
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপের কাছে ইরান কোনোভাবেই মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার অভিযোগ, মানুষের জীবিকা, প্রয়োজনীয় পণ্য ও বেসামরিক অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে ওয়াশিংটন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতীয় ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে। তবে চাপ ও ভয় দেখানোর কৌশল কোনোভাবেই সফল হবে না।
পেজেশকিয়ান বলেন, সংঘাত যদি সামরিক বাহিনীর সঙ্গে হয়, তাহলে সাধারণ মানুষের
ইরানি প্রেসিডেন্টের দাবি, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মূল উদ্দেশ্য হলো ইরানের মানুষের জীবন দুর্বিষহ করে তাদের আত্মসমর্পণে বাধ্য করা। তবে তিনি জোর দিয়ে বলেন, কোনো শক্তিশালী দেশ অন্য দেশের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এমনকি এর জন্য ইরানকে মূল্য দিতে হলেও নিজেদের অবস্থান থেকে সরে যাবে না তেহরান।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মানবাধিকারবিষয়ক বক্তব্যেরও সমালোচনা করেছেন পেজেশকিয়ান। তার অভিযোগ, বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা চালিয়েও ইরানকে ‘সন্ত্রাসী দেশ’ হিসেবে তুলে ধরা হচ্ছে। তিনি দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ১৬৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও স্কুলের কর্মী। গত ছয় মাসে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা ও অন্যান্য বেসামরিক স্থাপনাতেও হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।
তথ্যসূত্র: সামা টিভি
/টি