সীতাকুণ্ডের সলিমপুরে পাহাড়ধসে ২ জন মারা গেছেন। এছাড়া ভোলার তমুজদ্দিনে ২ জন ও পটুখালীর দশমিনরায় ১ জন মারা গেছেন। উপকূলীয় জেলাগুলোতে ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।  এসব অঞ্চল, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। রোয়ানুর কারণে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারকে দেখাতে বলা হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত। এছাড়া উপকূলীয় জেলাগুলোতেও ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

মে ২০, ২০১৬
২৫ কি.মি. বেগে ধেয়ে আসছে রোয়ানু; চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ - image

২৫ কি.মি. বেগে ধেয়ে আসছে রোয়ানু; চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ

20 মে 2016, বিকাল 6:00

দুপুর ১২ টার পর যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় রোয়ানু। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টার দিকে ঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে  ৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঝড়টি প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। সে হিসেবে দুপুর ১২ টার পর যে কোনো সময় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা  ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় জেলাসহ প্রায় সারা দেশেই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। রোয়ানুর কারণে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলাগুলোতেও রয়েেছ ৭ নম্বর বিপদ সংকেত । খারাপ আবহাওয়া মংলা ও চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠা নামা বন্ধ রয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে বন্ধ রয়েছে সবধরণের ফ্লাইটও। উপকূলীয় অঞ্চলে সব ধরনের নৌ চলাচলে  নিষেধাজ্ঞা রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

মে ২০, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo