
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশের জনগণের অধিকার নিশ্চিত হওয়ার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তেহরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইরান যেকোনো সমঝোতার আগে দৃশ্যমান ও বাস্তব ফলাফল দেখতে চায়।
রোববার (৩১ মে) সকালে অনুষ্ঠিত পার্লামেন্টের একটি ভার্চুয়াল অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি পার্লামেন্টের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডিয়ামের অন্যান্য সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন গালিবাফ। শপথ অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের অবস্থান স্পষ্ট করেন।
গালিবাফ বলেন, শত্রুপক্ষের মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতির ওপর ইরানের কোনো আস্থা নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো চুক্তিতে
তিনি জোর দিয়ে বলেন, দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক যেকোনো সমঝোতার ক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষা এবং বাস্তব অগ্রগতি অর্জনই হবে মূল বিবেচ্য বিষয়। এর বাইরে কেবল মৌখিক প্রতিশ্রুতি বা রাজনৈতিক আশ্বাসের ভিত্তিতে কোনো চুক্তি গ্রহণ করবে না ইরান বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।
সূত্র: আল-জাজিরা।